BD Fish Farm Limited

BD Fish Farm Limited Fish farming and cultivation

Permanently closed.

Address

BD Fish Farm, Ghorakanda, Dhamrai.
Dhaka
1350

Telephone

+8801799582936

Products

All Fish

Alerts

Be the first to know and let us send you an email when BD Fish Farm Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Fish Farm Limited:

Share

Category

মাছ আমাদের নিত্য আবশ্যকীয় পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাস সাক্ষী দেয় আমরা মাছে ভাতে বাঙালি।

মাছ আমাদের নিত্য আবশ্যকীয় পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাস সাক্ষী দেয় আমরা মাছে ভাতে বাঙালি। সময়ের পরিক্রমায় মাছ নিয়ে আমরা মাঝে দোদুল্যমান অবস্থায় ছিলাম। সরকারের সুষ্ঠু ও বাস্তবভিত্তিক যৌক্তিক নীতি এবং কর্মসূচির কারণে মাছ উৎপাদনে এখন আমরা গর্বিত পর্যায়ে পৌঁছে গেছি। এ ধারা অব্যাহত থাকলে আরও এগিয়ে যাবে আমদের দেশ, তবেই আমরা স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে পারব। ব্যক্তি পর্যায়ে সামগ্রিক কাজের গুরুত্ব এসে নির্ভর করে খাদ্য চাহিদা গ্রহণের ওপর। আবার রাষ্ট্রীয় পার্যায়েও একইভাবে দেশের জনসমষ্টির খাদ্য জোগান মুখ্য বিষয় হয়ে দেখা দেয়। আর প্রতিটি উন্নয়ন খাতের ওপর যখন খাদ্য নিরাপত্তার বিষয়টি মুখ্য হয় তখন আর স্পষ্ট করে বলার অপেক্ষা রাখে না যে সবার আগে আমাদের খাদ্য চাহিদা পূরণই হচ্ছে সব কর্মকাণ্ডের মূলমন্ত্র। কিন্তু খাদ্য নিরাপত্তা যখন শঙ্কায় থাকে তখন দেশের আর্থসামাজিক বা অবকাঠামোগত সব উন্নয়নই গৌণ বিষয় হয়ে দেখা দেয়। সুতরাং সবার আগে নিশ্চিত করতে হবে দেশের খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তার কথা আসলেই নির্ভরতা বাড়ে কৃষির ওপর। চাহিদানুযায়ী খাদ্যশস্য যেমন খাদ্য নিরাপত্তার পথকে সুগম করে তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য খাত কৃষিকে সরাসরি প্রভাবিত করে। কেননা দেশের বৃহৎ জনগোষ্ঠী যেমন এ খাতের ওপর নির্ভর করে বেঁচে আছে তেমনি খাদ্যের তালিকায় প্রোটিনের জোগানের বিষয়টিও নিশ্চিত করছে প্রতিনিয়ত। আবার মাছ খাদ্য চাহিদাকে সরাসরি প্রভাবিত করছে খাদ্যের পরিপূরক সম্পূরক খাবার হিসেবে।