Adi&Mira

Adi&Mira আমি তোমার মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। খুব ভালবাসি তোমায় মীরা।

31/05/2026

থাকুক যার যেভাবে শান্তি মিলে, কাউকে তো কিছু বুঝাতে পারলাম না, তাই নিজেকে বুঝিয়ে নিলাম,

30/05/2026

আমাকে বাদ দিয়েই যদি তোমার জীবনটা সুন্দর হয়-

তাহলে আমি সেই বাদ পড়া নামটাই থাকি। আমি চাই না-আমার জন্য তোমার পথ কঠিন হোক, বা কোনো সিদ্ধান্তে তুমি থেমে যাও তুমি এগিয়ে যাও-নিজের স্বপ্ন, নিজের মানুষ, নিজের পৃথিবীর দিকে... আর আমি দূর থেকেই দেখব-তুমি ভালো আছো কিনা...
আমি চাই না-
আমার স্মৃতি তোমার হাসির পথে বাধা হোক... যদি আমাকে হারিয়ে তুমি ভালো থাকো-তাহলে আমাকেই হারিয়ে ফেলো কারণ সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে ধরে রাখতে শেখায় না, ছেড়ে দিতে শেখায়

30/05/2026

💔 “শেষ পর্যন্ত আমরা একে অপরের গল্প হয়েই রয়ে গেলাম, জীবন হতে পারলাম না।”

01/05/2026

আমার একটা পাগলি আছে পাগলিটাকে আমি খুব খুব খুব ভালবাসি ❤️

22/04/2026

তুমি শুধু আমার জীবনে আসোনি…
তুমি আমার ভেতরের সব সীমা ভেঙে ঢুকে পড়েছো—
এমনভাবে, যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই।

তোমার কথা ভাবলেই
আমার রক্তে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে,
হৃদয়ের প্রতিটা স্পন্দন যেন একটু দ্রুত হয়ে যায়—
যেন তুমি কাছে আছো, খুব কাছেই…
আর আমি ছুঁতে পারছি না, শুধু অনুভব করছি।

তোমার নামটা যখন মনে আসে,
আমার ঠোঁটের কোণে অজান্তেই এক নরম হাসি ভেসে ওঠে,
আর চোখের ভেতর জমে ওঠে এমন এক আকুলতা—
যা শুধু তোমার জন্যই বেঁচে আছে।

আমি কখনো এতটা চাইনি কাউকে…
এভাবে, এত গভীরভাবে, এত নিঃশর্তভাবে।
তুমি আমার ভেতরের প্রতিটা ইচ্ছেকে জাগিয়ে তুলেছো,
যেগুলো আমি নিজেও আগে চিনতাম না।

কখনো মনে হয়,
তুমি আমার শিরায় শিরায় ছড়িয়ে গেছো—
আমার প্রতিটা স্পর্শে, প্রতিটা কাঁপুনিতে,
শুধু তুমি…

21/04/2026

যদি বিশ্বাস করো তাহলে টেনশন মুক্ত থাকো, ম-রে যাবো তবুও তোমাকে ছেড়ে যাবো না!'😇🌸
- তুমি থাকো মস্তিষ্কে, তুমি থাকো হৃদয়ে, তুমি থাকো ভাবনায়, তুমি থাকো আমার স্বপ্নে!'😇🌸

20/04/2026

--প্রিয় মানুষের দেওয়া ডাকনাম শুধু একটা নাম না--এটি জীবনের সবচেয়ে বড় উপহার।

19/04/2026

খুব কাছাকাছি থেকো,
যেখানটায় থাকলে হৃদপিণ্ডের শব্দ শোনা যায়.!❤️✨

18/04/2026

আমার জীবনে যদি সব থেকে দামি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তুমি..।।

17/04/2026

তুমি যা করতে চাও করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না..!

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adi&Mira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category