কৃষক কৃষাণী

কৃষক কৃষাণী গ্রামের গৃহস্থ বাড়ি। দেশীয় ঐতিহ্য পুনরুদ্ধার, সংরক্ষণ ও সম্প্রসারণ এবং নিরাপদ প্রাকৃতিক পন্য
খামার থেকে পাতে তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ব আমরা

21/08/2026

খরচের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছি। সব কাচামালের এখন এতো বেশি দাম, 🥹ব্যালেন্স করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে।

১০ কেজি ওজন কমিয়েছি গত এক বছরের চেষ্টায়। ডেজার্টের প্রতি লোভটা যদি পুরোপুরি ছাড়তে পারতাম, হয়তো আরও কিছুটা কমানো সম্ভব হত...
20/08/2026

১০ কেজি ওজন কমিয়েছি গত এক বছরের চেষ্টায়।

ডেজার্টের প্রতি লোভটা যদি পুরোপুরি ছাড়তে পারতাম, হয়তো আরও কিছুটা কমানো সম্ভব হতো! 🙄 তবে আপাতত আমার লক্ষ্য শুধু ওজন কমানো নয়—যেটুকু কমিয়েছি, সেটাও যেন দীর্ঘদিন ধরে রাখতে পারি।
সন্ধ্যা ৬টার পর সাধারণত পানি ছাড়া আর কিছু খাই না। তবে খুব বেশি ক্ষুধা লাগলে মাঝে মাঝে রাত ৯টার দিকে অল্প রাগি নুডলসের স্যুপ খাই, অথবা এক কাপ গরুর দুধে কাঁচা হলুদ গুঁড়া মিশিয়ে খাই।
দুপুরে একবেলা ভাতের সঙ্গে থাকে সবজি, সালাদ এবং অবশ্যই প্রাণিজ প্রোটিন। মাঝদুপুরে থাকে মৌসুমি ফল। আর সকালটা চলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিয়ে।
সবচেয়ে বড় কথা, এখন আমার লক্ষ্য শুধু “ওজন কমানো” নয় একটা স্বাস্থ্যকর খাবারের অভ্যাস তৈরি করা এবং সেটা ধরে রাখা। 🌿গত ৫ বছর ধরে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করছি এতে আমার যা উপকার হয়েছে তা নিয়ে আরেকদিন লিখব।

১০ কেজি কমাতে এক বছর লেগেছে, কিন্তু এই পরিবর্তনটা যেন সারাজীবনের হয়—সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ❤️
আপনার হেলদি লাইফস্টাইলের গল্প জানতে চাই 🙂

লাল মাংস – দেশি রাতা মোরগের লাল মাংস যারা গরু, ছাগলের মাংস খেতে পারেন না তাদের জন্য বেটার এন্ড বেষ্টআপনার সামনে যদি এক প...
19/08/2026

লাল মাংস – দেশি রাতা মোরগের লাল মাংস
যারা গরু, ছাগলের মাংস খেতে পারেন না তাদের জন্য বেটার এন্ড বেষ্ট

আপনার সামনে যদি এক প্লেট খাসির মাংস আর এক বাটি দেশি রাতা মোরগের ঝোল থাকে—খাসি রেখে এই দেশি লাল মোরগের ঝোল দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে, কনফার্ম! 😁
সাধারণত ৬/৭ মাস বয়সের দেশি মোরগের কালার লাল মাংস হতে থাকে বয়স যতো বাড়বে ততো লালচে মাংস হবে।
সম্পূর্ণ ফিডমুক্ত প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে, সবুজ শাকসবজি ও ঘরোয়া খাবার খাইয়ে পালন করা দেশি মোরগের মাংসের রং এমন গাঢ় পুষ্টি গুন হয়। এই মাংস শুধু স্বাদেই আলাদা নয়, পুষ্টিগুণেও ভরপুর এতে রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন, আয়রন,ভিটামিন বি ১২,জিংক।

যারা গরুর মাংস খেতে পারেন না বা এলার্জির সমস্যা আছে, তাদের জন্য দেশি মোরগের মাংস হতে পারে ভালো একটি বিকল্প ইনশাআল্লাহ।

@01608077548

#দেশিমুরগি #দেশিমোরগ #প্রাকৃতিক #ফিডমুক্ত

19/08/2026

কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান।
কথাতেই টান, কথাতেই ভালোবাসা, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব—আবার সেই কথাতেই কখনো তৈরি হয় দূরত্ব, এমনকি বিচ্ছেদও।

গাছের আম, কাঁঠাল, আমাদের চেয়ে বেশি খায় দেশি মুরগি গুলো। দেখলেই প্রান টা জুড়িয়ে যায়,প্রতি বছর ধরে আম কাঠালের মৌসুমে তাদের...
18/08/2026

গাছের আম, কাঁঠাল, আমাদের চেয়ে বেশি খায় দেশি মুরগি গুলো।
দেখলেই প্রান টা জুড়িয়ে যায়,প্রতি বছর ধরে আম কাঠালের মৌসুমে তাদেরকে পাকা আম, যে আমটা পোকে খাওয়া বা একটু নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে দেই মুরগিকে। কাঁঠালের উচ্ছিষ্ট টা দিয়ে দেই।এতে মুরগি পরিপূর্ণ পুষ্টি গুন পায়।
গৃহস্থ রা দেশি মুরগি খুব যত্ন নিয়ে পালন করে 🥰
আর আমার মুরগি পালন পদ্ধতি খুব পছন্দ করে আশেপাশের মানুষ আলহামদুলিল্লাহ।

আপনার প্রয়োজন টুকু আগে থেকেই জানিয়ে রাখবেন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ
@01608077548

বাজারের ফলে ঘরোয়া ভাবে ফরমালিন কমানোর কার্যকর উপায়-১. পরিষ্কার পানিতে ধোয়া-ফল ২০–৩০ মিনিট সাধারণ পানিতে ভিজিয়ে রাখুন।এ...
18/08/2026

বাজারের ফলে ঘরোয়া ভাবে ফরমালিন কমানোর কার্যকর উপায়-

১. পরিষ্কার পানিতে ধোয়া-

ফল ২০–৩০ মিনিট সাধারণ পানিতে ভিজিয়ে রাখুন।
এতে পানিতে দ্রবণীয় ফরমালিনের একটি অংশ ধুয়ে চলে যায়।

২. লবণপানিতে ভিজিয়ে রাখা-

১ লিটার পানিতে ১ চামচ লবণ মিশিয়ে ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
লবণ পানি ফলের বাইরের অংশ থেকে রাসায়নিক দূর করতে সাহায্য করে।

৩. ভিনেগার বা লেবুর পানি ব্যবহার-

১ লিটার পানিতে ২–৩ টেবিল চামচ ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন।

৪. খোসাযুক্ত ফল খেতে খোসা ছাড়িয়ে খান

আপেল, নাশপাতি, আঙুর ইত্যাদির বাহিরের খোসাতে ফরমালিন বেশি থাকে।

খোসা ছাড়ালে ঝুঁকি অনেক কমে।

❌ যা করবেন না-

বেকিং সোডা, ব্লিচ, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করবেন না—এগুলো নিজেই ক্ষতিকর।

বাচ্চাকে কোন ডিম কতটুকু দিবেন?♦️কোয়েল পাখির ডিম, দেশি মুরগির ডিম,দেশি হাসির ডিম কোনটা কেমন বাচ্চাকে কতটুকু দিতে পারবেন?...
17/08/2026

বাচ্চাকে কোন ডিম কতটুকু দিবেন?

♦️কোয়েল পাখির ডিম, দেশি মুরগির ডিম,দেশি হাসির ডিম কোনটা কেমন বাচ্চাকে কতটুকু দিতে পারবেন?

১।কোয়েল পাখির ডিম -

এটি তুলনামূলক ছোট, প্রোটিন আছে। চর্বি কম হলেও কোলেস্টেরল তুলনামূলক বেশি, ভিটামিন এবং মিনারেলস যথেষ্ট পরিমাণে থাকে, হজমের সহায়ক। সাত মাসের শুরুতে বাচ্চাদেরকে প্রতিদিন অর্ধেকটি থেকে আস্তে আস্তে একটি এরপর দুটি থেকে তিনটি করে বাড়ানো যায়

২।দেশি মুরগির ডিম -

এতে উচ্চমানের প্রোটিন থাকে, চর্বি এবং কোলেস্টেরল কোয়েল পাখির ডিমের তুলনায় কম, ভিটামিন এ ডি অনেক বেশি থাকে, হজমে সহায়ক, যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং এনার্জি থাকায় বাচ্চাদের জন্য যথেষ্ট ভালো। শুরুতে আস্তে আস্তে অর্ধেক থেকে একটি এরপরে চাইলে দিনে দুইটাও দিতে পারবেন।

৪।দেশি হাঁসের ডিম -

হাঁসের ডিম সবচেয়ে বড় হয় তুলনামূলক। স্বাদ এ একটু অন্যরকম ভাব থাকায় অনেক বাচ্চা খেতে চায় । কোলেস্টেরল সবচেয়ে বেশি। চর্বি অনেক থাকে। ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি এসিড বেশি থাকে যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের সাহায্য করে। কিন্তু হাসের ডিমে এলার্জি বেশি থাকে। সকল বাচ্চার জন্য নয়।

17/08/2026

একটা শিশু সবচেয়ে সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠে, যখন তার মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সবসময় নিখুঁত parenting tips বা নিয়ম-কানুন প্রয়োজন নেই।
Kids need a happy mom.
Take care of yourself, মা.

মাঝে মাঝে আমার রাইডার আমার ওপর একটু বিরক্ত হয়—সে বলে, “আপনি সবকিছু স্টক করে রাখেন না কেন?” 😊কথাটা আসলে খুবই স্বাভাবিক।ডি...
17/08/2026

মাঝে মাঝে আমার রাইডার আমার ওপর একটু বিরক্ত হয়—
সে বলে, “আপনি সবকিছু স্টক করে রাখেন না কেন?” 😊
কথাটা আসলে খুবই স্বাভাবিক।
ডিম, মুরগি, হাঁস, কবুতর, ঘি—এসব যদি সবসময় স্টকে রাখা যেত, তাহলে আমাদের কাজ অনেক সহজ হতো।
কিন্তু আমরা সহজ পথটা বেছে নিইনি।এগুলো টাটকা ফ্রেশ টা দিতে পারি বলেই গত ৪ বছর ধরে আমরা টিকে আছি হাজারো পন্যের ভীরে।
আমরা প্রতি সপ্তাহে প্রয়োজন অনুযায়ী আমাদের গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসি, তারপর সেগুলো নিয়ে ডেলিভারি দিই। অর্থাৎ আগে থেকে বড় করে স্টক করে রাখি না।
কারণ আমাদের কাছে খাবার শুধু একটা পণ্য নয়—এর সঙ্গে জড়িয়ে আছে সতেজতা, বিশ্বাস আর দায়িত্ব।
তবে এই কাজটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়।কারন এতে ঝুঁকি, সময়, সমন্বয় ও পরিশ্রম অনেক বেশি।
একটা ডিম থেকে শুরু করে একটা মুরগি, হাঁস, কবুতর কিংবা এক বয়াম ঘি—সবকিছু সময়মতো সংগ্রহ করা, ঠিক রাখা, প্যাক করা এবং তারপর আপনাদের হাতে পৌঁছে দেওয়া—প্রতিটি ধাপেই অনেক চ্যালেঞ্জ থাকে।
আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় চাপটা অনেক সময় আমাদের রাইডারদের ওপরও পড়ে।
তাই কোনো কোনো দিন আমার নিজের চাপ, দুশ্চিন্তা কিংবা ব্যস্ততার রেশ তাদের ওপরও গিয়ে পড়ে। 😔
তারপরও তারা ছুটে চলে—
এক জায়গা থেকে আরেক জায়গায়,
একটা অর্ডার থেকে আরেকটা অর্ডারে।
তাই আমাদের রাইডারদের প্রতিও কৃতজ্ঞতা। ❤️
আমরা হয়তো বড় স্টক রাখি না,
কিন্তু চেষ্টা করি—যেটা দেব, সেটা যেন যতটা সম্ভব ভালো, সতেজ এবং বিশ্বাসযোগ্য হয়।
এই পথটা একটু কঠিন,
কিন্তু আমাদের কাছে এই কঠিন পথটাই সঠিক পথ। 🌿
কৃষক কৃষাণী—শুধু খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা নয়, ভালো খাবারের প্রতি একটা দায়িত্ব।
@01608077548

আমরা ভাবি...“এই বেলা একটু বেশি খেয়ে ফেলেছি, পরের বেলা আর খাবো না।”পরের বেলা আসে...“পেট তো এখনও ভরা, অল্প একটু খাবো।”খেতে...
17/08/2026

আমরা ভাবি...
“এই বেলা একটু বেশি খেয়ে ফেলেছি, পরের বেলা আর খাবো না।”
পরের বেলা আসে...
“পেট তো এখনও ভরা, অল্প একটু খাবো।”
খেতে বসার পর আবার মনে হয়...
“আহা, জীবনে খাওয়া-দাওয়া ছাড়া আর কী-ই বা আছে!”
তারপর আবার খেয়ে ফেলি।
খাওয়া শেষ করে আবার অপরাধবোধ...
“নাহ, অনেক বেশি হয়ে গেছে। এবার থেকে কম খাবো… হয়তো পরের বেলা খাবোই না!”
এভাবেই চলতে থাকে...
বেশি খাওয়া > অপরাধবোধ >না খাওয়ার সিদ্ধান্ত > অতিরিক্ত ক্ষুধা/ইচ্ছা >আবার বেশি খাওয়া > আবার অপরাধবোধ।
এটা শুধু খাবারের ব্যাপার নয়, অনেক সময় এটা একটা emotional cycle।
সমাধান হয়তো নিজেকে শাস্তি দেওয়া নয়।
বরং খাবারকে ভয় না পেয়ে, না খেয়ে থাকার প্রতিশোধমূলক সিদ্ধান্ত না নিয়ে নিয়মিত, পরিমিতভাবে খাওয়া এবং নিজের শরীরের ক্ষুধা-তৃপ্তির সংকেতকে বুঝতে শেখা।

খাবার শত্রু নয়। অপরাধবোধও সমাধান নয়।
সুস্থ সম্পর্কটা তৈরি হয় যখন খাবার নিয়ে যুদ্ধটা একটু একটু করে থামানো যায়।

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষক কৃষাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share