14/06/2026
আমার আর আমার মেয়ের দুপুরে সবসময় ওই একি খাবার খেতে ইচ্ছে করে না। মানে ওই ভাত বুঝেয়েছি।
তাই কখনো রুটি, কখনো পরোটা, কখনো বা অন্য কোন দেশীয় খাবার তৈরি করি।
আজকে অবশ্য দেশী খাবারেই আছি। এই রকম চারকোনা পরোটা মা করত। মার হাতে যাদু আছে, তার তা অসম্ভব মজার হয়। আমি দেখে দেখে শিখেছি বলতে পারো । আগে মা করত আমাদের জন্য, এখন আমি করি আমার কন্যার জন্য।