13/05/2026
মন থেকে কিছু কথা বলি, কেউ দয়া করে ভুলভাবে নিবেন না। ❤️
অনেকেই নক দিয়ে স্ক্রিনশট পাঠান বিভিন্ন প্লেয়ার প্যাক বা কয়েন প্যাকের, তারপর জিজ্ঞেস করেন — “ভাই এটা নিতে চাই, কত লাগবে?” তখন আমরা প্রসেস বুঝিয়ে দেই এবং প্রাইস বলি। এরপর অনেকে বলে — “ভাই, গেমে তো এত টাকা দেখাচ্ছে, আপনারা বেশি নিচ্ছেন কেন?”
বিষয়টা আসলে একটু ভিন্ন।
ধরুন বর্তমানে যে LB প্যাকটা আছে, বাংলাদেশের সার্ভারে অনেকের কাছে সেটা ৮০ টাকা শো করছে। আবার যাদের সার্ভার US বা অন্য রিজিয়নে, তাদের কাছে সেটা $0.99 অর্থাৎ প্রায় ১ ডলার হিসেবে দেখায়।
আমরা যারা এসব ইন-গেম পারচেজ করে দেই, আমরা সরাসরি বাংলা টাকায় পেমেন্ট করতে পারি না। আমাদের প্রথমে টাকা দিয়ে ডলার কিনতে হয়, তারপর সেই ডলার দিয়ে পেমেন্ট করতে হয়। বর্তমানে ডলার রেট প্রায় ১২৩ টাকা+, যেটা সময় অনুযায়ী উঠানামা করে।
এর সাথে আরও কিছু বিষয় থাকে:
• পেমেন্ট চার্জ
• ভ্যাট
• এবং অবশ্যই সামান্য প্রফিট মার্জিন
কারণ এটা কোনো সামাজিক সেবা না; এটা একটা বিজনেস। আমরা আপনাদের সার্ভিস দেই, আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নেন — সেখান থেকে সামান্য কিছু প্রফিট রাখা স্বাভাবিক।
আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন, ছোট প্যাকগুলাতে অনেক সময় গেমে যেটা দেখায় তার তুলনায় আমাদের রেট একটু বেশি পড়ে। কিন্তু বড় প্যাক যেমন ৫৭০০ বা ১২,৮০০ কয়েনের ক্ষেত্রে আমরা অনেক সময় গেমে দেখানো দামের চেয়েও কমে দেই। তখন কিন্তু কেউ বলেন না — “ভাই, গেমে বেশি দেখাচ্ছে, আমি বেশি দিব।” 😅
তাই সবকিছু সবসময় একভাবে হিসাব হয় না। ডলার রেট, ভ্যাট, পেমেন্ট খরচ এবং সামান্য প্রফিট — সব মিলিয়েই প্রাইস নির্ধারণ করা হয়।
আশা করি বিষয়টা সবাই বুঝবেন এবং সামনের থেকে একটু মাথায় রাখবেন। ❤️
সম্প্রতি নিউজে দেখা যাচ্ছে যে সরকার অনলাইন গেম কারেন্সি এবং বিভিন্ন প্ল্যাটফর্মের অনলাইন পারচেজের উপর ভ্যাট আরোপের বিষয়টি বিবেচনা করছে বা কার্যকর করতে পারে।
এটা যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে আমাদের দিক থেকেও কিছু পরিবর্তন আসবে।
Happy Gaming!