purejoy.com

purejoy.com PureJoy.com | Premium Dairy & Meats
Family farm bringing you the best in fresh milk & delectable beef. We work dairy farm and dairy product

Happy cows, delicious recipes & farm life updates!

10/04/2024
31/03/2024

বাংলাদেশে রমজানের-
১ম ১০ দিন খেজুর,লেবু আর তরমুজ ব্যবসায়ীদের।
২য় ১০ দিন পোশাক ব্যবসায়ীদের ৷
আর শেষ ১০ দিন পরিবহন ব্যবসায়ীদের!
আর আমার হচ্ছে ঈদের পরদিন

তেমন কিছু নাহ এর সাথে বর্ধিত ট্রান্সপোর্ট কস্ট, লেবার কস্ট, ইউটিলিটি কস্ট আর শ্রমিক কষ্টত আছে ই
30/03/2024

তেমন কিছু নাহ এর সাথে বর্ধিত ট্রান্সপোর্ট কস্ট, লেবার কস্ট, ইউটিলিটি কস্ট
আর শ্রমিক কষ্টত আছে ই

13/03/2024

সাহরী : গুরুত্ব ও ফযীলত

সাহরীতে রয়েছে বরকত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

تَسَحّرُوا فَإِنّ فِي السّحُورِ بَرَكَةً.

তোমরা সাহরী কর। কেননা সাহরীর খাবারে বরকত রয়েছে। সহীহ বুখারী, হাদীস ১৯২৩, সহীহ মুসলিম, হাদীস ১০৯৫

অতএব সাহরীর খাবার রোযা রাখতে শক্তি যোগায়। তেমনি এতে খায়র ও বরকত এবং পুণ্য ও কল্যাণও নিহিত রয়েছে।



যারা সাহরী গ্রহণ করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়

আরেক হাদীসে এসেছে

السّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ، فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ، فَإِنّ اللهَ عَزّ وَجَلّ وَمَلَائِكَتَهُ يُصَلّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ.

সাহরী খাওয়াতে বরকত রয়েছে। অতএব তোমরা তা ছেড়ো না; এক ঢোক পানি পান করে হলেও সাহরী গ্রহণ কর। কেননা যারা সাহরী খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দুআ করতে থাকে। মুসনাদে আহমাদ, হাদীস ১১০৮৬, ১১৩৯৬



সাহরী : আমাদের রোযার একটি বৈশিষ্ট্য

পূর্বেই আমরা উল্লেখ করে এসেছি, রোযা বা সিয়ামের বিধান এ উম্মতের জন্য প্রথম নয়; পূর্ববর্তী উম্মতের উপরও রোযার বিধান ছিল। তবে আমাদের রোযা ও আহলে কিতাবের রোযার মাঝে সাহরী একটি বিশেষ পার্থক্যরেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ، أَكْلَةُ السّحَرِ.

আমাদের রোযা ও আহলে কিতাবের রোযার মাঝে পার্থক্য হল সাহরী খাওয়া। সহীহ মুসলিম, হাদীস ১০৯৬

অর্থাৎ আমাদের রোযায় সাহরী খাওয়ার যে গুরুত্ব ও ফযীলত রয়েছে তাদের ক্ষেত্রে তা নেই। আমাদের নিকট সাহরী করাটাই একটি স্বতন্ত্র আমল এবং বড় সওয়াবের কাজ।



শেষ ওয়াক্তে সাহরী গ্রহণ করা উত্তম

সাহরী করা যেমন মুস্তাহাব তেমনি তা ওয়াক্তের শেষ দিকে করাও উত্তম। অর্থাৎ সতর্কতামূলক সময় হাতে রেখে সুবহে সাদিকের পূর্ব-নিকটবর্তী সময়ে সাহরী করা ভালো। নবীজী বলেন

إِنّا مَعَاشِرَ الْأَنْبِيَاءِ أُمِرْنَا أَنْ نُعَجِّلَ فِطْرَنَا، وَأَنْ نُؤَخِّرَ سَحُورَنَا.

আমরা নবীগণ এ মর্মে আদিষ্ট হয়েছি যে, সময় হওয়ার সাথে সাথেই ইফতার করব এবং শেষ ওয়াক্তে সাহরী গ্রহণ করব। আলমুজামুল আওসাত, তবারানী, হাদীস ১৮৮৪; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ৪৮৮০

সাহাবায়ে কেরামের আমলও এরকম ছিল। হযরত আমর ইবনে মাইমুন আলআউদী রাহ. বলেন

كَانَ أَصْحَابُ مُحَمّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَسْرَعَ النّاسِ إِفْطَارًا وَأَبْطَأَهُ سُحُورًا.

সাহাবায়ে কেরাম সময় হওয়ার সাথে সাথেই দ্রুত ইফতার করতেন আর শেষ ওয়াক্তে সাহরী করতেন। মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৭৫৯১; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮৯৩২
[ মাসিক আলকাউসার | শাবান-রমযান-১৪৪১ || এপ্রিল- মে ২০২০ ]
#রমাযানুল_মুবারক_মাসিক_আলকাউসার

Address

Dhaka

Telephone

01610131313

Website

Alerts

Be the first to know and let us send you an email when purejoy.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to purejoy.com:

Shortcuts

Share

Category