Yummy Food By Anika

Yummy Food By Anika Home Made Appetizing Food.

এমন একটা সময় ছিল মেয়েরা রান্না-বান্নাকে পাত্তা দিত না! কিন্তু ভালো রান্না যে একটা স্মার্টনেসের অংশ সেটা আজকালকার মোবাইল ফোনে বুদ হয়ে যাওয়া তরুণীরা বুঝে।রেস্তোরাঁয় গিয়ে শুধু বার্গার,পিৎজা,বিভিন্ন প্লেটার আর মুখরোচক সব খাবার খাওয়া এবং চেক-ইন দেওয়ার মধ্যে যে ভালো লাগা আছে, তার চেয়ে শতগুণ আনন্দ ঐ রেসিপিটা নিজে তৈরির করার চেষ্টার মধ্যে।রান্নাবান্না শিখা এখন একটি শিল্পকর্ম । একজন ভোজন রশিকের কাছেই নয় শ

িল্পমনা মানুষদের কাছে আছেও হরেক রকমের খাবারের কদর। পরিবারের ছোট, বড়,তরুণ, বৃদ্ধ সবাই চায় একটু স্বাদের পরিবর্তন।প্রতিদিন সন্ধায় একই ধরনের নাস্তা,দুপুরের আহার,এবং রাতের ভোজনে একই মেনুতে হয়ত অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে না। সে জায়গায় বৈচিত্র্য নিয়ে আসতে আপনার দরকার একজন দক্ষ রাধুনীর তত্ত্বাবধায়নে রান্না শিখা।আর আপনাদের কথা মাথায় রেখে এ বিষয়টি অনেকটা সহজ করে দিয়েছে 'ইয়াম্মি ফুড বাই আনিকা'।আজই অর্ডার📩 করুন অথবা কল করুনঃ ০১৭৫৮০১৭৬২৩⬅️📞

15/01/2026

৮টি অলিখিত নিয়ম যা আপনাকে কেউ বলবে না!

​১. ভালো পোশাক পরুন: মানুষ যা বাহ্যিকভাবে পছন্দ করে, তাকেই সম্মান করে।

​২. বোকাদের সাথে তর্ক করবেন না: নীরবতাই আপনার সেরা উত্তর।

​৩. শুরুতেই সীমারেখা (Boundaries) নির্ধারণ করুন: মানুষ আপনার সাথে ঠিক তেমন আচরণই করবে যেমনটা আপনি তাদের করতে দেবেন।

​৪. সম্মান না পেলে সরে আসতে শিখুন: যেখানে আপনার মর্যাদা নেই, সেখানে টিকে থাকার চেষ্টা করবেন না।

​৫. মানুষকে আপনাকে অবমূল্যায়ন করতে দিন: এরপর আপনার কাজের মাধ্যমে তাদের অবাক করে দিন।

​৬. অপরাধবোধ ছাড়াই "না" বলার শিল্প আয়ত্ত করুন: কাউকে না বলতে গিয়ে নিজের মনে অপরাধবোধ রাখবেন না।

​৭. দয়ালু হোন, কিন্তু আপনার দয়াকে দুর্বলতা ভাবতে দেবেন না: দয়া করা ভালো, কিন্তু কেউ যেন এর সুযোগ না নেয়।

​৮. মনোযোগ পাওয়ার জন্য কখনও অনুনয় করবেন না: আপনার নীরবতাই যথেষ্ট হওয়া উচিত।

12/11/2025

টিপস:
পাউরুটি বেশিদিন ভালো রাখতে ফ্রিজে না রেখে সরাসরি ফ্রিজারে (ডিপ ফ্রিজ) রাখুন। খাওয়ার আগে বের করে টোস্ট বা গরম করে নিন।

01/09/2025
01/09/2025

ব্লেন্ডারে ধার কমে গেলে ডিমের খোসা,লবন ব্লেন্ড করে নিন,একদম নতুনের মতো হয়ে যাবে।

✅ পায়েশ রান্নার কিছু সিক্রেট টিপস বলে দিব আজকে- ১। চাল অবশ্যই আগে পানি দিয়ে সিদ্ধ করে নিবেন।২। দুধ জালিয়ে অর্ধেক করে নিব...
05/04/2025

✅ পায়েশ রান্নার কিছু সিক্রেট টিপস বলে দিব আজকে-

১। চাল অবশ্যই আগে পানি দিয়ে সিদ্ধ করে নিবেন।

২। দুধ জালিয়ে অর্ধেক করে নিবেন। এরপর সিদ্ধ চাল দিবেন।

৩। ভুলেও শুরুতে চিনি দিবেন না। একদম নামানোর আগে চিনি দিয়ে, চিনির পানি শুকিয়ে তারপর নামাবেন।

৪। চাইলে চিনির সিরা করে দিতে পারেন। এতে করে পানি ছেড়ে দিবেনা।

৫। চিনির বদলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন। এতে টেস্ট ভালো আসে।

৬। ক্যারামেল দিলে সুন্দর কালার এবং ফ্লেভার আসবে। চাইলে ট্রাই করতে পারেন।

৭। গরম মশলা হিসেবে এলাচ এবং দারুচিনি দিতে পারেন। সেক্ষেত্রে দুধ জাল দেওয়ার সময় গরম মশলা দিয়ে পরে চাল দেওয়ার আগে তুলে নিতে পারেন।

৮। জয়ফলে গুড়া দিলে ভিন্ন কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে।

৯। নারিকেলের দুধ এবং কাজু বাটা দিলে পায়েসের টেস্ট অনেক গুনে বেড়ে যায়।

১০। ক্ষির রান্নার জন্য চিনির বদলে গুড় এবং নাড়িকেল কোড়া ব্যবহার করতে হবে।

১১। উপর থেকে বাদাম বা বিভিন্ন পছন্দমতো ড্রাইফ্রুটস ছড়িয়ে দিলে দেখতে অনেক ভালো লাগে।

১২। জাফরান ভেজানো দুধ দিলে ন্যাচারাল একটা সুন্দর কালার আসবে।

আমাদের  বিফ তেহারির সিক্রেট রেসিপি দিয়েই দিলামবিফ তেহারি একটি সুস্বাদু বাঙালি খাবার, যেখানে গরুর মাংস ও চালের মিশ্রণ বিশ...
11/03/2025

আমাদের বিফ তেহারির সিক্রেট রেসিপি দিয়েই দিলাম

বিফ তেহারি একটি সুস্বাদু বাঙালি খাবার, যেখানে গরুর মাংস ও চালের মিশ্রণ বিশেষ মসলায় রান্না করা হয়। নিচে বিফ তেহারি প্রস্তুত করার রেস্তোরাঁর একটি সহজ রেসিপি দেওয়া হলো:

উপকরণ:
• বাসমতি বা পোলাও চাল: ৫০০ গ্রাম
• গরুর মাংস: ৭০০ গ্রাম
• টকদই: ১/২ কাপ
• আদা বাটা: ১ টেবিল চামচ
• রসুন বাটা: ১ টেবিল চামচ
• পেঁপে বাটা: ১/২ কাপ
• পেঁয়াজ কুচি: ১৫টি
• কাঁচা মরিচ: ৮-১০টি
• সরিষার তেল: ১/২ কাপ
• ঘি: ২ চা চামচ
• চিনি: ৮-১০টি
• কিসমিস: পরিমাণমতো
• লবণ: স্বাদমতো

বিশেষ মশলা মিশ্রণ:
• দারুচিনি: ২ টুকরা
• কালো গোলমরিচ: ৭-৮টি
• জয়ত্রী: ২টি
• কাবাব চিনি: ৫টি
• সাদা গোলমরিচ: ৭-৮টি
• শাহ জিরা: ১/2 চা চামচ
• এলাচ: ৬-৮টি
• লবঙ্গ: ৪টি
• জিরা: 1/2 চা চামচ
• ধনেপাতার গুঁড়ো: 1/2 চা চামচ
• জায়ফল গুঁড়ো: 1/2 চা চামচ

প্রস্তুত প্রণালী:
1. মশলা মিশ্রণ প্রস্তুতি: উপরোক্ত মশলা উপকরণগুলি একটি গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে মশলা মিশ্রণ তৈরি করে রাখুন। 
2. মাংস মেরিনেশন: একটি পাত্রে ছোট টুকরা করা গরুর মাংসে টকদই, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা, মশলা মিশ্রণ এবং লবণ যোগ করে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। 
3. মাংস রান্না: কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে ১ মিনিট ভাজুন। এরপর মেরিনেট করা গরুর মাংস দিয়ে ৩-৫ মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিন, যতক্ষণ না মাংসের পানি শুকিয়ে যায়। 
4. পোলাও রান্না: কড়াইয়ে পানি ও গুঁড়ো দুধ (অথবা তরল দুধ) গরম করে ফুটান। এতে চাল ও মাংস মিশিয়ে দিন। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ৫ মিনিট উচ্চ তাপে রান্না করুন। এরপর মাংস ও চাল মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে ১০ মিনিট রান্না করুন। 
5. দম দেওয়া: পরবর্তীতে কাচা মরিচ ও কিসমিস দিয়ে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে ১০ মিনিট দমে রাখুন। তারপর চুলা বন্ধ করে ১০-১৫ মিনিট ঢাকনা বন্ধ রেখেই রাখুন। 

6. পরিবেশন: উপর থেকে ঘি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন

প্রয়োজনীয় টিপস্১: সিমের বীচির খোসা সহজেই ছাড়িয়ে নেয়ার জন্য ডিপ ফ্রীজের ১ দিন রেখে দিন১দিন পর ফ্রীজ থেকে নামিয়ে আলত হাতে ...
20/02/2025

প্রয়োজনীয় টিপস্

১: সিমের বীচির খোসা সহজেই ছাড়িয়ে নেয়ার জন্য ডিপ ফ্রীজের ১ দিন রেখে দিন
১দিন পর ফ্রীজ থেকে নামিয়ে আলত হাতে ধরলেই খোসা খোলে আসবে

২:ডিম সিদ্ধ করার সময় সামান্য লবন ছিটিয়ে দিবেন
এতে সহজেই ডিমের খোসা ছাড়ানো যাবে

৩: নুডলস /পাস্তা সিদ্ধ করার সময় পানিতে সামান্য তেল দিলে নুডলস /পাস্তা ঝরঝরে হয়

৪:চায়ের কাপের দাগ তুলতে লবন দিয়ে ঘষে নিন দাগ চলে যাবে

৫:ঘরে টক দই না থাকলে গুড়া দুধের সাথে পানি ও লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে দুধ ফেটে যাবে
এটা রান্নায় ব্যবহার করা যাবে

৬:আলুর সাথে পেয়াজ রাখলে আলু পঁচে যায়

৭:আলুর সাথে রসুন রেখে দিলে আলু বেশিদিন ভালোথাকে

৮:মাছ কাটার পর হাতে লেবু ঘষে নিলে হাতে মাছের আশটে গন্ধ আসেনা

৯: মশার কয়েলের পরিবর্তে ঘরে ধুপকাটি /আগরবাতি জ্বালিয়ে রাখলে বাড়ীতে মশামাছি উপদ্রব কমে যাবে

১০:ফ্রীজে দীর্ঘদিন মাছ রাখলে মাছ খেতে ভালোলাগেনা তবে এই মাছের সাথে কয়েকটি লেবু পাতা দিয়ে রান্না করলে মাছ খেতে সুস্বাদু হয়

বি:দ্র: তবে লেবু পাতা মাছ চুলা থেকে নামানোর ১মিনিট আগে দিতে হবে
লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে তিতা হয়ে যাবে

এখানে বিশেষ কোন জিনিসটা অপূর্ণ।
09/02/2025

এখানে বিশেষ কোন জিনিসটা অপূর্ণ।

বাণিজ্য মেলা থেকে বড়লোকের বউরা যা যা কিনে:গ্রীন টি, শুগ্যার ফ্রি কুকিজ, ডায়মন্ডের রিং, পাকিস্তানি আঘানূর থ্রিপিস, কাশ্মী...
23/01/2025

বাণিজ্য মেলা থেকে বড়লোকের বউরা যা যা কিনে:
গ্রীন টি, শুগ্যার ফ্রি কুকিজ, ডায়মন্ডের রিং, পাকিস্তানি আঘানূর থ্রিপিস, কাশ্মীরী শাল, জামদানি ও মসলিন শাড়ি, ৭০০০ টাকার গুড গার্ল পারফিউম, Sheglam এর ফাউন্ডেশন, কন্সিলার, লিপ্সটিক,হাইলাইটার।

এদিকে পিউর বাঙ্গালী আম্মারা বাণিজ্য মেলায় যা যা কিনে:
ময়লার ডাস্টবিন
তিনটা পাতিল
দুইটা খুচ্চুনি
একটা পিঠ চুলকানোর লাঠি
একটা ফুলের ঝাড়ু
দুইটা শলার ঝাড়ু
পাঁচটা হারপিক কিনলে আরো দুইটা ফ্রি ছিল তাই, মোট সাতটা হারপিক।
দুই জোড়া নুসনি
ওভেনের ভেতরে আর চিপাচাপা কোণা কাঞ্চা পরিষ্কারের জন্য এক জোড়া ত্যানা
একটা মশলাদানি
বাচ্চাদের জন্য অফারে ১০ পাতা কলম

আপাতত এটাই হচ্ছে লাইফ আপডেট। 😵‍💫

এই একটা কারণেই শীতকাল অনেক পছন্দের, কি চমৎকার কালারফুল সবজি🥰
23/01/2025

এই একটা কারণেই শীতকাল অনেক পছন্দের,
কি চমৎকার কালারফুল সবজি🥰

স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য ❤প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি।★স্পঞ্জ কেকঃ ...
15/01/2025

স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য ❤
প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি।

★স্পঞ্জ কেকঃ বার্থডে, এনেভার্সারি বা যেকোনো ওকেশনে আমরা বেস হিসেবে স্পঞ্জ কেক তৈরি করি।
ডিমের ফোম, অল্প ময়দা দিয়ে এই কেকটা তৈরি হয়।
ডিমের ফোমের কারণেই কেকটা স্পঞ্জ হয়।

এই কেকে তেল দিতে হয় না, আমি দেই কারণ আমার কাছে মনে হয় তেল না দিলে বেশি ড্রাই হয়ে যায়।

ডেকোরেশন এর আগে অবশ্যই কেকে সুগার সিরাপ বা স্প্রাইট টাইপ কিছু দিতে হবে।
এই কেকটা এমনি খাওয়া যাবেনা,গলায় আটকে যাবে।

বেক হতে সময় ও কম লাগে।
কেক ডেকোরেশন এর ৮-১০ ঘন্টা পর খেলে বেশি স্বাদ পাওয়া যাবে।

১ডিমের স্পঞ্জ কেকের রেসিপিঃ
ডিম ১ টি
চিনি ১/৪কাপ
হোয়াইট ভিনেগার ১/৪চা.চামচ (ভিনেগার দিলে ফোম দ্রুত হয়, আর কেক ডেবে যাওয়ার চান্স একটু কমে)
তেল ১টেবিল.চামচ (অপশনাল)
ময়দা ১/৪ কাপ
বেকিং পাউডার ১/২ চা চামচ
বেকিং সোডা ১/৪ চা.চামচ (সোডা অপশনাল, আমার কাছে মনে হয় ভিনেগার এবং সোডা একসাথে দিলে কেকের সাইজ অনেক বাড়ে)
লবণ সামান্য পরিমাণে (অপশনাল)
এসেন্স ১/২চা.চা

★ময়েস্ট কেকঃ এই কেকটাও ডেকোরেশন কেকের বেস হিসেবে তৈরি করা হয়। এক্ষেত্রে কেক তৈরিতে খরচ বেশি হয়। এমনিও খাওয়া যায় কিন্তু ক্রীমের সাথে খেতে বেশি মজা।
বেক হতে সময় বেশি লাগে।
ময়েস্ট কেকে আমরা সাধারণত দুধ,ভিনেগার,বাটারমিল্ক,দই,বেকিং সোডা বা গরম পানি ব্যবহার করে থাকি।
ডিমের ফোমের গুরুত্ব এক্ষেত্রে কম।

১ডিমের ময়েস্ট কেকঃ
ডিম ১টি
চিনি ১/২ কাপ
কুসুম গরম দুধ ১/৪ কাপ
ভিনেগার ১/৪ চা.চামচ
ময়দা ২/৩ কাপ
বেকিং পাউডার ১/২ চা.চামচ
বেকিং সোডা ১/৪ চা.চামচ
লবন ১/৪ চা.চামচ
তেল ১/৪ কাপ
গরম পানি ২টেবিল.চামচ
এসেন্স ১/২ চা.চামচ

পাউন্ড কেকঃ এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে(ঘরে বানাতে ১কাপ ময়দা থেকে ২টেবিল.চামচ ময়দা সরিয়ে, ২টেবিল.চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে)।
এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। অল্প কমবেশি হলে সমস্যা নেই।
বাটারের পরিবর্তে তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে স্বাদ একটু কম হবে।
এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর চামচ দিয়ে সমান করে নিতে হবে।
ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।
কমপক্ষে ২টা ডিম ছাড়া পাউন্ড কেক সম্ভব না।

২ ডিমের পাউন্ড কেকঃ
ডিম ২ টি
চিনি ১/২ কাপ
বাটার ১০০গ্রাম বা ১/২ কাপ (বাটার না থাকলে ১/২ কাপ তেল)
ময়দা ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার ২টেবিল.চামচ
গুড়া দুধ ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চামচ
এসেন্স ১/২চা.চামচ

★স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।

★ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।

★আটা দিয়ে কেক ভালো হবেনা,
কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।

★বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না। তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।

শেষ টিপসঃ ময়দার প্যাকেট কিনে এনে প্যাকেট টা খোলার পর কেক খুব সুন্দর হবে।
ময়দা পুরনো হয়ে গেলে পাউরুটি/ব্রেড টাইপ খাবার সুন্দর হবে।

সংসারের টুকিটাকি কিছু  টিপস জেনে নিন-১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজ...
24/12/2024

সংসারের টুকিটাকি কিছু টিপস জেনে নিন-

১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।

২। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।

৩। সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।

৪। বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।

৫। তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ পানিতে ১ চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। তাকগুলো চমৎকার হয়ে উঠবে।

৬। ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক-পেপসি ইত্যাদি ঢেলে দিন। ৫ মিনিট পর মুছুন। দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।

৭। হাঁড়ি-পাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে।

৮। পুরোনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন। দেখবেন দাগ চলে যাবে।

৯। মশা, মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন। উপদ্রব বন্ধ হয়ে যাবে।

১০। ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন। এতে মেঝে চকচক করবে।

১১। রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন। সব দাগ চলে যাবে।

১২। রান্নাঘর থেকে পোড়া বা যেকোন গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা চুলায় চাপান। শুকান অবধি জ্বাল করুন।

১৩। বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন। এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।

১৪। বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।

১৫। চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায়।

১৬। নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

১৭। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

১৮। পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন।

১৯। আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন।

২০। ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

২১। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

২২। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।

২৩। রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

২৪। সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।

২৫। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।

২৬। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

২৭। চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।

২৮। সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

২৯। ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

৩০। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

৩১। অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।

৩২। আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে।

fans
©️

Address

Kalabagan
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Friday 09:00 - 06:00
Saturday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Telephone

+8801758017623

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yummy Food By Anika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yummy Food By Anika:

Share