29/10/2024
...নিজেকে কারো কাছে ব্যাখা করার,প্রমাণ করার দরকার নেই! কতটা সৎ তুমি,কতটা ভাল তুমি তা নিয়ে কারো এপ্রুভাল তোমার দরকার নেই! নিজের মত বাঁচো, যা তোমাকে খুশী রাখে সেটাই করো!
কেউ তোমার জুতোয় পা গলিয়ে দেখবে না কতটা ভেঙেচুরে আছো! কতটা হাহাকার বুকের মধ্যে জমা করে রেখেছো! কারো সাথে একটু মন খুলে কথা বলার জন্য দিনের পর দিন তোমার ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে তা কেউ দেখতে আসবে না! কেউ অনুভবই করতে পারে না এই বিরাট পৃথিবীর এক কোণে একটা মানুষ কিভাবে প্রতিদিন তার একাকীত্ব নিয়ে বেঁচে যাচ্ছে তার জীবনের সবাই কে খুশী রাখার জন্য!
দিনের পরে রাত আসে তারপর আবার বিকেল গড়িয়ে সন্ধে নামে, ঘুমহীন অসহায় দুটো চোখ আশ্রয় খোঁজে! অনেকটা কোন পাহাড়ের গায়ে অবহেলায় বেড়ে ওঠা বেনামী অর্কিডের মত! যার সবটুকু জুড়ে অস্তিত্বের যুদ্ধে টিকে থাকার লড়াই ! সুতরাং কাকে এত গুরুত্ব দিচ্ছো বলোতো? শুনতে খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে কেউ কারো না!
ওই প্রতিদিন ভেঙেচুরে যাওয়া তুমি কে তোমাকেই টেনে বের করতে হবে,ওই তছনছ হয়ে যাওয়া তুমির কথা তোমাকেই শুনতে হবে,ওই বেনামী জীবন টাকে তোমাকেই নাম দিতে হবে,আফসোস আর আক্ষেপে কারো কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি কেমন!
আজ থেকে নিজের জীবন টাকে সাজানোর কাজে লেগে পড়ো! দেখবে কালকে সেই জীবনের আলোয় কত লোক আলোকিত হতে আসবে তা তুমি কল্পনাই করতে পারবে না!
দিন শেষে জীবনটা তোমার! জীবনটা খুব সুন্দর,জীবনটা খুব ছোটও!