Shahi Mosla-শাহী মসলা

Shahi Mosla-শাহী মসলা Spice Up Your Life with Authentic Flavors! 🌶️🛍️

18/08/2026

আলহামদুলিল্লাহ! ❤️
ভাইটি আজ ৪ হাজার লাভ করেছেন।
কর্মসংস্থান প্রজেক্টের এই ভাইটি আজ ভ্যানে করে পেঁয়াজ বিক্রি করে একদিনেই ৪ হাজার টাকা লাভ করেছেন। বিকেলে ফোন করে যখন তাঁর কণ্ঠে সেই আনন্দ ও তৃপ্তি শুনলাম—মনে হলো, এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে! মাশাআল্লাহ। 🥰
আমরা তাকে ভ্যানসহ মাত্র ১৭ হাজার টাকার পণ্য দিয়ে ব্যবসা শুরু করার সুযোগ করে দিয়েছিলাম। আজ সেই ছোট্ট উদ্যোগই তার পরিবারে স্বস্তি ও আয়ের পথ তৈরি করছে।
একবার ভাবুন তো—এমন মানুষগুলো যখন আমাদের আশেপাশে কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করছেন, তখন আমরা কীভাবে অপ্রয়োজনীয় বিলাসিতা করি? অহেতুক অপচয় করি? শুধু নিজের আনন্দের জন্য বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনে অর্থ ব্যয় করি?
সত্যিকারের সুখ কী—তা হয়তো সেদিনই বুঝবেন, যেদিন নিজের সামর্থ্য থেকে কিছুটা হলেও মানুষের জন্য উজাড় করে দিতে পারবেন। ইনশাআল্লাহ।
এই মানুষগুলোই আমার আপন। ❤️
তাদের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
পরিবর্তন ফাউন্ডেশন ও রাহমানী ফাউন্ডেশনের সঙ্গে থাকুন।
আসুন, সাহায্যের সংস্কৃতি নয়—কর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করি। 🤝

Address

SATKANIA , CHITTAGONG
Dhaka
1180

Alerts

Be the first to know and let us send you an email when Shahi Mosla-শাহী মসলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share