Fatema Multi Agro

Fatema Multi Agro Agriculture is our wisest pursuit, because it will in the end contribute most to real wealth, good morals, and happiness.” – Thomas Jefferson.
(5)

সকালবেলা নিয়মিত কাজের মহড়া!!
17/08/2026

সকালবেলা নিয়মিত কাজের মহড়া!!

16/08/2026

নিয়মিত ছাগলের খুর পরিষ্কার করা অত্যন্ত জরুরী!!

13/08/2026

বর্ষাকাল, ঘাসের সংকটকালীন সময়ে আমাদের ঘাস সংগ্রহের উপায়!

03/08/2026

ছাগল প্রতি আমাদের দৈনন্দিন খরচ!!

সকালের ঘাস কাটা শেষে মানসিক প্রশান্তি!! peace of eternity.
27/07/2026

সকালের ঘাস কাটা শেষে মানসিক প্রশান্তি!! peace of eternity.

বর্তমান আধুনিক ছাগল খামারগুলোতে পাঠা রাখার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শুধু প্রজননের জন্যই নয় ছাগলকে  সঠিক সময়ে হিটে নি...
24/07/2026

বর্তমান আধুনিক ছাগল খামারগুলোতে পাঠা রাখার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শুধু প্রজননের জন্যই নয় ছাগলকে সঠিক সময়ে হিটে নিয়ে আসা, ভালো এবং মানের বাচ্চা উৎপাদনে পাঠার প্রয়োজনীয়তা অপরিসীম। খামারে একটি বা একাধিক পাঠা রাখা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কারণগুলো হলো:-
1.সঠিক সময়ে প্রজনন – হিটে আসা ছাগীকে দ্রুত ব্রিড করানো যায়, ফলে বাচ্চা উৎপাদনে দেরি হয় না।
2.ভালো বাচ্চা উৎপাদন নিশ্চিত করা – সুস্থ ও উর্বর পাঠা থাকলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে।
3.খরচ অনেকাংশে কমিয়ে দেয় – বাইরে থেকে বারবার পাঠা ভাড়া বা প্রজননের জন্য নিয়ে আসার খরচ বাঁচে।
4.বহিরাগত সংক্রমনের ঝুঁকি কম থাকে – বাইরে থেকে পাঠা আনলে কিছু সংক্রামক রোগ বাহির থেকে আসার ঝুঁকি থাকে। নিজের খামারের সুস্থ পাঠা ব্যবহার করলে সেই ঝুঁকি কমে।
5. ভালো মান ও ভাল জাতের বাচ্চা উৎপাদন– ভালো জাতের ও ভালো গঠনের পাঠা ব্যবহার করলে পরবর্তী প্রজন্মের বাচ্চার মান উন্নত হয়।
6.নিয়ন্ত্রিত প্রজনন – কখন কোন ছাগীকে ব্রিড করাবেন, তা সহজে পরিকল্পনা করা যায়।

মনে রাখতে হবে :-
একটি পূর্ণবয়স্ক সুস্থ সবল পাঠা সাধারণত ২০–৩৫টি ছাগীর প্রজননের জন্য যথেষ্ট।পাঠাকে সুষম খাদ্য, নিয়মিত কৃমিনাশক, টিকা এবং পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, যাতে তার প্রজনন ক্ষমতা ভালো থাকে।

বাংলাদেশে বর্তমানে  প্রচলিত ছাগলের খামারে লাভ করাটা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক নতুন উদ্যোক্তা ছাগলের ...
23/07/2026

বাংলাদেশে বর্তমানে প্রচলিত ছাগলের খামারে লাভ করাটা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক নতুন উদ্যোক্তা ছাগলের খামারে বিনিয়োগ করতেছে কিন্তু তারা কাঙ্ক্ষিত মানের লাভ করতে পারতেছে না। তাই ছাগলের খামার কিভাবে লাভে নিয়ে আসা যায় সে বিষয়ে আলোকপাত করবো। ছাগলের খামারে লাভ করতে হলে শুধু বেশি ছাগল পালন করলেই হবে না, সঠিক ব্যবস্থাপনা করতে হবে।
ছাগলের খামারে লাভ বাড়ানোর কয়েকটি কার্যকর উপায় হলো:-

1.সঠিক জাত নির্বাচন – যেমন ব্ল্যাক বেঙ্গল, বিটল, বোয়ার,শিরোহি বা ভালো সংকর জাত।
2.নিয়মিত সুষম খাবার পরিবেশন – সবুজ ঘাস, দানাদার খাদ্য, ভিটামিন ও মিনারেল সঠিক অনুপাতে দিন।
3.নিজস্ব জমিতে প্রচুর ঘাস চাষ করতে হবে – এতে খাদ্য খরচ অনেক কমে যায়।
4.কঠোর হস্তে রোগ বালাই দমন – রোগ কম হলে মৃত্যুহার কমে এবং লাভ বাড়ে।
5.নিয়মিত খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা – শুকনা, বাতাস চলাচল করে এমন পরিবেশ রাখুন। এতে রোগবালাই কম হবে।
6.উপযুক্ত ছাগল গুলোকে সঠিক প্রজনন – ভালো মানের পাঠা ব্যবহার করুন এবং সঠিক সময়ে ব্রিডিং করান।
7.বাচ্চাগুলোর নিয়মিত যত্ন – জন্মের পরপরই শালদুধ খাওয়ান এবং পুষ্টির ব্যবস্থা করুন।
8.খামারে সারা বছরের হিসাব সংরক্ষণ – অপ্রয়োজনীয় খরচ কমান এবং প্রতিটি ছাগলের উৎপাদন খেয়াল করুন।
9.সঠিক সময়ে এবং উপযুক্ত দামে বাজারজাতকরণ – ঈদ বা চাহিদার সময় বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়।
10.ছাগলের বিষ্ঠা দিয়ে জৈব সার উৎপাদন – এটি অতিরিক্ত আয়ের একটি ভালো উৎস।

মুদ্দা কথা : ছাগলের খামার লাভ করতে হলে তিনটি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে-
১.খাদ্য খরচ নিয়ন্ত্রণ,
২.রোগ প্রতিরোধ,
৩.ভালো বাজারে বিক্রি।
এই তিনটি বিষয় ঠিকভাবে পরিচালনা করতে পারলে ছাগলের খামার থেকে উল্লেখযোগ্য লাভ করা সম্ভব।

ফাতেমা মাল্টি এগ্রোতে  সকলকে স্বাগতম
22/07/2026

ফাতেমা মাল্টি এগ্রোতে সকলকে স্বাগতম

Address

Tetulia, Dhamrai
Dhaka
1350

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Multi Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category