Manu Farms

Manu Farms পোল্ট্রি খামার এখন মোবাইল!

আমাদের সম্পর্কে:

মানু ফর্মস খামারিদের পাশে থেকে তাদের কাজকে সহজ ও লাভজনক করতে কাজ করে। আমরা আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান দিয়ে খামার পরিচালনাকে আরও উন্নত ও কার্যকরে এবং লাভজনক করে থাকি।

আমাদের সেবা:

বিনা জামানতে লোন: খামারিদের ব্যবসা বাড়াতে মানু ফর্মস সহজ আর্থিক সমাধান দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক লোনের মাধ্যমে।

Poultry Manager অ্যাপ:
ফার্মের হিসাব-নিকাশ সহজে রাখা।
২৪/৭ অনলাইনে ডাক্তারদের

পরামর্শ।
ফিড, মুরগির বাচ্চা, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য অর্ডার।

IoT স্মার্ট প্রযুক্তি: তাপমাত্রা, আর্দ্রতা, অ্যামোনিয়া স্তর নিয়ন্ত্রণ এবং মুরগির FCR (Feed Conversion Ratio) নির্ধারণ।

কন্ট্রাক্ট ফার্মিং:
মানু ফর্মস খামারিদের জন্য কন্ট্রাক্ট ফার্মিং সেবা দেয়। এখানে কোম্পানি খামারিকে খাদ্য, বাচ্চা ও ওষুধ সরবরাহ করে, আর খামারি সেই পণ্য মানু ফর্মস এর কাছে বিক্রি করে। এতে খামারিরা সহজে ব্যবসা পরিচালনা করতে পারে। মানু ফর্মস এর সাথে খামারিরা আরও লাভজনক ভাবে ব্যবসা চালাতে পারে।


আমরা শুধু প্রযুক্তি বা সেবা দিই না, খামারিদের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকি। খামারির প্রতিটি ধাপে আমরা আছি — খামারির সময় বাঁচাতে, খরচ কমাতে, আর উৎপাদন বাড়াতে।

মানু ফার্মসের প্রান্তিক পোল্ট্রি খামারীদের বিনা জামানতে ব্রাক ব্যাংক কর্তৃক লোন বিতরনঃএই প্রকল্পের আওতায় একজন প্রান্তিক ...
18/09/2025

মানু ফার্মসের প্রান্তিক পোল্ট্রি খামারীদের বিনা জামানতে ব্রাক ব্যাংক কর্তৃক লোন বিতরনঃ

এই প্রকল্পের আওতায় একজন প্রান্তিক পোল্ট্রি খামারী বিনা জামানতে খামার পরিচালনার জন্য লোন পাবেন। ফলে খামারী নিজের পছন্দের বাচ্চা, খাবার এবং ঔষধ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন এবং আর্থিক ভাবে লাভোবান হবেন।

উদাহরন স্বরুপ খামারী বাকিতে খাবার কিনলে প্রতি বন্তায় ২০০ টাকা থেকে ২৫০ টাকা বেশি দামে কিনতো, এখন খামারীর ব্যাংক লোন সুবিধা থাকায় নগদ মূল্যে খাদ্য, বাচ্চা এবং ঔষধ কিনতে পারবেন। ধরা যাক ১০০০ মুরগীর খামারের খাদ্য প্রয়োজন ৫০ বস্তা খাবার, প্রতি বস্তায় ২০০ টাকা থেকে ২৫০ টাকা কম দামে খাদ্য কিনার ফলে প্রতি ব্যাচে ১০০০ মুরগী পালোনে ১০,০০০ টাকা থেকে ১২,৫০০ টাকা সুধু খাদ্য থেকেই লাভ বেশি পাবেন। একই ভাবে বাচ্চা এবং ঔষধ থেকেও অধিক মুনাফা করতে পারবেন।

22/07/2025

২১ জুলাই ২০২৫
গতকাল, ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত।

এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
আহতদের সুস্থতা কামনা করছি।

আল্লাহ তায়ালা নিহত সকল শহিদ আত্মাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
আমিন।

একজন প্রান্তিক পোল্ট্রি খামারীর প্রধানত দুইটি সমস্যা রয়েছেঃ১। খামার ব্যবস্থাপনায় সঠিক দক্ষতা এবং২। খামারীর অর্থনৈতিক সহা...
02/05/2025

একজন প্রান্তিক পোল্ট্রি খামারীর প্রধানত দুইটি সমস্যা রয়েছেঃ

১। খামার ব্যবস্থাপনায় সঠিক দক্ষতা এবং
২। খামারীর অর্থনৈতিক সহায়তা।

মানু ফার্মস দীর্ঘ সময় ধরে প্রান্তিক পোল্ট্রি খামারীদের এই দুইটি সমস্যা সমাধান করে খামারীদের সাথে কাজ করে যাচ্ছে।

মানু ফার্মস এর উদ্ভাবিত পোল্ট্রি ম্যানেজার অ্যাপের মাধ্যমে একজন পোল্ট্রি খামারী তার দৈনন্দিন কাজ-কর্ম, খাবার, ডিম সংগ্রহ, ঔষধ, টিকা, হিসাব-নিকাশ সহ যাবতিয় কাজ-কর্ম পরিচালনা করতে পারে। যেমনঃ বাচ্চার বয়স অনুযায়ী কোন দিন কত টুকু খাবার লাগবে, কোন দিনে কোন টিকা দিতে হবে, ডিম সংগ্রহ, প্রতিদিনের ক্রয়-বিক্রয় সহ সব কিছুই পল্ট্রি ম্যানেজার অ্যাপের মাধ্যমে জানতে ও করতে পারে এবং খামারী নিয়মিত নোটিফিকেশন পায় কখন কি করতে হবে, ফলে ভুলে যাবার কোন সম্ভাবনা থাকে না। এই অ্যাপের মাধ্যমে ডাক্তার সেবাও নিতে পারে, মুরগীর জন্য ২৪ ঘন্টা টেলি-মেডিশিন সেবা।

এতো গেলো অ্যাপের কাজ, মানু ফার্মের অ্যাপের সাথে রয়েছে আইওটি ডিভাইজ, এই ডিভাইজটি খামারের পরিবেশগত দিক নিয়ন্ত্রন করে, খামারী দুর থেকেও খামার পরিচালনা করতে পারে। এই ডিভাইজটি খামারে স্থাপন করলে - খামারের বর্তমান তাপমাত্রা, আদ্রতা, অ্যামোনিয়া গ্যাসের পারিমান এবং খামারে আলোর পর্যাপ্ততা সবকিছুই তার মোবাইল ফোনে দেখতে পাই, শুধু তাই নয় মোবাইল ফোন দিয়ে তা নিয়ন্ত্রনও করতে পারে। যেমন মোবাইল ফোন দিয়েই ফ্যান, লাইট, ঝর্ণা বা স্প্রিং কলার অন-অফ করতে পারে, যে কোন সময়, যে কোন যায়গা থেকে।

এই অ্যাপ এবং ডিভাইজের মাধ্যমে একজন প্রান্তিক খামারী তার খামার ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করে সঠিক ভাবে আধুনিক খামারে পরিনত করে হিসাব-নিকাশের খাতায় লাভের অংশ দেখতে পারে।

মানু ফর্মস খামারীদের অর্থিক সহায়তা প্রদানের জন্য দুইটি ব্যাংকের (ব্রাক ব্যাংক এবং মিউচুয়াল ট্র্রাস্ট ব্যাংক) সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে, এই চুক্তির মাধ্যমে মানু ফার্মসের পোল্ট্রি ম্যানেজার অ্যাপ ব্যবহারকারীরা বিনা জামানতে ১ লক্ষ টাকা হতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা পাবে, ফলে খামারী নিজেই নিজের পছন্দমত বাচ্চা, খাবার, ঔষধ পত্র কিনে নিশ্চিন্তে আধুনিক ভাবে খামার ব্যাবসা করবে।

#পোল্ট্রি #প্রান্তিকখামারী #পোল্ট্রিম্যানেজার #মানু #ফার্মস #ফার্ম #ব্রয়লার #লেয়ার #ব্রয়লারফার্ম #লেয়ারফার্ম

মানু ফর্মস খামারিদের পাশে থেকে তাদের কাজকে সহজ ও লাভজনক করতে কাজ করে। আমরা আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান দি.....

Address

House 193, Road 1, DOHS Mohakhali
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Manu Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manu Farms:

Share