19/05/2026
Advance payment এর কথা বললেই কিছু মানুষ ভাবেন আমরা নাকি টাকা মেরে দিবো! অথচ প্রতিদিন হাজার হাজার টাকার products invest করে business করছি শুধু কি 100 টাকা delivery charge মারার জন্য?
অনেকে খুব sure হয়ে বলেন, “Apu ajkei lagbe, ajkei den.” এমন urgency দেখান যেন ১–২ ঘণ্টাও wait করতে পারবেন না। কিন্তু delivery rider যাওয়ার পর call receive করেন না!
আজ একজন ভদ্রলোক order confirm করেছেন। Delivery পাঠানোর আগে call দিয়েছি, rider এর সাথেও কথা বলেছেন। কিন্তু location এ যাওয়ার পর ১ ঘণ্টা ধরে rider call করেও কোনো response পায়নি। যাওয়ার আগে যদি নিতে না পারতেন, তখনই বলতে পারতেন।
Delivery man এর time আর পরিশ্রমের কি কোনো value নাই? Double delivery charge দিয়ে আবার cake back আনতে হয়। বেশিরভাগ সময় customized cake অন্য কাউকে sell করাও যায় না, শেষ পর্যন্ত নষ্ট হয়।
যাদের order নেওয়ার যোগ্যতা বা seriousness নেই, তারা please order করবেন না। মানুষের time, money আর effort নষ্ট করার অধিকার কারো নেই। এগুলো basic manners আর responsibilityর মধ্যে পড়ে।
এতদিন এসব নিয়ে post করিনি, কিন্তু কিছু মানুষ limit cross করে ফেলেন। সারাদিন electricity problem এর মধ্যে কষ্ট করে cakes ready করে delivery দিলাম, আর শেষে এই ধরনের behaviour!
Eid এর আগে কালই last delivery। Eid এর পর থেকে advance payment ছাড়া কোনো order নেওয়া হবে না।
Sell হলে হবে, না হলে হবে না — কিন্তু unnecessary loss আর disrespect accept করা হবে না।
যাদের trust হবে না, তারা kindly order করবেন না।