21/05/2026
#নারকেলের দুধ আর কাটা মসলায় গরু মাংস
উপকরণ:
১) #গরুর মাংস ২ কেজি,
২) #পেঁয়াজকুচি ২ কাপ,
৩) #রসুনকুচি ৪ টেবিল চামচ,
৪) #আদা মিহি কুচি ২ টেবিল চামচ,
৫) #লবণ স্বাদমতো,
৬) #আধভাঙা কালো গোলমরিচ ১ চা–চামচ,
৭) #শুকনামরিচ ৭টি,
৮) #দারুচিনি ৪ টুকরা,
৯) #বড় এলাচি ২টি,
১০) #ছোট এলাচি ৬টি,
১১) #লবঙ্গ ১২টি,
১২) #কালো গোলমরিচ আধা চা–চামচ,
১৩) #তেজপাতা ২টি,
১৪) #সর্ষের তেল ১ কাপ,
১৫) #কাঁচামরিচ ৮টি,
১৬) #নারকেল দুধ ৪ কাপ
১৭) #পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।
প্রণালি:
১)চর্বি, হাড়সহ মাংস মাঝারি আকারে টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। বেরেস্তা ও কাঁচা মরিচ বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন।
২)মাংস চুলায় দিয়ে ঢেকে রান্না করুন, মাঝেমধ্যে নেড়ে দিন। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়। মাংসের পানি শুকিয়ে এলে নারকেলের দুধ দিন।
৩)মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।