Vibes with Mukta

Vibes with Mukta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vibes with Mukta, Kitchen/Cooking, Dhaka.

Welcome to Vibes with Mukta – your cozy corner for everything healthy, delicious, and nourishing! 💚

I’m Mukta – passionate about wholesome eating and creating easy, healthy food ideas that fit into real life.

12/06/2026

হাই প্রোটিন ভেজিটেবল স্যুপ।

ঈদের পর বাড়তি ওজন কমানোর ডায়েট চার্ট :কয়েকদিনের অতিরিক্ত খাওয়া-দাওয়ার পর শরীরকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে এই সহজ ডায়েট চ...
11/06/2026

ঈদের পর বাড়তি ওজন কমানোর ডায়েট চার্ট :
কয়েকদিনের অতিরিক্ত খাওয়া-দাওয়ার পর শরীরকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে এই সহজ ডায়েট চার্টটি অনুসরণ করতে পারেন। নিয়মিত হাঁটা, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাবারই আপনাকে আবার ফিট ও এনার্জেটিক করে তুলবে।

10/06/2026

ওটস বিটরুট ভেজিটেবল টিক্কা।

10/06/2026

দ্রুত ওজন কমাতে সকালে বা রাতে এই ওটস ভেজিটেবল স্যুপ টা খেতে পারেন।

শুভ রাত্রি 🌃বলেন তো এটা কি?
09/06/2026

শুভ রাত্রি 🌃
বলেন তো এটা কি?

ডায়েটে আম খাওয়া যাবে? নাকি আম খেলেই ওজন বেড়ে যাবে? জেনে নিন সত্যটা! 🥭গরমকাল মানেই রসালো মিষ্টি আমের মৌসুম। কিন্তু ডায়েট ...
09/06/2026

ডায়েটে আম খাওয়া যাবে? নাকি আম খেলেই ওজন বেড়ে যাবে? জেনে নিন সত্যটা! 🥭

গরমকাল মানেই রসালো মিষ্টি আমের মৌসুম। কিন্তু ডায়েট করছেন বা ওজন কমানোর চেষ্টা করছেন এমন অনেকেই মনে করেন, "আম তো অনেক মিষ্টি, এটা খেলে ডায়েট নষ্ট হয়ে যাবে!" 🤔

আসলে ব্যাপারটা কিন্তু একদমই তা নয়।

সঠিক পরিমাণে খেলে আম ডায়েটের অংশ হতে পারে। আমে রয়েছে ভিটামিন A, ভিটামিন C, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী।

ডায়েটে কতটুকু আম খেতে পারবেন?
✔️ ১ সার্ভিং = ½ থেকে ১ কাপ (প্রায় ৮০-১৫০ গ্রাম) কাটা আম

এতে প্রায় ৫০-১০০ ক্যালোরি থাকে, যা বেশিরভাগ ডায়েট প্ল্যানে সহজেই ফিট করা যায়।

⏰ কখন আম খাওয়া ভালো?

সকাল বা দুপুরে

ব্যায়ামের আগে বা পরে

বিকেলের স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে

👉 রাতের খাবারের পর অনেকটা আম খাওয়া এড়িয়ে চলুন।

🍽️ আম খাওয়ার সেরা উপায় :
শুধু আম না খেয়ে এর সাথে প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট যোগ করুন:

🥭 + টক দই

🥭 + বাদাম

🥭 + চিয়া সিড

🥭 + গ্রিক ইয়োগার্ট

এভাবে খেলে রক্তে শর্করা ধীরে বাড়ে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।

🚫 যেভাবে আম খেলে ডায়েটের ক্ষতি হতে পারে
❌ আমের জুস

❌ ম্যাংগো মিল্কশেক

❌ আমের আইসক্রিম

❌ অতিরিক্ত আম খাওয়া

কারণ এসব ক্ষেত্রে ফাইবার কমে যায় এবং ক্যালোরি ও চিনি অনেক বেড়ে যায়।

PCOS, থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে?
আম সম্পূর্ণ নিষিদ্ধ নয়।

তবে পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

✔️ একবারে ½ কাপ আম

✔️ প্রোটিনের সাথে খাওয়া

✔️ নিজের ব্লাড সুগার ও ক্যালোরি হিসাব মাথায় রাখা

আমের গ্লাইসেমিক ইনডেক্স (GI) সাধারণত ৫০-৫৬ এর মধ্যে, যা নিম্ন থেকে মাঝারি পর্যায়ের। তাই পরিমিত পরিমাণে খেলে বেশিরভাগ মানুষের জন্য গ্রহণযোগ্য।

✨ মনে রাখবেন: কোনো একক খাবার ওজন বাড়ায় না। ওজন বাড়ে যখন দিনের মোট ক্যালোরি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়। তাই আমকে ভয় না পেয়ে পরিমাণ মেনে উপভোগ করুন।

#বাংলাডায়েটTips

Good Morning Everyone 🙋‍♀️☀️
08/06/2026

Good Morning Everyone 🙋‍♀️☀️

07/06/2026

এই প্রচন্ড গরমে আপনিও ট্রাই করতে পারেন কোন প্রকার তেল মসলা ছাড়া হেলদি এই ফেনা ভাত টা।
#ফেনাভাত

07/06/2026

এই গরমে ঠান্ডা ঠান্ডা এমন একটা হেলদি ড্রিংকস মন প্রাণ দুটোই জুড়াবে🍹

টানা মাংস খেতে খেতে বিরক্ত 😔 তার উপর যে গরম ☀️কোন প্রকার তেল মসলা ছাড়া এই হেলদি ট্রেডিশনাল ফেনা ভাত টা খেতে পারো খেতে যে...
06/06/2026

টানা মাংস খেতে খেতে বিরক্ত 😔 তার উপর যে গরম ☀️
কোন প্রকার তেল মসলা ছাড়া এই হেলদি ট্রেডিশনাল
ফেনা ভাত টা খেতে পারো খেতে যেমন মজার 😋 পুষ্টিতেও ভর পুর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vibes with Mukta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share