SAFE FEED

Directions

SAFE FEED সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

আমাদের এই চায়না ট্যুরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের সম্মানিত ডিলাররা এই অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত খুশি।‎এই অর্জ...
01/11/2026

আমাদের এই চায়না ট্যুরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের সম্মানিত ডিলাররা এই অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত খুশি।
‎এই অর্জন শুধু ব্যক্তিগত আনন্দের নয়, বরং আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। চীন ভ্রমণের এই দিনগুলো, বিশেষ করে ফরবিডেন সিটি, গ্রেট ওয়াল অফ চায়না এবং ঝাংজিয়াজি গ্লাস ব্রিজের মতো ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতির ভাণ্ডারে জমা থাকবে।
‎সেইফ ফিড-এর বিক্রয় বিপণন টিম, কেজিএস গ্রুপ এবং প্রত্যেক সক্রিয় ডিলারদের ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আপনাদের প্রতি আমাদের পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের কারণেই আমরা প্রতি বছর নতুন উচ্চতা স্পর্শ করে চলেছি।
‎পরিশেষে, আমাদের সামনের দিনগুলো যেন আরও সাফল্যমণ্ডিত হয় এবং আমরা একসঙ্গে আরও বড় লক্ষ্য অর্জন করতে পারি, এই প্রত্যাশায় সৃষ্টিকর্তার নামে বাংলাদেশের রওনা দিলাম...





'দ্য গ্রেট ওয়াল অফ চায়না', যা বাংলায় চীনের প্রাচীর নামে পরিচিত। গ্রেট ওয়াল হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মানবনির্মিত স্...
31/10/2026

'দ্য গ্রেট ওয়াল অফ চায়না', যা বাংলায় চীনের প্রাচীর নামে পরিচিত। গ্রেট ওয়াল হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মানবনির্মিত স্থাপত্য। এটি বিভিন্ন সময়ে উত্তর চীনের সীমান্ত রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এর বেশিরভাগ অংশই তৈরি হয়েছিল মিং রাজবংশের আমলে, এবং এটি হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত।
এই প্রাচীরের বিভিন্ন অংশে দুর্গ ও কেল্লা রয়েছে।





চীনের চাংজিয়াজি গ্লাস ব্রিজটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটার, অর্থাৎ প্রায় ৯৮৪ ফিট উপরে অবস্থিত। ‎✨ সাফল্যের পথে, বিশ্ব...
30/10/2026

চীনের চাংজিয়াজি গ্লাস ব্রিজটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটার, অর্থাৎ প্রায় ৯৮৪ ফিট উপরে অবস্থিত।
‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨
‎✨ Stay Safe with Safe Feed ✨
‎

‎
‎
‎
‎

চায়না ভ্রমণ মানেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিলনমেলা। চীনের প্রাচীর, Forbidden City-র ...
29/10/2026

চায়না ভ্রমণ মানেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিলনমেলা। চীনের প্রাচীর, Forbidden City-র মতো ঐতিহাসিক স্থানগুলো যেমন আমাদের বিস্মিত করে, তেমনি বেইজিংয়ের ঝলমলে শহরের রূপ আমাদের মুগ্ধ করে। পাহাড়ী অঞ্চল আর বৈচিত্র্যময় সংস্কৃতি প্রতিটি মুহূর্তকে Memorable করে তোলে। সকলে মিলে এক সাথে নতুন জায়গা আবিষ্কার করার আনন্দই আলাদা। এই ভ্রমণ আমাদের চিন্তাভাবনা এবং মনকে আরও প্রশস্ত করে, যা জীবনের এক দারুণ পাওয়া।
‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨
‎✨ Stay Safe with Safe Feed ✨
‎
‎
‎

আলহামদুলিল্লাহ! পরম করুণাময়ের অশেষ কৃপায় শুরু হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত "চায়না ট্যুর"! ✈️🇨🇳‎​'সেইফ ফিড' (আর.বি এ...
27/10/2026

আলহামদুলিল্লাহ! পরম করুণাময়ের অশেষ কৃপায় শুরু হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত "চায়না ট্যুর"! ✈️🇨🇳
‎​'সেইফ ফিড' (আর.বি এগ্রো লিঃ, কেজিএস গ্রুপ)-এর অংশ হিসেবে এই বিশেষ পথচলা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের সম্মানিত ডিলার, খামারি ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম, সততা এবং বিশ্বাসের ফলেই আজ আমাদের এই অর্জন।
‎​সফরটি যেন অত্যন্ত নিরাপদ, সফল ও আনন্দদায়ক হয়—সেই জন্য আমরা সকলের কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি। আমাদের এই সাফল্য যাত্রায় পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
‎​সবাই দোয়া রাখবেন! 🙏✨
‎​— সেইফ ফিড (আর.বি এগ্রো লিঃ, কেজিএস গ্রুপ)

ত্রিশাল-ভালুকায় পাঙ্গাসের মড়ক রোধে সাইফি নাসিরের গবেষণায় আশার আলো----------------------------------------------------...
24/10/2026

ত্রিশাল-ভালুকায় পাঙ্গাসের মড়ক রোধে সাইফি নাসিরের গবেষণায় আশার আলো
---------------------------------------------------------------------------
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চাষযোগ্য মাছ পাঙ্গাস। স্বল্প সময়ে বাণিজ্যিক উৎপাদন, তুলনামূলক সাশ্রয়ী মূল্য এবং বাজারে ব্যাপক চাহিদার কারণে বাংলাদেশের মৎস্য খাতে মাছটির গুরুত্ব উল্লেখযোগ্য। তবে প্রতিকূল আবহাওয়া, তাপমাত্রার ওঠানামা এবং মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে পাঙ্গাস চাষে মাঝেমধ্যে দেখা দেয় আকস্মিক মৃত্যুহার। বিশেষ করে ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা অঞ্চলে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে পাঙ্গাসের ব্যাপক মৃত্যুর ঘটনা খামারিদের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে পাঙ্গাসের বৃদ্ধি, শারীরিক সূচক ও স্বাস্থ্য সুরক্ষায় পোস্টবায়োটিকের সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা চালিয়ে আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছেন অ্যাকুয়াকালচার নিউট্রিশনিস্ট ও গবেষক সাইফি নাসির।
সাইফি নাসিরের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে তিনি ময়মনসিংহের ত্রিশাল এলাকায় বেশ কয়েকটি পাঙ্গাস চাষ প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার আওতায় আনেন। এসব প্রকল্পে মাছের স্বাস্থ্য পরিস্থিতি, চাষের পরিবেশ এবং মৃত্যুহারের পরিবর্তন পর্যবেক্ষণের পাশাপাশি মাছের পুষ্টি ব্যবস্থাপনা উন্নয়নের সম্ভাব্য উপায় নিয়ে কাজ করেন তিনি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও গবেষণার ধারাবাহিকতায় ২০২৬ সালে এসে গবেষণার আওতাভুক্ত খামারগুলোতে পাঙ্গাসের মৃত্যুহার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন এই গবেষক।

তার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পোস্টবায়োটিকের ব্যবহার। এ ক্ষেত্রে তিনি Kluyveromyces marxianus নামের একটি ইস্ট প্রজাতির ওপর ভিত্তি করে তৈরি পোস্টবায়োটিক সম্পূরক নিয়ে কাজ করেছেন। গবেষণাটির মূল লক্ষ্য ছিল বাণিজ্যিক পুকুরে চাষ করা পাঙ্গাসের বৃদ্ধি, শারীরিক বা বায়োমেট্রিক সূচক এবং সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতিতে বিভিন্ন মাত্রায় পোস্টবায়োটিক সম্পূরক ব্যবহারের প্রভাব মূল্যায়ন করা।

গবেষণাটির ইংরেজি শিরোনাম ‘Assessing Growth Performance, Biometric Indices and Health of the Thai Pangus (Pangasianodon hypophthalmus) Rearing under Different Dietary Dose of Postbiotics (Kluyveromyces marxianus) Supplementation in Commercial Ponds’। এতে থাই পাঙ্গাসের খাদ্যে বিভিন্ন মাত্রায় পোস্টবায়োটিক সম্পূরক ব্যবহারের মাধ্যমে মাছের বৃদ্ধি, শারীরিক সূচক ও স্বাস্থ্যগত অবস্থার পরিবর্তন মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সাইফি নাসির জানান, গবেষণার আওতায় থাকা খামারিরা আগের দুই বছরের তুলনায় ২০২৬ সালে পাঙ্গাসের মৃত্যুহার কমার অভিজ্ঞতা পেয়েছেন। তার মতে, এই পর্যবেক্ষণ পাঙ্গাস চাষে উন্নত পুষ্টি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষার কৌশল নিয়ে আরও গবেষণার সম্ভাবনা তৈরি করেছে। তবে গবেষণায় ব্যবহৃত পোস্টবায়োটিকের সুনির্দিষ্ট মাত্রা, পরীক্ষামূলক ও নিয়ন্ত্রণ দলের ফলাফল, নমুনার সংখ্যা এবং মৃত্যুহার কমার শতকরা পরিমাণ প্রকাশ করা হলে এর কার্যকারিতা আরও স্পষ্টভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

পাঙ্গাস চাষে কেন গুরুত্বপূর্ণ পোস্টবায়োটিক?

মাছের খাদ্য ব্যবস্থাপনায় পোস্টবায়োটিক নিয়ে গবেষণা বিশ্বজুড়েই আগ্রহের বিষয়। পোস্টবায়োটিক বলতে উপকারী অণুজীবের নিষ্ক্রিয় কোষ, কোষীয় উপাদান কিংবা তাদের বিপাকীয় কার্যক্রমে উৎপন্ন কিছু উপাদানকে বোঝানো হয়, যেগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে পোষক প্রাণীর স্বাস্থ্য ও শারীরবৃত্তীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে পোস্টবায়োটিকের কার্যকারিতা নির্ভর করে ব্যবহৃত উপাদান, প্রয়োগের মাত্রা, খাদ্যের গঠন, মাছের প্রজাতি এবং চাষের পরিবেশের ওপর।

সাইফি নাসিরের গবেষণায় Kluyveromyces marxianus প্রজাতির ওপর ভিত্তি করে তৈরি পোস্টবায়োটিক সম্পূরকের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাঙ্গাসের খাদ্যে এর বিভিন্ন মাত্রা ব্যবহারের মাধ্যমে বৃদ্ধি, বায়োমেট্রিক সূচক ও স্বাস্থ্যগত অবস্থার পরিবর্তন মূল্যায়ন করাই গবেষণার মূল উদ্দেশ্য। তবে এ ধরনের সম্পূরককে পাঙ্গাসের মড়কের নিশ্চিত প্রতিকার হিসেবে বিবেচনা করার আগে গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল, পরীক্ষামূলক প্রমাণ এবং স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন প্রয়োজন।

আকস্মিক মৃত্যুহার: খামারিদের বড় উদ্বেগ

ত্রিশাল ও ভালুকার পাঙ্গাসচাষিদের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর সময়কাল বিশেষভাবে উদ্বেগের হয়ে উঠেছে বলে জানান গবেষক। তার পর্যবেক্ষণ অনুযায়ী, এ সময় আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনের মধ্যে অনেক ক্ষেত্রে বড় আকারের পাঙ্গাস হঠাৎ মারা যায়। খামারিরা সমস্যার কারণ বুঝে ওঠার আগেই একসঙ্গে অনেক মাছ মারা যাওয়ায় উৎপাদন ও আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

তবে মাছের আকস্মিক মৃত্যুর পেছনে কেবল তাপমাত্রা বা আবহাওয়াকে দায়ী করা যায় না। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি, অ্যামোনিয়া ও অন্যান্য পানির গুণগত সূচকের অবনতি, রোগজীবাণুর সংক্রমণ, অতিরিক্ত মাছ মজুত, খাদ্য ব্যবস্থাপনার ত্রুটি এবং পরিবেশগত চাপও মৃত্যুহার বাড়াতে পারে। ফলে পাঙ্গাসের মড়ক প্রতিরোধে নিয়মিত পানির গুণমান পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

গবেষণার সুফল খামারিদের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য

সাইফি নাসির বলেন, তার গবেষণার প্রধান উদ্দেশ্য শুধু বৈজ্ঞানিক ফলাফল অর্জন নয়; বরং গবেষণালব্ধ জ্ঞান দেশের মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষের কাজে লাগানো। বিশেষ করে প্রান্তিক ও বাণিজ্যিক মৎস্যচাষিরা যেন উন্নত পুষ্টি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষার কৌশল সম্পর্কে জানতে পারেন এবং উৎপাদনক্ষতি কমানোর কার্যকর উপায় খুঁজে পান, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি জানান, ভবিষ্যতে কৈ, তেলাপিয়া এবং অন্যান্য চাষযোগ্য মাছের মৃত্যুহার কমানোর সম্ভাব্য উপায় নিয়েও গবেষণা ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মাছের প্রজাতির স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পুষ্টি ব্যবস্থাপনা ও প্রমাণভিত্তিক চাষপদ্ধতি উন্নয়নের মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উৎপাদনকালীন ক্ষতি কমানোও সমান জরুরি। পাঙ্গাসের আকস্মিক মৃত্যুহার মোকাবিলায় পোস্টবায়োটিকের সম্ভাব্য ব্যবহার নিয়ে সাইফি নাসিরের গবেষণা তাই আরও বিস্তৃত বৈজ্ঞানিক মূল্যায়নের দাবি রাখে। গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ, বিভিন্ন পরিবেশে পুনরায় পরীক্ষা এবং মাঠপর্যায়ে কার্যকারিতা যাচাই করা গেলে ভবিষ্যতে এ ধরনের পুষ্টিভিত্তিক প্রযুক্তি মৎস্যচাষিদের জন্য কতটা কার্যকর হতে পারে, তা আরও নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা সম্ভব হবে।

গবেষক পরিচিতি: সাইফি নাসির একজন লেখক, গবেষক ও অ্যাকুয়াকালচার নিউট্রিশনিস্ট। তার কর্মক্ষেত্র ঢাকা, বাংলাদেশ।
যোগাযোগ: +8801762-019343 (WhatsApp)




ধর্ম-বর্ণের ঊর্ধ্বে, শারদীয়ার আলোয় ভরে উঠুক সবার জীবন...‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨‎✨ Stay Safe with Safe Feed ✨‎ ...
17/10/2026

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে, শারদীয়ার আলোয় ভরে উঠুক সবার জীবন...
‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨
‎✨ Stay Safe with Safe Feed ✨
‎
‎
‎

15/10/2026
সেইফ ফিড খামারী মেলা-২০২৬-------------------------------------------------------------------------জয়পুরহাট জেলার ক্ষেতলা...
15/10/2026

সেইফ ফিড খামারী মেলা-২০২৬
-------------------------------------------------------------------------
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় মনঝাড় বাজারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘সেইফ ফিড খামারী মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্ন পূরণ করি"...এই স্লোগানকে সামনে রেখে আর.বি এগ্রো লিমিটেড কেজিএস গ্রুপ, উত্তরা, ঢাকা। এই ফার্মার মিলন মেলার আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল স্থানীয় পরিবেশক-
মেসার্স রাইসি ট্রেডার্স।
প্রোপাইটর মোঃ রুহুল মাহবুব নাহিদ (Rm Nahid)।
এই ফার্মার মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "সেইফ ফিড" আর.বি এগ্রো লিমিটেড-এর সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার কৃষিবিদ মিজানুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "সেইফ
ফিড" আর.বি এগ্রো লিমিটেড-এর সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের নর্দান জোনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার Anower Sadat ।
অনুষ্ঠানে মাছ চাষের আধুনিক পদ্ধতি ও বিভিন্ন কারিগরি দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বিশিষ্ট পুষ্টিবিদ সাইফী নাসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কেজিএস গ্রুপ। জনাব Saifi Nasir তার এই তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত খামারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন সেইফ ফিডের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক(M. A Razzak), বগুড়া রিজিওন। পোল্ট্রি টেকনিক্যাল বিষয়ক আলোচনা করেছেন টেকনিক্যাল বিভাগের ডেপুটি ম্যানেজার কৃষিবিদ মোঃ বাপ্পী শামীম এবং সেইফ ফিডের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের জয়পুরহাট জেলার সেলস্ প্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার Faisal Ibn Shafique ।
দিনব্যাপী এই ফার্মার মিলন মেলায় এলাকার বিপুল সংখ্যক মৎস্য ও পোল্ট্রি খামারী অংশ নেন। অতিথিরা খামারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্ভেজাল খাদ্য ব্যবহারের মাধ্যমে কীভাবে খামারকে আরও লাভজনক করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন। মেলার শেষ আকর্ষণ ছিল প্রশ্ন উত্তর পর্ব এবং সঠিক উত্তরদাতাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে অত্যন্ত চমৎকার ও সফল একটি আয়োজনের মধ্য দিয়ে ফার্মার মিলন মেলাটি সম্পন্ন হয়। ১৫.১০.২০২৬ ইং।
🔗 নিউজ লিংক: https://feednewsbd.com/?p=8249
‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨
‎✨ Stay Safe with Safe Feed ✨
‎
‎
‎
‎
‎
‎
‎

‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨‎✨ Stay Safe with Safe Feed ✨‎ ‎  ‎      ‎      ‎  ‎
03/10/2026

‎✨ সাফল্যের পথে, বিশ্বাসের সাথে ✨
‎✨ Stay Safe with Safe Feed ✨
‎
‎
‎
‎
‎
‎

Address

H# 29, R# 02, Sector/7, Uttara
Dhaka
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAFE FEED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby food & beverage services