Obak Bhalobasha

Obak Bhalobasha ধোয়া ওঠা গরম খাবারের স্বাদ, পকেট ফ্রেন্ডলি দাম, বন্ধু নিয়ে চিল করুন
Google Map Location: https://maps.app.goo.gl/ZFn2t1ni1QxmsVaRA

08/09/2026

শুরু হয়ে গেলো ঝড়ো অফার! ধন্যবাদ আপুকে আমাদের ক্যাফে রিভিউ করার জন্য। দ্রুত অফার ক্লেইম করুন অফ হবার আগেই।

05/09/2026

চিকেন এখন কিন্তু সব বোনলেস! সমস্ত মেনুতে বোনলেস চিকেন ইউজ হচ্ছে। বাবু ভাই এর অসুস্থতার জন্য রাইসবোল এর অফার টা পিছিয়ে দেয়া হয়েছিলো। কয়েকদিনের মধ্যে অফার পোস্ট করা হবে মাসের যেকোন ১০ দিনের লিমিটেড সময়ের জন্য। প্রতি মাসেই নির্দিষ্ট তারিখ পর্যন্ত আবার অফার এভেইলেবল থাকবে। ক্রিস্পি চিকেন আর কারি রাইস বোল এর সাথে নতুন যুক্ত হয়েছে চিলি চিকেন রাইসবোল। প্রস্তুতি শেষ হলেই মাসের কত থেকে কত তারিখ পর্যন্ত অফার ক্লেইম করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর তা পোস্ট করা হবে।

মিস করতে না চাইলে পেজ এ চোখ রাখুন, কারন ঢালাও ভাবে মাসব্যাপি নয়... বরং লিমিটেড টাইমের জন্য অফার লঞ্চ করতে যাচ্ছি আমরা এবার!

24/08/2026

অবাক ভালোবাসা নামটা কেন?

ক্যাফের নামটা যখন “অবাক ভালোবাসা” রাখা হলো, তখন কেউ কেউ জিজ্ঞেস করেছিল—
“এমন নাম কেন?”

সত্যি বলতে, এর খুব বড় কোনো উত্তর আমাদের কাছে নেই।

আমরা শুধু চেয়েছিলাম, কেউ এখানে এসে খাবার খেয়ে উঠে যাওয়ার সময় যেন মনে মনে বলে—

“জায়গাটা ভালো লেগে গেল তো!”

কেউ হয়তো প্রথমবার এসে বার্গার খাবে।
কেউ সিঙ্গারা খেতে খেতে গল্প করবে।
কেউ এক কাপ চা নিয়ে অনেকক্ষণ বসে থাকবে।
কেউ হয়তো গিট্টুর সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে।

আর কোনো একদিন হয়তো হঠাৎ মনে হবে—

“এই জায়গাটাকে এত আপন লাগে কেন?”

সেই ছোট্ট অনুভূতিটাই আমাদের কাছে
অবাক ভালোবাসা। ❤️

ভালোবাসা অনেক সময় খুব বড় কিছু নয়।
কখনো কখনো একটা ভালো খাবার, একটা পরিচিত মুখ, একটা শান্ত বিকেল—
আর একটা জায়গা, যেখানে গেলে মনটা একটু ভালো হয়ে যায়।

এই তো।
এটাই আমাদের গল্প।🫰🏻💙

19/08/2026

২০ আগস্ট , আমাদের ম্যাজিক ম্যান শেফ বাবু ভাই, যার হাতের রান্নার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন আপনারা - সেই মানুষটার জন্মদিন। অবাক ভালোবাসার এডমিন, স্টাফ, ওউনার এর পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন বাবু ভাইকে। আল্লাহ ওনার নেক হায়াত বাড়িয়ে দিক।

উনি বিগত কয়েক মাস হিট স্ট্রোক সহ বেশ কিছু অসুস্থতার মধ্য দিয়ে গেছেন। ক্যাফেও অফ রাখা হয়েছে কয়েক দিন, কিন্তু পরের দিন ই জোর করে চলে আসছেন - ওনার খাবার বানিয়ে খাওয়াতে হবে। কাস্টমাররা ওনার জন্য বন্ধ থাকলে যে অপেক্ষা করে এটা উনি মানতে নারাজ।

ব্যাক্তি জীবনে প্রচন্ড হাসিখুশি মানুষ উনি যার শখ হচ্ছে নিজের ক্রিয়েটিভ রান্না মানুষকে খাইয়ে খুশি করা। কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র কার্পন্য করবে না উনি কখনোই।

আপনাদের কাছে বাবু ভাইয়ের জন্য দোয়া চাই। উনি সহ ওনার সন্তান পরিবার সবার জন্য দীর্ঘ আয়ু কামনা করি।

18/08/2026

সম্মানিত গ্রাহক, অবাক ভালোবাসার রাইস বোল ৯৯ টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি আগামীকাল শেষবারের জন্য এভেইলেবল থাকবে দুপুর ৩ টা থেকে ৬ টা। এরপর থেকে ৯৯ টাকায় যে কোন সময় রেগুলার মেনুর রাইসবোল চালু থাকবে। রাইসের আরো ২টা নতুন আইটেম যুক্ত হচ্ছে এবং এখন থেকে শুধুই বোনলেস ( হাড্ডি ছাড়া) সলিড চিকেন থাকবে।

পাশাপাশি ২০ তারিখের পর নতুন ট্রিপল লেয়ার সিংগারা যুক্ত হবে যাতে ৩ লেয়ারে চিকেন - আলু এবং কলিজায় ঠাসা থাকবে। সিংগারার সাইজ বেশ বড় হবে। যারা একটা বা দুইটা সিংগারা খেতে চান তাদের জন্য এই আইটেমটা একই সাথে প্রতি কামড়ে ৩ টা আলাদা স্বাদ দেবে।

সাথে সারপ্রাইজ আরেকটি আইটেম যেটা শুধুই ঝাল লাভারদের জন্য সেটাও উদ্ভোধন করা হবে।

কথা দিয়েছিলাম এমন কিছু দেবো যা এর আগে কেউ চিন্তাও করেনি। আর যদি আমাদের পরে অন্য কোথাও কেউ এই রেসিপি কপিও করে, কোনদিন এই স্বাদ দিতে পারবেনা 😉

আরো আসছে একটা অথেনটিক ড্রিংক যা গ্রামীন শেকড় থেকে তুলে আনা হয়েছে। যা যুগের পর যুগ আতিথেয়তার প্রতীক।

যারা পুরোনো মেনু রেগুলার খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা রেডি হন।

অবাক ভালোবাসাকে এত অল্প সময়ে এত পরিমান ভালোবাসা দিয়েছেন আপনারা, কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করবোনা। শুধু আপনার সেবা দিয়ে কিছুটা পুষিয়ে দিতে চাই।

ধন্যবাদ সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।

16/08/2026

ক্যাফে ক্লিনিং এবং কিচেনের যান্ত্রিক কাজের বেশিরভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করে আগামীকাল অবাক ভালোবাসা ক্যাফে বিকেল ৫ টা থেকে খোলা থাকবে। রাইসবোল বাই ওয়ান গেট ওয়ান অফার কালকে এভেইলেবল থাকবে শুধু বিকেল ৫ টা থেকে ৬ টা।

15/08/2026

বিশেষ ঘোষনা :

কিচেন সহ সার্বিক পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়মিত কার্যক্রম এর জন্য আগামীকাল ১ দিন ১৬ই আগস্ট এর জন্য অবাক ভালোবাসা এবং এর সার্বিক বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী পরশু থেকে খোলা রাখা হবে।

বার্গারের কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে। কিচেনে বার্গার টোস্টার যুক্ত হওয়ায় স্বাদ বেড়েছে বেশি। ক্রিস্পি চিকেন বার্গার রেগু...
15/08/2026

বার্গারের কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে। কিচেনে বার্গার টোস্টার যুক্ত হওয়ায় স্বাদ বেড়েছে বেশি। ক্রিস্পি চিকেন বার্গার রেগুলার গ্রাহকদের বেশ প্রিয়।

14/08/2026

শুক্রবার ক্যাফে ওপেন হয় বিকেল ৫ টায়। রাইসবোল এর অফার শুক্রবার থাকেনা। শুধু শনি থেকে বৃহ: - বিকেল ৩-৬ টা ক্রিস্পি রাইসবোলে এই অফার প্রযোজ্য। তবে আজকে বেস্ট সেলিং কলিজা সিংগারা, ফ্লেভারফুল আলু সিংগারা এবং চিকেনে ঠাসা চিকেন সিংগারা সহ মিটবক্স, বার্গার, চাওমিন, ওয়েজেস, মিন্ট, স্পেশাল দই এর লাচ্ছি, চকলেট / কোল্ড কফি থেকে শুরু করে স্পেশাল নাগা আইটেম গুলো এভেইলেবল থাকবে।

যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য এই ওপেনিং টাইম আপডেট টা জানা জরুরি। অন্যথায় বন্ধ থাকা অবস্থায় আপনারা এসে ঘুরে যাবেন যেটা আমরা চাইনা।

ওয়ার্ল্ডকাপ কম্বো অফারে জার্সি জেতার যে কন্টেস্ট দিয়েছিলাম সেই অফার খেয়ে খেয়ে জনাব আনান এবং জনাব মোহাইমিন - দুজনই জিতে ন...
12/08/2026

ওয়ার্ল্ডকাপ কম্বো অফারে জার্সি জেতার যে কন্টেস্ট দিয়েছিলাম সেই অফার খেয়ে খেয়ে জনাব আনান এবং জনাব মোহাইমিন - দুজনই জিতে নিয়েছেন ২ টি প্লেয়ার এডিশন জার্সি নিজের পছন্দের দলের। শর্ত পূরন করা সীমিত সংখ্যক গ্রাহক হওয়ায় আমরাও বিডি প্রিমিয়াম এর যায়গায় প্লেয়ার এডিশন দিয়েছি।

আনান নিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্সি এবং মোহাইমিন নিয়েছেন পর্তুগাল এর জার্সি।

দুজনের জমা দেয়া টোকেন আর কম্বো অফার প্যাক থেকে করা বিলের পরিমান ও বেশ বড়সড় ছিলো।

অভিনন্দন আপনাদের দুজনকে। যারা জিতবোনা ভেবে টোকেন ফেলে দিয়েছেন বা ভেবেছেন আমরা গিভওয়ে দিইনা তাদের জন্য এক বালতি সমবেদনা 😐 ফাইনাল স্কোর প্রেডিকশন এ ৩ জন এর ফ্রি ফুড আগেই দিয়ে দিয়েছি যা লিপি নামের একজন গ্রাহক জিতেছিলেন।

পেইজের টপ ফ্যানদের জন্য মাসে ডিসকাউন্ট সিস্টেম করলে কেমন হয়? সেজন্য আপনাদের এক্টিভিটি বাড়াতে হবে আরো।

পেইজে যুক্ত থাকুন ভবিষ্যৎ এ এমন ক্রেজি গিভওয়ে আর অফার মিস করতে না চাইলে।
সামনে নতুন কিছু আসছে।

Address

Shahid Baki Road, Malibagh Chowdhury Para
Dhaka
1217

Opening Hours

Monday 14:00 - 23:30
Tuesday 14:00 - 23:30
Wednesday 14:00 - 23:30
Thursday 14:00 - 23:30
Friday 17:00 - 23:30
Saturday 14:00 - 23:30
Sunday 14:00 - 23:30

Telephone

+8801957516552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obak Bhalobasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obak Bhalobasha:

Shortcuts

Share

Category