মশলার আল্পনা খাঁটি সরিষার তেল , মশলার গুঁড়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মশলার আল্পনা খাঁটি সরিষার তেল , মশলার গুঁড়া

মশলার আল্পনা   খাঁটি সরিষার তেল , মশলার গুঁড়া Delivering Food products in very convenient price and can assure you the quality of products. We believe in Quality not Quantity.

06/05/2025

HELLO...ALL

কফিশপে অর্ডার করার সময় অনেকেই কনফিউশানে থাকে, কোন কফি অর্ডার করবে! কফি বিভিন্ন স্বাদের হতে পারে। বিভিন্ন কম্বিনেশনে এর র...
21/01/2024

কফিশপে অর্ডার করার সময় অনেকেই কনফিউশানে থাকে, কোন কফি অর্ডার করবে! কফি বিভিন্ন স্বাদের হতে পারে। বিভিন্ন কম্বিনেশনে এর রয়েছে ভিন্ন স্বাদের অনন্য বাহার।

এসপ্রেসো কফি।
এটাই প্রায় সব ধরনের কফির বেসিক লিকার তাই এটা বুঝলেই কফির ৫০% জানা হয়ে যায়। ট্রেডিশনাল কফিশপগুলোতে এসপ্রেসো মেশিন দিয়েই এসপ্রেসো তৈরি হয়। রোস্টেড কফিবীন গ্রাইন্ড করে, কফি মেশিনের পোর্টাফিল্টারে দেওয়া হয়। পানির বাষ্প ঐ কফি গুঁড়ার মধ্যে দিয়ে পাস করলেই যে কফি তৈরি হয় , তাই হচ্ছে এসপ্রেসো (Espresso)। এভাবে কফি তৈরিকে বলে ব্রু (brew)। কফির টেস্ট ব্রু এর সময়, স্টিম এবং কফিডাস্টের রেশিও এবং স্টিমের তাপমাত্রার অনেক কিছুর উপরেই নির্ভর করে৷ যত গ্রাম কফি বিন পোর্টারফিল্টারে দেওয়া হবে ঠিক ততটুকু (এম এল) স্টিম দিতে হবে তার বেশি বা কম করা যাবে না। প্রতিটা কফিতে সাধারনত ২০ গ্রাম বিন দেওয়া হয়। মনে রাখবেন ২০ গ্রাম মানে সিঙ্গেল শর্ট, এবং ৪০ গ্রাম মানে ডাবল শর্ট বা ডোপিও।
এসপ্রেসো কফি হার্ডকোর কফিলাভারদের জন্য। পারসোনাল সাজেসন থাকবে, এটা খুবই ছোট চুমুকে খেতে হবে। যত ছোট চুমুতে খাবেন ততই এর টেস্ট ভালোলাগে।

Americano,
এমেরিকানো কফিতে এসপ্রেসো সাথে ডাবল পরিমান গরম পানি দেওয়া হয়। রুচি ভেদে পানির পরিমান কম বেশি হতে পারে। এটা আমার বিশেষ ফেবারিট। এর সাথে চিনি ব্যবহার না করাই ভালো। ধীরে ধীরে অনেক সময় নিয়ে পান করুন। রিফ্রেশমেন্টের জন্য এবং মন ভালো করতে বেস্ট কফি।

Cappuccino,
ক্যাপাচিনোতে দুধ এবং এসপ্রেসো এবং ফোম 2:1:1 রেশিওতে দিতে হবে। এসপ্রেসো ২০ গ্রাম হলে দুধ হবে ৪০ গ্রাম । এটা গর্জিয়াস ধরনের কফি। এর সাথে বারিস্তারা অনেক ডিজাইন কারিগরি করে সাজিয়ে দিতে পারে৷ জনপ্রিয়তায় এটা সবচাইতে এগিয়ে।

Latte,
এই কফিতে কফি এবং দুধের রেশিঃ 1:3 বা তারও বেশি হতে পারে। ক্যাপাচিনোর সাথে লাতের পার্থক্য ফোম ব্যবহার। এটা আমার ভেরি ভ্যাবারিট। কেউ কেউ এতে ডাবল শর্ট এসপ্রেসো পছন্দ করে। কফিতে যারা মিল্ক নিতে চায় তাদের জন্য লাতো বেইজ কফি । অকারন ক্রিম ফোম দিয়ে কফির স্বাদকে নষ্ট করেনা৷ মাস্ট ট্রাই।

Mocha
মকার বৈশিষ্ট্য হলো এতে 1:1:1 রেশিওতে কফি, চকলেটের এবং দুধ ধাকে। যারা এরোমেটিক হার্ড কফি পছন্দ করে কিন্তু ডাবল শর্টের ক্যাফেইন এড়াতে চায় তারা এটা পছন্দ করে। এর স্বাদ অনেক স্মুথ। যারা দিনের পর দিন ক্যাপুচিনো খাচ্ছে তাদের এটা ট্রাই করতে বলবো। পারসোনাল সাজেসনে বলবো, এই কফিতে চিনি নিলেই স্বাদ একদম ফল করে। ডার্ক চকলেটের স্বাদ যাদের ভালোলাগে এটা তাদের পছন্দ হবেই।

Espresso, Latte, Machiato, Mocha কফিতে আইস এবং ঠাণ্ডা দুধ মিক্স করলেই Iced Cappuccino, Iced Latte, Iced Mocha হয়ে যায়। এছাড়াও হাজার রকমের কফি আছে। যারা কফি তৈরির উপরে পড়াশুনা করে দক্ষ কফি মেকার হয় তাদের বলে বারিস্তা। কফি বানানো একটি শিল্প। যদিও আধুনিক মেশিন আসাতে এটা তৈরি অনেক সহজ হয়ে গেছে তবু হাইটেক মেশিনে কফি তৈরিতেও দরকার দক্ষতা। আর দরকার ভালো বিন। সাধারনত দু ধরনের বিন ব্যবহার হয়। অ্যারাবিকা আর রোবাস্তা। এরাবিকা কফি অতী সুস্বাদু, এতে ক্যাফেইনের পরিমান কম থাকে যদিও দাম একটু বেশি, অপর দিকে রোবাস্তা কফি কড়া ধাঁচের।

কমদামি এমেচার মেশিন দিয়ে এবং নরমাল বিন দিয়ে, অদক্ষ হাতে, ভালো কফি তৈরির চিন্তা করাও পাপ।
ব্রাজিলের একটি প্রবাদ আছে, "ভালো কফি পাপীদের জন্য নয়!"

19/01/2023

Foot fetism যৌনতার মূল আকর্ষণ যেখানে পা....

ফুট ফেটিশ হলো তারা, মেয়েদের পা দেখলেই যাদের যৌন আকর্ষণ জাগে। এটা ব্যক্তিবিশেষে ভ্যারি করে।

কেউ পায়ের সরু আঙ্গুল দেখে উত্তেজিত হতে পারে, আবার কেউ ছোট গড়নের পা। অনেকে পায়ের অলংকার যেমন নুপুর, পায়ের আংটি, নেইল আর্ট এগুলো দেখেও আকর্ষনবোধ করে। আবার অনেকে সরু ফিতার স্লিপার দেখে আকর্ষিত হয়। ফুট ম্যাসাজ করেও অনেকে যৌনাকর্ষণবোধ করে।

ফুট ফেটিশরা মেয়েদের পায়ের ছবি নিজেদের কালেকশনে রাখে। জুতার দোকানের সেলসম্যানদের মধ্যেও অনেকে ফুট ফেটিশ থাকতে পারে । এর আগে যা লিখলাম সবই ইন্টারনেটের বিভিন্ন ডেটা থেকে প্রাপ্ত। কিন্তু কার মনে কি আছে সেটা তো বোঝার উপায় নেই। জুতার সেলসম্যান অনেকে জুতা পরিয়ে দিতে খুবই আগ্রহী থাকে। ফুট ফেটিশ নিয়ে সার্চ দিলে বেশ কিছু পর্ণ সাইটও চলে আসে।

এই ফুট ফেটিশ কিন্তু খুবই মেইনস্ট্রিম একটা ফেটিজম। এমন না যে কম লোকের মধ্যে এটা আছে। অধিকাংশ পুরুষ মেয়েদের পা দেখলে আকৃষ্ট হন। কেউ অল্প, কিন্তু কেউ কেউ মারাত্মক রকমের ফুট ফেটিশ। খুব সহজেই এটা বুঝতে পারা সম্ভব। একটা মেয়ের সোজাসাপটা ছবির চেয়ে শুধু পায়ের ছবি ফেসবুকে দেখুন; লাইক বেশি পড়বে।

এই কথাগুলো লেখার কারণ হলো, অনেক মেয়েই হয়ত ভাবে, জাস্ট একটু পায়ের ছবি দিলাম, কিন্তু সেটা যে কতটা ভয়ংকর হতে পারে, সেটা তারা জানেনা। পা যে আওরাহ (হিজাবের অন্তর্ভুক্ত) এটা আমি জেনেছি নিকাব ধরারও অনেক পরে। সুন্দর স্যান্ডেলের প্রতি আকর্ষণ বরাবরই ছিল। সেই স্যান্ডেল আমি পরতে পারবোনা, এটা মেনে নিতে কষ্ট হয়েছিল। বারবার মনে হতো, পা কি এমন জিনিস যে এটাকে ঢাকতে হবে? পরে যখন এই ফুট ফেটিশের ব্যাপারটা জানলাম, তখন বুঝতে পারলাম, আমার রব তার সৃষ্টিকে সবচেয়ে ভাল জানেন। পা ঢাকার মাঝেই তিনি কল্যাণ রেখেছেন।

মডেস্ট ড্রেসের সাথে ব্যালেরিনা শ্যু বা কেডস এগুলো খুব সুন্দরভাবে মানিয়ে যায়। দেখতেও বেশ স্মার্ট লাগে। কেডস পরার আরেকটা সুবিধা হলো, মোজা যারা পরতে চাননা, তারা কেডস পরলেও পা ঢেকে থাকে।

#সংগ্রহীত

Address

মাদলা, ভূইয়ারহাট, কবিরহাট, নোয়াখালী
Dhaka

Telephone

+8801580298357

Website

Alerts

Be the first to know and let us send you an email when মশলার আল্পনা খাঁটি সরিষার তেল , মশলার গুঁড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মশলার আল্পনা খাঁটি সরিষার তেল , মশলার গুঁড়া:

Shortcuts

Share