22/04/2026
২৭ বছর পর নিখোঁজ প্রবাসীর ঘরে ফেরা: ১৫ বছর কেটেছে মালয়েশিয়ার জঙ্গলে, আজ দেশে ফিরছেন আমির হোসেন!
দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরছেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। আজ রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের (OD162) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রায় ৩০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সাথে সাথে স্বজনরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই। ছেলেদের জিবন