Shokher Haari শখের হাঁড়ি

Shokher Haari শখের হাঁড়ি দেশি খাবার নতুন রূপে, সাথে একটুখানি টুইস্ট!

30/07/2026

বিভিন্ন অসুখ বিসুখের ভয়ে ফুচকা চটপটি এমনকি আমার প্রিয় ঘটিগরম পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছি। তারপর ভেবে দেখলাম একেবারে ফুচকা থেকে শুরু করে টক পর্যন্ত সবই যদি ঘরে বানাই কেমন হয়?

তো বানালাম এক ছুটির দিনে। বাচ্চারা তো সারাদিন ধরে বসে আছে কখন বিকাল হবে আর কখন ফুচকা/চটপটি খাবে। বাচ্চাদের আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে, আর চটপটির অনেস্ট রিভিউ পেতে দাওয়াত করলাম ওদের দুই বন্ধু আর তাদের মায়েদের। ব্যস! সন্ধ্যাটাই জমে গেলো!!

শুধু যে পজিটিভ ফীডব্যাক পেয়েছি তাই-ই না, তারা এখন রীতিমতো দাবী করছে আমি যেন এই চটপটি/ফুচকার অর্ডার ওপেন করি যেন কোন রকম দুশ্চিন্তা ছাড়া বাচ্চাসহ খেতে পারে।

টক করেছিলাম তিন রকম- ঝাল, মিষ্টি, আর দই।
মায়েদের পছন্দ হয়েছে ঝাল + মিষ্টি, আর বাচ্চারা খুশি দই ফুচকা পেয়ে। আমি নিজেও দই ফুচকা দলের লোক।

তো ভাবছি, চটপটি প্যাকেজের অর্ডার নেয়া শুরু করেই দেবো নাকি?

ক্যাপসিকাম চিকেন ভুনাবোনলেস চিকেন আর তিন রঙা ক্যাপসিকামে রাঙানো কোনরকম এডিটিং ছাড়া, ফুড কালার ছাড়া শুধুমাত্র ঝোলে মশলায় ...
14/07/2026

ক্যাপসিকাম চিকেন ভুনা
বোনলেস চিকেন আর তিন রঙা ক্যাপসিকামে রাঙানো কোনরকম এডিটিং ছাড়া, ফুড কালার ছাড়া শুধুমাত্র ঝোলে মশলায় একেবারে দেশি স্টাইলে রান্না।

এই রেসিপিতে কোন বিদেশী কুকিং সস ব্যবহার করা হয়নি৷ এখানেই টুইস্ট!

ভাত, রুটি, পরোটা, পোলাও, লুচি, এমনকি স্প্যাগেটি বা নুডলসের সাথেও খেতে পারবেন পরিবারের সব বয়সীরা মজা করে৷

মুরগির তরকারি সাধারণর দেশি স্টাইলে রান্না করলে ফ্রীজে রেখে খেলে এক বেলাতেই টেস্ট নষ্ট হয়ে যায়। এটার সুবিধা হচ্ছে, আপনি পরদিনও সুন্দর করে সঠিক পদ্ধতিতে গরম করলে টেস্টের পার্থক্য বুঝবেন না। আর আধাকেজির একটা বক্স ৪/৫ জনের পরিবারের জন্য যথেষ্ট৷

অর্ডার করতে ইনবক্স করুন।

08/07/2026

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করতে গিয়ে মনে হলো, একটা ভিডিওই করে ফেলি না! খুব বাজে ভিডিও, ক্যামেরার অ্যাঙ্গেল, অ্যাসপেক্ট রেশিও এমেচারের চেয়েও ভয়াবহ। তবে রান্নাটা আসলে এমেচারদের জন্যই। ভুলভাল করে রাঁধতে শিখে, ভয়ে ভয়ে চুলায় হাঁড়ি চড়িয়ে যারা হাঁ করে দাঁড়িয়ে থাকেন আমার মতো, অথবা ১২ বছর আগে ফেলে আসা আমার মতো, সেইসব মানুষদের জন্য ভেবেছি নিয়মিত সহজ আর সুন্দর কিছু রেসিপির ভিডিও আপ্লোড দেবো।

ওই যে বিদেশে কিছু বই পাওয়া যায় না 'টিউটোরিয়াল ফর ডামিস', ওরকম Dummy পর্যায় থেকে উৎরে আসার আমার জার্নিটাই আসলে রেকর্ডেড রাখতে চাই।

কতখানি কী উপকার হবে নতুন রাঁধুনিদের জানিনা। তবে আমি চেষ্টা করে যাবো পৃথিবীর সবচেয়ে অলসতম উপায়ে কঠিন দেখতে কিন্তু মজাদার রান্নাগুলো সবার জন্য তুলে ধরার।





🇧🇩

শুক্রবার ১০ জুলাই দইবড়া অর্ডার করতে চাইলে ইনবক্সে জানান জলদি।
07/07/2026

শুক্রবার ১০ জুলাই দইবড়া অর্ডার করতে চাইলে ইনবক্সে জানান জলদি।

জুনের শেষ শুক্রবার ছিলো বড় একটা অর্ডার ডেলিভারির দিন। মেন্যু ছিলো ১০ জনের জন্য-পোলাওরোস্টজালি কাবাবপাঁচমিশালি নিরামিষ চি...
06/07/2026

জুনের শেষ শুক্রবার ছিলো বড় একটা অর্ডার ডেলিভারির দিন। মেন্যু ছিলো ১০ জনের জন্য-
পোলাও
রোস্ট
জালি কাবাব
পাঁচমিশালি নিরামিষ
চিংড়ি ভুনা
গরুর মাংস আলু দিয়ে ঝোল
চালের রুটি
দইবড়া

আমি জানিনা কিভাবে কোন হেল্পিং হ্যান্ড ছাড়া আমি ভোর থেকে আয়োজন করে একাই সব রেঁধেবেড়ে ঠিক দুপুর ১টার মাঝে ডেলিভারি কম্পলিট করেছিলাম। মাংস কেটে ধুয়ে বেছে রাখা বাদে আর একটা কাজও আগেরদিন করিনি, এমনকি নিরামিষের সবজিও রান্নার ঠিক আগ দিয়ে কেটেছি যেন ফ্রেশ ভাবটা থাকে। কোন শর্টকাটে যাইনি, আর ক্লায়েন্টের দোয়া আর কন্টিনিউয়াস মানসিক সাপোর্ট ছিলো বলেই হয়তো কাজটা সুন্দরভাবে সমাধা হয়েছে।

এখন থেকে সময় সুযোগ মতো সেট মেন্যু, অথবা কাস্টোমাইজড অর্ডার নেবো ভাবছি সপ্তাহান্তে। আপনাদের কোন অর্ডার/আবদার/উইশ থাকলে জানাবেন। শুধু মোগলাই খাবার না, একেবারে দেশি খাবারও অর্ডার নেয়া হবে এখন থেকে।

ইনগ্রেডিয়েন্টস দেখলে মনে হবে যেন বিদেশী রেসিপি, আসলে একেবারেই দেশী ধাঁচে৷ দেশি মশলায় রান্না। কোন সস বা কর্নফ্লাওয়ার ছাড়া...
05/07/2026

ইনগ্রেডিয়েন্টস দেখলে মনে হবে যেন বিদেশী রেসিপি, আসলে একেবারেই দেশী ধাঁচে৷ দেশি মশলায় রান্না। কোন সস বা কর্নফ্লাওয়ার ছাড়াই। আর রংটাও এসেছে অনেকক্ষণ ধরে অল্প আঁচে মশলা কষানোর ফলে। এখানেই টুইস্ট!

বোনলেস চিকেনের এই আইটেমটা বড়-বুড়ো সবারই পছন্দ। দেখতে গাঢ় হলেও আসলে হালকা মশলায় রাঁধা তাই গরমে ভাত, রুটি, পরোটা, বা পোলাও সবকিছুর সাথেই খেতে মজা।

Today's delivery DONE!MIXED NOODLES with EXTRA SPICE. 🌶️
05/07/2026

Today's delivery DONE!
MIXED NOODLES with EXTRA SPICE. 🌶️

Weather Demand 🌧️
06/05/2026

Weather Demand 🌧️

Address

Mohakhali
Dhaka
1215

Telephone

+8801770166504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shokher Haari শখের হাঁড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category