N’s Kitchen

N’s Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N’s Kitchen, Caterer, N/A, Dhaka.

এন'স কিচেন খাওয়াতে ভালোবাসে। আমাদের কাছে আছে হারিয়ে যাওয়া বাংলা খাবার। সব ধরনের মাছ প্রি অর্ডারের ভিত্তিতে পাবেন। অর্ডারের নির্দিষ্ট পরিমাণ থাকলেও রোগীর খাবার যতটুকু লাগে ঠিক ততটুকুই আমরা দেই আলাদা করে।
দেশের খাদ্য সংস্কৃতি হারাতে দেব না...

একটু গভীর রাতে অফার দিলাম- আগামীকাল এন'স কিচেনে পাবেন- লাউ পাতায় মোড়া ছোট মাছের পাতুড়ি, রুই মাছ ভর্তা, মুগ ডালের মুড়োঘণ্...
21/08/2026

একটু গভীর রাতে অফার দিলাম- আগামীকাল এন'স কিচেনে পাবেন- লাউ পাতায় মোড়া ছোট মাছের পাতুড়ি, রুই মাছ ভর্তা, মুগ ডালের মুড়োঘণ্ট, ঝিরি আলু ভাজা-৪৩০ টাকা প্যাক মাত্র দুটো নিতে হবে।

আজ শুক্রবার আমাদের বাঁশ কোড়ল আসার কথা ছিলো কিন্তু সেটি আসেনি। সেটি আসলে আমরা গরুর মাংস দিয়ে রান্নার প্ল্যান করেছিলাম। তা...
21/08/2026

আজ শুক্রবার আমাদের বাঁশ কোড়ল আসার কথা ছিলো কিন্তু সেটি আসেনি। সেটি আসলে আমরা গরুর মাংস দিয়ে রান্নার প্ল্যান করেছিলাম। তাই আজ সরিষা দিয়ে মাখা মাখা গরুর মাংস ভুনা হবে।
তার সঙ্গে থাকবে কাপ্তাই লেকের চাপিলা মাছের কুড়মুড়ে ভাজা এবং কচুর মুখী/ছড়ার ডাল ও লাবড়া। ৫৭০ টাকার প্যাক নিতে হবে মাত্র দুটো। এখনি অর্ডার করুন। নামাজের আগে ডেলিভারি শুরু হয়ে যাবে।

উইকএন্ডের আগের রাতে একটু জম্পেশ খাওয়া হোক। আজ রাতে হচ্ছে- কী ভর্তা ?টাকি মাছ ভর্তা+ আলু ভর্তা+ ডাল ভর্তা+ পোড়া বেগুন ভর্...
20/08/2026

উইকএন্ডের আগের রাতে একটু জম্পেশ খাওয়া হোক। আজ রাতে হচ্ছে- কী ভর্তা ?
টাকি মাছ ভর্তা+ আলু ভর্তা+ ডাল ভর্তা+ পোড়া বেগুন ভর্তা+ কচুর লতি চিংড়ি+ লাউ শাক মাছের মাথা ঝোল- ৬ আইটেমের এই প্যাকেজের দাম ৪৭০ টাকা। নিতে হবে মাত্র দুটো। বিকাল সাড়ে ৫টার মধ্যে অর্ডার করুন।

লেবু পাতায় রুই, গুড়া চিংড়ি দিয়ে নরম কচি লাউ, মাছের মুড়োঘণ্ট ও পোড়া বেগুন ভর্তা। ৪ আইটেমের এই প্যাক পাওয়া যাবে আজ বুধবার ...
19/08/2026

লেবু পাতায় রুই, গুড়া চিংড়ি দিয়ে নরম কচি লাউ, মাছের মুড়োঘণ্ট ও পোড়া বেগুন ভর্তা। ৪ আইটেমের এই প্যাক পাওয়া যাবে আজ বুধবার ডিনারে। ৪২০ টাকার এই প্যাক নিতে হবে মাত্র দুটো...

মঙ্গলবার খাবার হোক হালকা পাতলা- আলু করলা ভাজি+ লেবু পাতা টমেটোতে বেলে মাছ+ মাছের মাথা দিয়ে মুগডাল+ চিংড়ি ভর্তা= ৪০০ টাকা...
17/08/2026

মঙ্গলবার খাবার হোক হালকা পাতলা- আলু করলা ভাজি+ লেবু পাতা টমেটোতে বেলে মাছ+ মাছের মাথা দিয়ে মুগডাল+ চিংড়ি ভর্তা= ৪০০ টাকার প্ল্যাটার নিতে হবে মাত্র দুটো। সকাল ১০টার মধ্যে অর্ডার করে ফেলুন...

একবার রাস্তার ধারে এক ফুটপাতের খাবারের দোকানে মাছের ডিম ভুনা খেয়েছিলাম। তখনো দেশে পরোটা মুচমুচে করতে সালটু বা জিলাপি মুচ...
17/08/2026

একবার রাস্তার ধারে এক ফুটপাতের খাবারের দোকানে মাছের ডিম ভুনা খেয়েছিলাম। তখনো দেশে পরোটা মুচমুচে করতে সালটু বা জিলাপি মুচমুচে করতে হাইড্রোজ মেশাতো না। সেই স্বাদ কেনো জানি এখনো মুখ থেকে যায়নি। কৌতুহল বশত বাইরে দাঁড়িয়ে থাকা কর্মীকে জিজ্ঞাসা করলাম কীভাবে রান্না করেছে। তিনি জেনে এসে জানালেন- এক কেজি ডিমে ১ কেজি পেঁয়াজ ভুনে ভুনা করা হয়েছে। প্রায় ১ ঘণ্টা ধরে এটা চুলায় রয়েছে... স্লো কুকিং।
সেই স্মৃতির উদ্দেশ্যে আজ দুপুরে একটা ইনস্ট্যান্ট অফার ছাড়া হচ্ছে। মাছের ডিম ভুনা হচ্ছে... এর সঙ্গে আইড় মাছ রান্না হচ্ছে। এর সঙ্গে কুচা চিংড়ি দিয়ে লাউয়ের ঘণ্ট ৪৩০ টাকার এই প্যাক নিতে হবে মাত্র দুটো। এখনি অর্ডার করে ফেলুন...

ছোটবেলায় আমাদের বাসায় একগাদা ঝাল দিয়ে শুঁটকি, সবজি আর শাক পাতা মিশিয়ে রান্না করতেন মরিচফুল। তিনি আমাদের বাসার ছুটা বুয়া ...
15/08/2026

ছোটবেলায় আমাদের বাসায় একগাদা ঝাল দিয়ে শুঁটকি, সবজি আর শাক পাতা মিশিয়ে রান্না করতেন মরিচফুল। তিনি আমাদের বাসার ছুটা বুয়া ছিলেন। উনাদের বোনদের নামগুলো ছিলো এত সুন্দর...
আমাদের বাসায় কাজ করতে আসার সময় শর্ত ছিলো- আম্মা যেন গ্যাসের চুলায় মরিচফুলকে ভাত আর তরকারি রান্না করতে দেন। আম্মা প্রাথমিকভাবে রাজী হলেও পরে ডিম,মসলা পাতি, তেল লবণ আলু চাল নিঁখোজ হওয়ার হার ক্রমশ উর্ধ্বগতির দিকে গেলে এই শর্ত প্রত্যাহার হয়। আমিও মরিচফুলে সবজি দিয়ে ডিম, জ্বাল দিয়ে শুঁটকি, শাক পাতা দিয়ে বাহারি তরকারি রান্না থেকে বঞ্চিত হলাম।
তখনো আমার রান্নায় হাতেখড়ি হয়নি। তবে মাছ-মুরগি কাটা, মসলা পাটায় পেষা আমার বায়ে হাতের খেইল ছিলো। অনেকগুলো কচুর লতি কাটলে হাত যে কালো হয়ে যেত আর সেই কালো দাগ তুলতে লেবু ব্যবহার করতে হতো সেটা আমি সেই বয়সে সানন্দা থেকেই শিখেছিলাম...
যাইহোক এসব পুরানো গপ্প বাদ- আগামীকাল দুপুরে একটা সিম্পল অফার- নোনা ইলিশের শুঁটকি দিয়ে কুমড়ো ডগা, কালোজিরা দিয়ে আলু মুরগির ঝোল, পোড়া বেগুন ভর্তা ও কুচো চিংড়ি দিয়ে কচুর মুখীর ডাল ৩৮০ টাকার এই প্যাক নিতে হবে মাত্র দুটো...
চারপাশে খুব ডেঙ্গুর প্রকোপ এই আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর যেকোনো প্রয়োজনে আমাদের নক করবেন...

ডিনার প্ল্যান করেছেন? একটা ঝটপট কিছু। এই ধরেন লুচি+ লাবড়া+ ছোলার ডাল পনির+ আর একটা গোলাপ জাম। ৫ পিস করে লুচি থাকবে। ৩৫০ ...
15/08/2026

ডিনার প্ল্যান করেছেন? একটা ঝটপট কিছু। এই ধরেন লুচি+ লাবড়া+ ছোলার ডাল পনির+ আর একটা গোলাপ জাম। ৫ পিস করে লুচি থাকবে। ৩৫০ টাকার প্যাক নিতে হবে মাত্র দুটো। সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্ডার করতে পারবেন

প্রথম যেদিন আমরা চিংড়ির জলডোবা বানাই সেদিন ঝোলটা স্বাদের হলেও চিংড়ির টেকশ্চার জুইতের হয়নি। সেই সময় যারা খেয়েছিলেন তাদের ...
14/08/2026

প্রথম যেদিন আমরা চিংড়ির জলডোবা বানাই সেদিন ঝোলটা স্বাদের হলেও চিংড়ির টেকশ্চার জুইতের হয়নি। সেই সময় যারা খেয়েছিলেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
অবশেষে একদম আদি অথেনটিক জলডোবা বানাতে পেরেছি। বরিশালবাসীদের আমন্ত্রণ আদি অথেনটিক জলডোবা খেতে...
আগামীকাল শনিবার আমাদের অফারে থাকছে-
১ ) বাসমতি চালের ভাত
২) বাদাম ভর্তা
৩) নোনা ইলিশ ভর্তা
৪) ডালের বড়ি দিয়ে লাবড়া
৫) খাসীর/ বিফ রেজালা
৬) শাহী বেগুন ভাজা
৭) চিংড়ির জলডোবা
৮) ছোলার ডাল পনির( গত এক সপ্তাহ ধরে আমাদের হিট আইটেম)
৯) লুচি ৫ পিস
৯ আইটেমের এই এক্সক্লুসিভ প্যাকের দাম ১৩২০ টাকা। এখনি বুক করে ফেলুন। দাম দেখে আঁতকে উঠবেন না, দুইজন বিন্দাস খেতে পারবেন

কিছু রিভিউ পড়ার পর মনে হয় চোখে কী যেনো পড়েছে, খচখচ করে পানি চলে আসে... আমরা ভালোবেসে রান্না করি আপনাদের জন্য... হ্যাপিনে...
13/08/2026

কিছু রিভিউ পড়ার পর মনে হয় চোখে কী যেনো পড়েছে, খচখচ করে পানি চলে আসে...
আমরা ভালোবেসে রান্না করি আপনাদের জন্য... হ্যাপিনেস ইজ হোমমেড...
আগামীকাল দুপুরে রান্না হচ্ছে মোরগ পোলাও+ ডিম+ সালাদ ও আমের চাটনি-৩৮০ টাকার প্যাকেজ নিতে হবে মাত্র দুটো।
এটা ভালো না লাগলে - নিতে পারেন লাউ চিংড়ি- চিংড়ির জলডোবা- টাকি ভর্তা-চ্যাপা ভর্তা ও ছোলার ডাল ও পনিরের তরকারি... ৫২০ টাকার এই প্যাক নিতে হবে মাত্র দুটো।
যেই প্যাকই নেন না কেন সকাল ৯ টার মধ্যে দুই পোরশন কনফার্ম করে ফেলুন...

Address

N/A
Dhaka

Opening Hours

Monday 12:45 - 22:30
Tuesday 12:00 - 22:30
Wednesday 12:00 - 22:30
Thursday 12:30 - 23:00
Friday 13:00 - 23:30
Saturday 12:00 - 23:30
Sunday 12:00 - 22:30

Telephone

+8801406656330

Website

Alerts

Be the first to know and let us send you an email when N’s Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N’s Kitchen:

Shortcuts

Share