16/03/2026
আজ রাতে আমলের একটি তালিকা দিলাম 🍀
🌱 আজ রাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে সবাই পড়ুন-
اَللّٰهُمَّ مَا أَمْسَى بِيْ مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ
(আল্লহুম্মা মা আমছা বিই মিন নি'মাতিন আও বিআহাদিম মিন খলক্বিকা ফা মিনকা ওয়াহদাকা লা শারীইকা লাকা, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু।
অর্থাৎ হে আল্লাহ! যে নেয়ামত আমার সাথে বা আপনার সৃষ্টির অন্য কারো সাথে সন্ধ্যায় উপনীত হয়েছে; সেসব একমাত্র আপনার পক্ষ হতেই, আপনার কোন শরীক নেই। সুতরাং সমস্ত প্রশংসা আপনার, সমস্ত কৃতজ্ঞতা আপনার।
[হাসান হাদীসে বর্নিত আমল।
ফায়দা হলো সন্ধ্যায় পড়লে রাতের শুকরিয়া আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় অনেক অনেক ফায়দাজনক ও সাওয়াবের আমল তাই এই আমল নিয়মিত করতে আরবিতে মুখস্থ করে নেয়ার অনুরোধ থাকবে অবশ্য ই ]
🌱 ১০ বার পড়বেন-
لا إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(লা ইলা-হা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিইকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইং ক্বদিইর )
চাইলে ১০০ বার ও পড়তে পারেন।
তবে দিনেই ১০০ বার পড়ার কথা আছে। এছাড়া হাদিসে সকাল সন্ধ্যা ১০ বার
পড়ার কথা আছে।
🌱 অর্থ বুঝে মন থেকে মাফ চেয়ে সায়্যিদুল ইস্তিগফার পড়বেন -
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ، خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ
وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ
، اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ
اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَاَبُوْءُ بِذَنْبِيْ
فَاغْفِرْ لِيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّاۤ اَنْتَ
অর্থ- হে আল্লাহ্! আপনি আমার রব্ব,
আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।
আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।
অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।
(যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (সায়্যিদুল ইসতিগফার অর্থ বুঝে) দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে জান্নাতে যাবে।
বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।
(হিসনুল মুসলিম এপ্স থেকে সংগৃহীত
🌱 ১০০ বার পড়বেন-
سُبْحَانَ اللّهِ وَ بِحَمْدِهِ
(ছুবহানাল্ল-হি ওয়া বিহামদিহী)
[এটা সারাবছর ই মনে করে আমল করবেন অবশ্য ই। হাতেগুণে পড়লে অতি সহজ কিন্তু অনেক বেশি সাওয়াবের আমল তাই কখনোই বাদ দিবেন না]
🌱 ১০০ বার করে পড়বেন-
১০০ বার سُبْحَانَ اللهِ পড়া।
১০০ বার الْحَمْدُ لِـلّٰـهِ পড়া
১০০ বার اللهُ أَكْبَرُ পড়া।
১০০ বার لَا إِلٰهَ إِلَّا الله পড়া।
▪️১০০ বার পড়তে পারেন-
لا حَوۡلَ ولاَ قوّةَ اِلاّ بالله
লা হাওলা ওয়ালা ক্কুউয়াতা ইল্লা বিল্লাহ।
▪️১০০ বার দরুদে ইব্রাহীম বা ছোট দরুদ পড়তে পারেন।
▪️এছাড়াও রাতে যে কোন কাজ কর্ম ব্যস্ততা থাকলে কাজ করতে করতেই
মুখে যে কোন যিকির করবেন।
আলহামদুলিল্লাহ বা ছোট দরুদ পড়তে পারেন।
ছোট দরুদ হিসেবে পড়তে পারেন
'اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّد'
(আল্লহুম্মা সল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আ-লি মুহাম্মাদ)
(এসব আমল সবাই করতে পারবেন)
📌যাদের কুরআন পড়ার সুযোগ আছে
▪️সবাই সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে নিন 🍀
প্রথমে তিনবার পড়বেন।
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
আউ'যুবিল্লাহিছ ছামীয়ি'ল আ'লীইমি মিনাশ শাইত্বনির রজীম”।
তারপর পড়ুন
هُوَ اللّٰهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (22)
هُوَ اللّٰهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (23)
هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (24)
▪️আজ রাতে এক পারা পড়ার টার্গেট নিন যাদের সুযোগ আছে।
আর যাদের কুরআনের কিছু মুখস্থ আছে নামাজে ১০০ আয়াত পড়ার টার্গেট নিন।
নামাজে ১০০ আয়াত পড়তে সূরা নাবা, নাযিআত, আবাসা পড়লেই হবে।
বা সূরা ওয়াকিয়া সাথে ছোট কোন সূরা।
যাদের কিছু সূরা মুখস্থ আছে আয়াত সংখ্যা খেয়াল করে পড়ার চেষ্টা করতে পারেন।
▪️যাদের মুখস্থ নেই তারা নামাজে পড়তে পারবেন না। তবে সবাই অন্তত ১০০ আয়াত কুরআন দেখেই তিলাওয়াত করবেন।
এতেও ফজিলত পাবেন।
সূরা মুলক আর সূরা ওয়াকিয়া পড়লেই হবে।
আর তিনবার সূরা ইখলাস পড়তে ভুলবেন না কয়েক দফায়।
(পিরিয়ড /নেফাস অবস্থায় কুরআন পড়া যাবেনা)
© আমলের রিমাইন্ডার টেলিগ্রাম চ্যানেল