06/07/2026
জরুরী ঘোষণা 📣
💛 সকল প্রিয় ও ভালোবাসার মানুষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সবার ভালোবাসার ছোট্ট ক্যাফে ‘বিংবিং’ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে।
তবে এটি কোনো বিদায় নয়, বরং নতুন শুরুর অপেক্ষা। আমরা বর্তমানে আরও বড় ও সুন্দর একটি নতুন লোকেশনের সন্ধান করছি, যাতে আরও আরামদায়ক পরিবেশে আপনাদের স্বাগত জানাতে পারি।
ইনশাআল্লাহ, খুব শিগগিরই বিংবিং নতুন ঠিকানায়, নতুন রূপে এবং আরও বড় পরিসরে আবার আপনাদের মাঝে ফিরে আসবে।
এই সময়টুকু আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আবার খুব শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। ❤️