26/06/2026
🌡️ ইউরোপের ইতিহাসে অন্যতম অস্বাভাবিক তাপপ্রবাহ!
সংখ্যার হিসেবে ৪০°C হয়তো পৃথিবীর অনেক দেশের কাছে নতুন কিছু নয়। কিন্তু UK'র জন্য এটি শুধু একটি তাপমাত্রা নয়—এটি একটি Public Health এবং Infrastructure Challenge!
এই সপ্তাহে সরকার থেকে যেখানে সম্ভব Work From Home করার পরামর্শ দেয়া হয়েছে। আমিও ঘর থেকেই কাজ করছি। বাইরে বের হওয়ার চেয়ে ঘরে থাকা নিরাপদ, যদিও ঘরও খুব একটা স্বস্তিদায়ক নয়।
কেন এই পরিস্থিতি এত চ্যালেঞ্জিং?
🏠 যুক্তরাজ্যের অধিকাংশ বাড়ি তৈরি করা হয়েছে শীতের কথা মাথায় রেখে। দেয়াল ও ইনসুলেশন এমনভাবে তৈরি, যাতে ঘরের তাপ বাইরে না যায়। শীতকালে এটি আশীর্বাদ হলেও গ্রীষ্মে সেই তাপই ঘরের ভেতরে আটকে থাকে।
❄️ বাসাবাড়িতে এয়ার কন্ডিশনার এখনও খুবই সীমিত (মাত্র ৫-১০%)। গরম দেশের মতো ঘরে ঘরে AC তো দূরের কথা, সিলিং ফ্যানও এখানে নেই। তাই হিটওয়েভ এলে ঘর ঠান্ডা রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
🛒 তাপপ্রবাহ শুরু হওয়ার পরপরই ভালো মানের ফ্যান ও এয়ার কুলার প্রায় সব জায়গায় স্টক আউট হয়ে গেছে। যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর বেশিরভাগই খুব সীমিত কার্যকর।
🌇 সূর্য অস্ত যায় রাত প্রায় ১০টার দিকে। আবার ৫টার আগেই সূর্য উঠে যায়। ফলে ঘর ঠান্ডা হওয়ার সময়ও খুব কম থাকে।
📌 এই তাপদাহের কারনে এই সপ্তাহে যে প্রভাব গুলো দেখা গেছে:
🚆 রেল নেটওয়ার্কে অতিরিক্ত গরমের কারণে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে এবং কিছু রুটে বিলম্ব ও বিঘ্ন ঘটছে।
⚡ কিছু এলাকায় বিদ্যুৎ ব্যবহারের চাপ বেড়ে যাওয়ায় গ্রিডে অতিরিক্ত লোড ও সতর্কতা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে peak afternoon heat-এ।
🚰 পানি ব্যবহারের চাপ বাড়ায় কিছু অঞ্চলে পানি সাশ্রয়ের নির্দেশনা বা hosepipe restriction কার্যকর/বিবেচনায় আনা হয়েছে।
🌾 শুকনো আবহাওয়ার কারণে গ্রামীণ ও বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়েছে—কিছু জায়গায় ছোটখাটো grass fire-এর ঘটনাও রিপোর্ট হয়েছে।
🏥 হাসপাতাল এ heat-related illness যেমন ডিহাইড্রেশন ও হিট এক্সহস্টশনের রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে বয়স্কদের মধ্যে।
📱 অতিরিক্ত তাপমাত্রার কারণে মোবাইল ও অন্যান্য ডিভাইস মাঝে মাঝে overheating warning দেখিয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
🐾 পোষা প্রাণীদের মধ্যেও heat stress-এর ঝুঁকি বেড়েছে, বিশেষ করে দিনের গরম সময়ে হাঁটানোর কারণে—ভেটরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
📌 এই তাপদাহের কারনে ইউরোপজুড়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে:
🌡️ বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহের তীব্র গরমে ইউরোপজুড়ে কয়েক শত heat-related মৃত্যুর খবর পাওয়া গেছে।
🇪🇸 স্পেন ও 🇫🇷 ফ্রান্সে একাধিক অঞ্চলে শুধুমাত্র কয়েক দিনের মধ্যেই শতাধিক মানুষের মৃত্যু রিপোর্ট করা হয়েছে—বিশেষ করে বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের মধ্যে।
⚠️ বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে heat-related death সরাসরি “cause of death” হিসেবে না এসে underlying condition হিসেবে রেকর্ড হয়।
🥤 একজন Nutritionist হিসেবে এই সময় আমার সবচেয়ে বড় পরামর্শ—
✅ তৃষ্ণা লাগার অপেক্ষা না করে নিয়মিত পানি পান করুন
✅ ORS বা ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় প্রয়োজন অনুযায়ী গ্রহণ করুন, বিশেষ করে বেশি ঘাম হলে
✅ তরমুজ, শসা, কমলা, বেরি, দই, স্মুদি ও পানি-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন
✅ অতিরিক্ত ক্যাফেইন শরীরকে আরও ডিহাইড্রেট করতে পারে—সতর্ক থাকুন
✅ শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নিন
সুস্থ থাকুন, পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান এবং নিরাপদে থাকুন।