01/08/2026
🌿শৈশবের স্মৃতিচারণ 🌿
ছোটবেলায় আমি প্রায়ই চিড়িয়াখানায় যেতাম। মূল আকর্ষণ ছিল সেখানে থাকা শিশু পার্কের সেই প্রিয় রাইড সিলসিলি, আমার বাসা থেকে চিড়িয়াখানায় হেঁটে যেতে মাত্র ৫ মিনিট লাগত। তাই সুযোগ পেলেই চলে যেতাম। শুধু আমি নই, আমার বোনদের কাছেও শৈশবের ঘোরাঘুরির সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই চিড়িয়াখানাই।
আজ অনেক দিন পর আপু আর তার বান্ধবীদের সঙ্গে আবার সেখানে যাওয়া হলো। তবে এবার যাওয়ার মূল কারণ ছিল তাদের ছোট ছোট সন্তানরা। বাচ্চারা চিড়িয়াখানা খুবই পছন্দ করে, তাই তাদের আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন।
আপুর বান্ধবীরা এখন সবাই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। কারও হাতে যেন এক মুহূর্তও সময় নেই। কিন্তু আজ, দীর্ঘ ৫ বছর পর তারা সবাই একসঙ্গে, একই রঙের পোশাক পরে, শৈশবের সেই পুরোনো স্মৃতিগুলো আবারও জীবন্ত করতে এসেছিল।
আমি গিয়েছিলাম মূলত ফটোগ্রাফারের দায়িত্ব নিয়ে। যদিও নিজেকে খুব ভালো ফটোগ্রাফার বলব না, তবুও আমার তোলা ছবিগুলো তাদের হাসি আর স্মৃতিগুলো ধরে রাখার জন্য যথেষ্ট।
পুরো বিকেলটা কেটে গেল হাসি-ঠাট্টা, আড্ডা আর শৈশবের অসংখ্য গল্পে। তখন মনে হচ্ছিল, বন্ধুত্ব এমন এক বন্ধন, যা সত্যিকারের হলে মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। আর জীবনে ভালো বন্ধু পাওয়া সত্যিই অনেক বড় সৌভাগ্যের বিষয়।
তাদের এত সুন্দর মিল, আন্তরিকতা আর আনন্দ দেখে আমার নিজেরই এতো আনন্দ হচ্ছিলো । আর যখন তাদের সন্তানদের আনন্দে মেতে উঠতে দেখছিলাম, তখন নিজের ছোটবেলার অসংখ্য স্মৃতিও মনে পড়ে যাচ্ছিল।
জীবনের এমন সুন্দর মুহূর্তগুলো যদি ক্যামেরাবন্দি করে না রাখা হয়, তাহলে একদিন হয়তো আফসোস থেকেই যাবে। তাই আজকের এই সুন্দর বিকেল, হাসি আর ভালোবাসার স্মৃতিগুলো যত্ন করে ক্যামেরায় বন্দি করে রাখলাম। 📸
যদিও বা এখন পরিবেশ ভালো না তাও আপনাদের ছোট বেলায় চিরিয়াখানা ঘিরে যদি ভালো কোনো স্মৃতি থাকে জানাবেন 🤍