Patali Apu

Patali Apu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Patali Apu, Faridpur.
(2)

Patali Apu~দেশীয় খাবারের আস্থার জায়গা।২০২০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে নিরাপদ ও বিষমুক্ত খাবার সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের পণ্য: ফরিদপুরের বিখ্যাত পাটালি গুড়, মানিকগঞ্জের হাজারী গুড় , মধু, সরের ঘী, সরিষার তেল, মশলা ইত্যাদি।

এই যে দেখেন কয়েকদিন যাবত বলছি দেশের বাইরে ঘি যাচ্ছে। এই যে আপু একটু আগে ফিডব্যাক জানালেন। সাথে তিনি নিয়েছিলেন Spray Dr...
15/08/2026

এই যে দেখেন কয়েকদিন যাবত বলছি দেশের বাইরে ঘি যাচ্ছে। এই যে আপু একটু আগে ফিডব্যাক জানালেন।

সাথে তিনি নিয়েছিলেন Spray Dried Beet Root Powder এবং রোজমেরি

সব কিছু স্টকে আছে।

Spray Dried Beet Root Powder 100 গ্রাম 290/-
রোজমেরি 50 গ্রাম 250/-

একটা মানুষ যখন কাজের জন্য থাকে কত সহজ হয়। মাঝে মাঝে বিরক্ত লাগে পরিস্থিতির জন্যসেদিন আমার পুরনো স্টাফ মেয়ে আসছিল গাট্ট...
15/08/2026

একটা মানুষ যখন কাজের জন্য থাকে কত সহজ হয়। মাঝে মাঝে বিরক্ত লাগে পরিস্থিতির জন্য

সেদিন আমার পুরনো স্টাফ মেয়ে আসছিল গাট্টি ব্যাগ নিয়ে। ঐটা এত সাংসারিক ঝামেলায় আছে যে না পারতে আমার বাসায় এসে উঠেছে। হাত পা ধরে মাফ চাওয়ার মতো অবস্থা। যে আমাকে কাজে রাখেন আপু।

ওর হাজব্যান্ড টা ভালো না। এর আগে নাকি একজনের বাসায় দা বটি নিয়ে গিয়েছিল,ওখানে ও কাজ করে দেখে। আমি আর আম্মা বাসায় রাখি নি। কীভাবে এত রিস্ক নেয়া যায় আসলে!

এগুলো দেখলে অনেক খারাপ লাগে এবং মনে হয় একটি মেয়ের যদি উত্তম জায়গায় বিয়ে না হয়, স্বামী সংসার, শ্বশুর বাড়ির লোকজন ভালো না হয় তাহলে তার জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। ভুল জায়গায় বিয়ে হওয়া বা করা একটা মেয়ের জন্য অত্যন্ত কঠিন।

খুবই traumatized লাগে কিন্তু কিছু তো করার আসলে নেই

ছবির বোতল গুলো ওর রেডি করে দেয়া ছিল। অসংখ্য ঝামেলার মধ্যেও এসে গুছিয়ে কাজগুলো করে দিত। হাতে ধরে সবকিছু শিখিয়ে দিয়েছিলাম।

এখানে সব সময় ছবি তুলি। পিছনে একটা মেহগনি গাছ ছিল,একটা নিম গাছ ছিল। আজকে কেটে ফেলেছে। পিছনে যে নারিকেল গাছ গুলো আছে, সেগ...
15/08/2026

এখানে সব সময় ছবি তুলি। পিছনে একটা মেহগনি গাছ ছিল,একটা নিম গাছ ছিল। আজকে কেটে ফেলেছে। পিছনে যে নারিকেল গাছ গুলো আছে, সেগুলোও কেটে ফেলবে।

আমরা এই বাসায় আসি 2000 সালে। এই জায়গা যে কতো গাছ পালা ছিল!! পাখির ডাকে দুপুরে ঘুমাতে পারতাম না। একটা গাছ ছিল, ফল পাকলে খুব গন্ধ বের হতো, কিন্তু পাখির খুব প্রিয় ছিল। পড়ে জানলাম ঐটা ছিল ননী ফল। ঔষধি গুণাগুণ অনেক বেশি।

এর সাথে ছিল একটা আতা ফল গাছ। সেই ফল গাছের নিচে ঢালে আমি আর আমার ভাই পাটের বস্তা বিছিয়ে বিকেলে হাড়ি পাতিল খেলতাম আর দুইটা গাছে প্রচুর হলুদ রঙের ফুল ফুটতো,হালকা মিস্টি সুবাস ছিল সেই ফুল তুলতাম।

এই জায়গায় যে কত স্মৃতি। যাদের জায়গা উনারা থাকতেন না, এখনো থাকেন না। কিন্তু নিজেরা অনেক খেলেছি এই জায়গায়।

আজকে ছাদে উঠে মন খারাপ হয়ে গেছে। এই গাছের ডালে আমার ঘুঘুরা এসে বসত, যে আমি কখন যাবো আর খাবে ওরা।

দিনে দিনে এত গাছ পালা কাটা হচ্ছে বিশেষ করে ফুলের গাছ গুলো, সামনে শুধু বিল্ডিং আর বিল্ডিং হবে। মনে হয় নিঃশ্বাস নেয়ার যে খোলা বাতাস, এইটা পাওয়াও কষ্ট হয়ে যাবে

আজকে এই পার্সেল টা রেডি করার সময় দৌড়ে গিয়ে ছবিটা তুলে এনেছি। নতুন ক্রেতা আপুকে দিয়েছি এক কেজী কালিজিরা ফুলের মধু।

রান্নার জন্য হলুদ গুঁড়া। আমাদের কাছে কিন্তু দুইটা হলুদ গুঁড়া আছে। নেয়ার আগে জেনে নিবেন একটু। কাঁচা হলুদ হচ্ছে Curcumi...
15/08/2026

রান্নার জন্য হলুদ গুঁড়া। আমাদের কাছে কিন্তু দুইটা হলুদ গুঁড়া আছে। নেয়ার আগে জেনে নিবেন একটু। কাঁচা হলুদ হচ্ছে Curcumin Drink এর জন্য

কাঁচা হলুদ এইবার এর ব্যাচ টা খুবই ভালো এসেছে। আমার এই ফোনের ক্যামেরা এত ভালো না তাও ছবিটা দিলাম। অনেক মিহি গুঁড়া এইটা। ...
15/08/2026

কাঁচা হলুদ এইবার এর ব্যাচ টা খুবই ভালো এসেছে। আমার এই ফোনের ক্যামেরা এত ভালো না তাও ছবিটা দিলাম। অনেক মিহি গুঁড়া এইটা।

Golden Milk বা Curcumin Drink খাওয়ার জন্য এইটা নিবেন।

Mangrove Wild Flower Natural Comb Honey মধু এইটা আর অল্প কিছু আছে। মিনিমাম 250 গ্রাম নিতে পারবেন।
15/08/2026

Mangrove Wild Flower Natural Comb Honey

মধু এইটা আর অল্প কিছু আছে। মিনিমাম 250 গ্রাম নিতে পারবেন।

আজকের জন্য লাস্ট ৩ কেজী সরের ঘি Available আছে। আজকে ঘি বুকিং হয়েছে সকাল থেকে, বেশিরভাগ দেশের বাইরের।
15/08/2026

আজকের জন্য লাস্ট ৩ কেজী সরের ঘি Available আছে। আজকে ঘি বুকিং হয়েছে সকাল থেকে, বেশিরভাগ দেশের বাইরের।

কাঁচা হলুদ গুঁড়ার ফিডব্যাক দিয়েছেন ক্রেতা আপু। আলহামদুলিল্লাহ।
15/08/2026

কাঁচা হলুদ গুঁড়ার ফিডব্যাক দিয়েছেন ক্রেতা আপু। আলহামদুলিল্লাহ।

কয়েকদিন দেখলাম রাতের খাবার ৯-৯:৩০ এর মধ্যে শেষ করে, রুম গুছিয়ে কাজ শেষ করে বিছানায় বসলে ঘুম চলে আসে। একটু আগে দেখলাম ...
14/08/2026

কয়েকদিন দেখলাম রাতের খাবার ৯-৯:৩০ এর মধ্যে শেষ করে, রুম গুছিয়ে কাজ শেষ করে বিছানায় বসলে ঘুম চলে আসে।

একটু আগে দেখলাম ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি। কিন্তু এই যে সব রেডি করে ঘুমাতে আসলাম, ঘুমের ভাব টা চলে গেলো।

জীবনযাপন হওয়া উচিৎ পাখির মতো। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকেই ঘুম, ফজরের পর শুরু হয়ে যায় তাদের জীবিকার অন্বেষণ। কিন্তু আমাদের আধুনিক জীবনের রুটিন জীবন ধ্বংস কারি হয়ে গিয়েছে

কর্টিসল হরমোন বেশি নিঃসরণ হচ্ছে, ডোপামিন বের হতে হতে ব্রেইন এখন তেমন কিছুতেই আনন্দ পায় না, সারাক্ষণ ক্লান্তি বোধ হতে থাকে।

সব কিছু একদিনে তো আর রুটিনের মধ্যে আনা সম্ভব নয়,তাও চেষ্টা করা উচিৎ কারণ দীর্ঘ জীবন - যাপনের রহস্য জানলে শুনা যায় দ্রুত ঘুমাতে যাওয়া ও ভোরে ঘুম থেকে জেগে ওঠা

রাতে কোনোভাবেই ঘুমাতে না পারলে Indian Ginseng বা অশ্বগন্ধা খেতে পারেন। ঘুম আসবে, গাঢ় ও গভীর ঘুম হবে।

মিনিমাম 100 গ্রাম নিতে পারবেন এইটা।

প্রথম দিন, সেদিন আমরা মক্কা পৌঁছাতে পৌঁছাতে ভোর ৪ টা বেজে যায়। জেদ্দা থেকে মক্কা; হোটেল রুমে গিয়ে ঘুমে তলিয়ে যাওয়ার ...
14/08/2026

প্রথম দিন, সেদিন আমরা মক্কা পৌঁছাতে পৌঁছাতে ভোর ৪ টা বেজে যায়। জেদ্দা থেকে মক্কা; হোটেল রুমে গিয়ে ঘুমে তলিয়ে যাওয়ার মত অবস্থা। কোনো রকম খাবার খেয়ে ঘুম থেকে উঠি ৮ টায়।

মোয়াল্লেম আংকেল কে মেসেজ দেই আংকেল আপনি কই? আমার রুমে একা একা ভালো লাগছে না। আমরা কখন যাবো?

এতো বড় জার্নির পর বায়তুল্লাহ দেখার জন্য মন টা অস্থির হয়ে গিয়েছিল।

একটু পর আমার ভাই ফোন দিয়ে বলে তুই রেডি হয়ে নিচে নাম। আমরা কিছু খাই। আংকেল একটু পর উমরাহ করাবেন। নিচে নামার সাথে সাথে দেখি এই অরেঞ্জ ক্যাট টা শুয়ে আছে। কতক্ষণ ওর সাথে খেলে পাশের একটা কফি শপ থেকে চা আর স্যান্ডউইচ কিনে খাই।

এরপর আংকেল এসে বলেনঃ চলো আমরা আগাই।

সেইদিন যতো কাছে যাচ্ছিলাম মনে হচ্ছিলো বুক ধড়ফড় করতে করতে কলিজা টা ফেটে যাবে। কেমন যে সেই অনুভূতি!! মনে হচ্ছিলো এমন কারো সাথে দেখা হবে, যাকে দেখার জন্য মন প্রাণ ছুটে গেছে, এত অস্থির আর আকুলতা

সারাজীবন টিভিতে দেখেছি কাবা। আজকে দেখবো একদম সামনাসামনি।

হেঁটে এগিয়ে যেতে দেখি প্রথমে WC6 . আংকেল বললেন কখনো দেখা করার দরকার হলে এইটার সামনে এসে দাঁড়াবে। জায়গাটা ভিড় কম থাকে, হারাবে না।

একটু একটু করে এগোতে এগোতে দেখি 79 নাম্বার লেখাটা দেখা যাচ্ছে। বুক মনে হচ্ছে ফেটে যাবে চিন্তায়!!

ভিতরে একটু এগিয়েই দেখি কাবার কিছু অংশ দেখা যাচ্ছে। আমার দুই চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে, মনে হচ্ছে একদম সামনে দাঁড়িয়ে কি বলব!!

এরই মধ্যে স্যান্ডেল চেঞ্জ করে ওখানে থেকে প্যাকেট নিয়ে স্যান্ডেল ব্যাগে দিয়ে যখন একদম ভিতরে ঢুকে যাই মাতাফ এর দিকে তখন আংকেল ইন্সট্রাকশন দিচ্ছিলেন এমন এমন করবে। আমি কাবা পুরোটা সামনে দেখে শুধু কান্না করতে লাগলাম। কোনো কিছুই যেন মনে রাখতে পারছি না, কানেও ঢুকছে না কিছু। আমি এক দৃষ্টিতে কাবার দিকে তাকিয়ে আছি।

পড়ে আবারও আমার ভাইকে বললাম কি করবো আমি তো কিছু মনে রাখতে পারছি না। তখন আংকেল বললেন, তুমি এত চিন্তা করো না। আসো আমরা তাওয়াফ শুরু করি। আমাকে শুধু হারিয়ে ফেলো না এখানে।

এত্ত রোদ, রোদে মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে। কিন্তু তাওয়াফ শুরু করার পর আমার কি হলো আমি একবার কান্না করে দুআ করছি, একবার কাবার দিকে তাকিয়ে হেসে দিচ্ছি, যে কীভাবে আমি আসলাম এইখানে। একবার আকাশের দিকে তাকাই যে হয়ত আল্লাহ আমার এই পাগলামি গুলো দেখছেন, যে একবার হাসছি, একবার কাদছি।

আমার যত দুআ ছিল, আমি সব ফোনের Google Notes এ রেখেছিলাম। যেন কোনোভাবেই না হারায়। তাওয়াফ করতে করতে দুআ গুলো করছিলাম। এতো তীব্র রোদ, কিন্তু মনে হচ্ছে সেই ঝলমলে রোদে কাবা ঝকঝক করছে।

এই সময় কত মানুষ আমাকে ধাক্কা দিয়েছে, আমিও ধাক্কা দিয়েছি যেন আংকেল কে হারিয়ে না ফেলি। তখন বার বার মনে হয়েছে আহারে প্রথম উমরাহ, সবাই চান যেন কোনো ভাবেই কিছু ছুটে না যায়।

তাওয়াফ ও সাই শেষ করে আমরা দুই রাকাত নামায পড়ে এরপর হোটেলে ফিরে যাই। ঐদিন আংকেল আমাকে বলেন, তোমার জন্য মাতাফ সব সময় খোলা। তুমি যখন ইচ্ছা তাওয়াফ করতে পারবে। আমরা ইহরাম খুললে আর মাতাফ এ আসতে পারব না।

আমি যতবার পেরেছি, যত কষ্ট হোক না কেন আমি বার বার নফল তাওয়াফ করেছি। শুরু করাটাই কষ্ট, একবার গায়ের জোর দিয়ে শুরু করলে আর কষ্ট হয় না।

উমরাহ এর দিনই মাকামে ইব্রাহিম এর ভিতরেও দেখতে পারি। যদিও অনেক ভিড় ছিল, তবে দেখতে পেরেছি।

বায়তুল্লাহ - আমার জীবনের শ্রেষ্ঠ একটা স্মৃতি। আজ প্রায় ৯ মাস হয়ে গেছে ওখানে থেকে এসেছি। কিন্তু মনে হয় আজও আমি ওদিক গুলো দিয়ে ঘুরি, হাটি। সেই তপ্ত রোদ অনুভব করি, গুনগুন আওয়াজ আর বাখুরের মিস্টি ঘ্রাণ নাকে আসে, ঠান্ডা মাতাফ এর স্পর্শ পায়ে লাগে। নামাজ শেষ এ সবার King Fahd গেট দিয়ে বের হওয়া। সব সব মনে পড়তে থাকে।

আবারও রব যেন দ্রুত তাওফিক দান করেন। আমিন

অন্তরা
১৪ আগষ্ট, ২০২৬

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patali Apu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share