"Homemade food for babies by SabihA" এ আপনাদের স্বাগতম :-)
কিছু কথা :
সব খাবার আমি নিজে বানাই... প্রোডাক্ট বানানো, পেইজ মেন্টেইনেন্স আমি একা করি... প্রোডাক্ট নিজে কষ্ট করে একা বানাই কারণ আমি একজন মা.. একজন মা বলেই একমাত্র বুঝবো বাচ্চার খাবার কতটা সেন্সিটিভ ভাবে বানানো লাগে... আমি আমার পক্ষ থেকে ১০০% সচেতন থেকে বানাই... ৯০% প্রসেসিং হাতে/ঘরোয়াভাবে করা হয়...(১০০% হাইজিন মেন্টেইন করার চেষ্টা করা হয়)
মেশিন মেড না... আর কোন খাবার আগে থেকে বানিয়ে স্টক রাখা হয়না... যেহেতু বাচ্চাদের খাবার... প্রতিদিন বানানো হয় আপনাদের অর্ডার ব্যাসিসে... কোন ফ্লেভার/প্রিজারভেটিভ ইউজ করা হয়না, একমাত্র যা যা উপাদান লিখা থাকে তা-ই প্রসেস করে বানানো হয়, হোমমেড খাবারে কিন্তু হোমমেড ভাবটাই থাকবে, বাজারের টেস্ট খুজবেন না।
প্রোডাক্ট এর সাথে মেকিং প্রসেস দিয়ে দেই। পেইজ একা অপারেট করি কারণ আমি একজন মা-ই বুঝবো আরেকজন মায়ের চাহিদা/কনসার্ন... যেন কোন গ্রাহকের অযত্ন না হয় তাই আমি একা এই পেইজ অপারেট করি। এজন্য অনেকক্ষেত্রে আমি ব্যস্ত থাকলে আপনাদের ম্যাসেজের রিপ্লাই দিতে সময় লাগে, তবে প্রতিদিনের ম্যাসেজের রিপ্লাই প্রতিদিন দেয়া হয় ম্যাসেজ করার সর্বোচ্চ ৩/৪ ঘন্টার মধ্যেই, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন :-)
� অর্ডার এর নিয়মাবলী ও অর্ডার ডেলিভারি :: কোন প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আপনার বাচ্চার বয়স অনুযায়ী কোন প্রোডাক্ট কি পরিমাণ নিবেন, ডিটেল এড্রেস আর মোবাইল নাম্বার সহ আমাকে পেইজে ইনবক্স করুন। যদি জানতে চান আপনার বাচ্চার বয়স অনুযায়ী কি কি প্রোডাক্ট আছে তবে দয়া করে পেইজে বাচ্চার বয়স মেনশন করে ম্যাসেজ করুন আমি প্রোডাক্ট লিস্ট দিবো।
�ফেনির বাইরে :: ১০০% এডভান্স পেমেন্ট বিকাশের মাধ্যমে করতে হয়। বিকাশ করে জানাতে হবে অবশ্যই। বিকাশের পর ঢাকার বাইরের অর্ডার কনফার্ম হয়। পেমেন্ট এর চারদিনের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার প্রোডাক্ট পাঠানো হবে। যেমন, বৃহস্পতিবার যদি বিকাশ করেন, আপনার প্রোডাক্ট পাওয়ার ডেডলাইন শনি- মঙ্গলবারের মধ্যে।
★★★চারদিন সময় নেয়ার কারণ :: আপনাদের অর্ডার কনফার্মেশন এর পর আমি প্রোডাক্ট ফ্রেশ বানাই, এরপর পাঠাই... স্টক রাখিনা.... এটা আপনাদের বাচ্চাদের জন্যই ভাল যে ফ্রেশ খাবার পাচ্ছে। তাই দয়া করে খাবার ৪/৫ দিনের খাবার হাতে থাকতে অর্ডার করুন।
�����