Crush & Confessions IHT. Family

Crush & Confessions IHT. Family কাওকে ভালবেসে থাকলে জানিয়ে দিন।🐮🐻

 -no: 83To: Hasanul Banna MasumFrom:  Maria Binte Promi Dear Masum,🫶আসলে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না! তোমাকে প্রথ...
07/08/2026

-no: 83
To: Hasanul Banna Masum
From: Maria Binte Promi


Dear Masum,🫶
আসলে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না!
তোমাকে প্রথম দেখার পর থেকেই কেন জানি মনের ভিতর ঝড়ো হাওয়া বইছে।

কিছু কিছু মানুষকে প্রথম দেখাতেই আলাদা রকমের ভালো লেগে যায়, তোমাকে দেখার পর আমারও ঠিক তেমনটাই হয়েছে। ❤️

তোমার এই simple look, তোমার হাসি পুরা pookie 🎀 লাগে।

তোমার পুরো personality—সবকিছু মিলিয়ে তোমাকে অসম্ভব সুন্দর আর attractive লাগে।

তোমাকে দেখতে ভালো লাগে অনেকক্ষণ তাকিয়ে থাকার মতো!
হয়তো তুমি আমাকে চেনো না, হয়তো এই confession তোমার চোখে পড়বেও না। তারপরও মনের কথাটা না বললে একটা আফসোস থেকে যেত। তাই সাহস করে বলে ফেললাম।

তোমার মধ্যে একটা আলাদা vibe আছে, যেটা সহজেই attention কেড়ে নেয়।
জানি না তুমি single নাকি already কারো special person আছো। যদি থেকেও থাকো, তাহলে এই confession-টা শুধু একটা সুন্দর compliment হিসেবেই নিও। আর যদি না থাকো… তাহলে হয়তো কোনো একদিন পরিচিত হওয়ার সুযোগটা দেওয়া যেতেই পারে, তাই না? 👀

হয়তো এটা পড়ে তুমি হাসবে, হয়তো ignore করবে—কিন্তু আমার পক্ষ থেকে কথাগুলো একদম genuine। তোমাকে দেখে সত্যিই ভালো লেগেছে। ❤️

ইতি,
জুনিয়র 😊

25/07/2026

100% Loyal রিফাত ভাই 🥲

 -82From: এ ব্যাচের একজন শুভাকাঙ্ক্ষীTo: উচ্ছাস (B Batch)তুমি তো বি ব্যাচের, কিন্তু মাঝে মাঝেই যখন আমাদের এ ব্যাচে এসে ক...
30/06/2026

-82
From: এ ব্যাচের একজন শুভাকাঙ্ক্ষী
To: উচ্ছাস (B Batch)

তুমি তো বি ব্যাচের, কিন্তু মাঝে মাঝেই যখন আমাদের এ ব্যাচে এসে ক্লাস করো—তখন আমার মন বলে, তুমি বুঝি আমার জন্যই এসেছ! জানি তুমি ক্লাসে আড্ডা দিতে আর দুষ্টামি করতে আসো, তোমার ওই প্রাণখুলে হাসা আর সবার সাথে মজা করা দূর থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগে।

আমাদের তো প্রতিদিন কথা হয় না, কখনো দিনে একবার, কখনো আবার দু-তিন দিনে হয়তো একটা-দুটো কথা হয়। কিন্তু ওই অল্প একটু সময় যখন তোমার সাথে কথা বলি, আমার সারাটা দিন অনেক সুন্দর কেটে যায়। তোমার সাথে কথা বলতে আমার যে কতটা ভালো লাগে, সেটা সামনাসামনি কোনোদিন তোমাকে বুঝতে দিইনি।

আমি চাই, এই লেখাটা পড়ে তুমি নিজে থেকেই বুঝে নাও যে এ ব্যাচের কেউ একজন প্রতিটা ক্লাসে শুধু তোমার আসার অপেক্ষা করে। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো না প্লিজ?

এ ব্যাচের একজন শুভাকাঙ্ক্ষী ❤️

 -81From: দূর থেকে দেখা কেউ একজনTo: Golam Mostafa (13 Batch)আপনার সাথে আমার প্রথম পরিচয় হয় আপনারই তৈরি করা একটি গ্রুপের ...
13/06/2026

-81
From: দূর থেকে দেখা কেউ একজন
To: Golam Mostafa (13 Batch)

আপনার সাথে আমার প্রথম পরিচয় হয় আপনারই তৈরি করা একটি গ্রুপের মাধ্যমে, যেখানে আপনি সবাইকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখান থেকেই আপনার সম্পর্কে প্রথম ধারণা পাই। এরপর প্রায়ই ক্যাম্পাসে আপনাকে দেখতাম—খুবই শান্ত, চুপচাপ আর নিজের মতো থাকা একজন মানুষ।
আমার হোস্টেলে থাকা এক ক্লাসমেটের কাছ থেকেও আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। সেসব কথা আমাকে আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী করে তোলে। সেখান থেকেই শুরু হয় একটুখানি ভালো লাগা।
কিন্তু কখন যে সেই ভালো লাগা ধীরে ধীরে এতটা গভীর হয়ে গেছে, তা আমি নিজেও বুঝতে পারিনি। এখন ক্যাম্পাসে গেলে অজান্তেই আমার চোখ আপনাকেই খোঁজে। আর জানেন, আমি ঠিক কবে বুঝেছিলাম যে আপনাকে সত্যিই পছন্দ করি? যেদিন দু'বার আপনাকে একটি চশমা পরা আপুর সঙ্গে কথা বলতে দেখেছিলাম। সেদিন বুকের ভেতর অদ্ভুত এক মোচড় অনুভব করেছিলাম। তখনই বুঝেছিলাম, আপনাকে আমি শুধু ভালো লাগার জায়গায় রাখিনি, তার চেয়েও বেশি কিছু হয়ে গেছেন আপনি।
জানি না এই কনফেশন কখনও আপনার কাছে পৌঁছাবে কিনা। তবুও চাই, আপনি অন্তত জানুন—কেউ একজন আছে, যে আপনাকে আড়াল থেকে নিঃশব্দে ভালোবেসে যায়। ❤️🌸
— দূর থেকে দেখা কেউ একজন ✨

12/06/2026

ইদুরটা বেঁচে গেলো পরকীয়া জন্য 🙂

09/06/2026

Brazil Fan ভাইরা চিল্লাইয়া ওঠার প্রস্তুততো_?

Address

Institute Of Health Technology Chittagong
Fulbaria
4317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confessions IHT. Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category