FOOD LOVER BD

FOOD LOVER BD Eat whatever you want! Eat wherever you want! Please give a review and report. Management By: UEHRF.ORG
[Charity Reg. No: S-6846 (34) 2007]

FOOD LOVER BD একটি বিশেষ পরিকল্পনা নিয়ে
ধীর পায়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর।
"ফুড লাভার বিডি" কোন ব্যবসায়িক পরিকল্পনা
নিয়ে জন্মলাভ করে নাই। "ফুড লাভার বিডি" টাকার
বিনিময়ে কোন রেষ্টুরেন্টকে প্রমোট করতে আসে নাই।

খাদ্য মানুষের প্রথম মৌলিক চাহিদা। কিন্তু এ দেশের জনগণ প্রতিদিন যেসব খাবার খান, তা কি সম্পূর্ণরূপে নিরাপদ বা ভেজালমুক্ত? নিশ্চয় না। তার মানে, জনগণ প্রতিনিয়তই ভেজাল খাবার খাচ্ছেন। ভেজালযুক্ত খাদ

্য থেকে জনগণ মুক্তি চাইলেও যেন কিছুতেই মুক্তি পাচ্ছে না। তবে একদিনে এ অবস্থার সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভেজালমুক্ত খাদ্য যেমন দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ করে, তেমনি ভেজালযুক্ত খাদ্য গ্রহণের ফলে নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন বিপন্ন পর্যন্ত হতে পারে। তাই ‘সকল সুখের মূল’ নামক স্বাস্থ্যকে সুস্থ ও সুন্দর রাখতে ভেজালমুক্ত খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। আর এই ভেজালযুক্ত আর ভেজালমুক্ত খাদ্য কোন কোন হোটেল বা রেষ্টুরেন্ট সরবরাহ করছে তা এই "ফুড লাভার বিডি" গ্রুপের মেম্বারদের পোষ্টকৃত রিভিউয়ের মাধ্যমে সর্বসম্মুখে প্রকাশ করার পরিকল্পনা নিয়েই শুভযাত্রা শুরু করেছে। এই পেইজের গ্রুপ লিংক:
www.facebook.com/groups/Foodloversbd.TM/

এই গ্রুপের সকল মেম্বারগনই আমাদের পথচলার একমাত্র ভরসা।
সবিনয়ে সকল মেম্বারদের অনুরোধ করবো, আপনারা কোথায় কি খাচ্ছেন তার দাম, স্বাদ আর মুল্য উল্লেখ করার পাশাপাশি ঐ খাদ্য কতটা ভেজালমুক্ত বলে আপনি মনে করেন তা সবাইকে জানাতে ভুলবেন না। আমরা আবারও বলছি এই গ্রুপের মেম্বারগনই আমাদের চালিকাশক্তি।

আমরা কোন হোটেল বা রেষ্টুরেন্টের মালিকদের তাবেদারী করতে আসি নাই। তবে হ্যাঁ- আমরা আমাদের গ্রুপ মেম্বারদের রিভিউ পর্যালোচনা করে যদি কোন রেষ্টুরেন্টকে সম্পূর্ণরূপে নিরাপদ বা ভেজালমুক্ত মনে হয় তাহলে আমরা তাদের হোটেল বা রেষ্টুরেন্টকে নিঃস্বার্থভাবে এই গ্রুপে প্রমোট করতেও পারি বা আমাদের পেইজেও প্রমোট করতে পারি। (তবে সেটা আমরা করবো আমাদের গ্রুপ মেম্বারদের সাথে আলোচনা সাপেক্ষে)

এখানে আরও উল্লেখ্য যে এই "ফুড লাভার বিডি" গ্রুপে
"বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)এর ১জন বিশেষ কর্মকর্তা সন্মানীত মেম্বার হিসেবে যুক্ত আছেন। আমরা আশা করি উনি এই গ্রুপের রিভিউগুলো নিবিরভাবে পর্যবেক্ষন করবেন।
ধন্যবাদ সবাইকে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when FOOD LOVER BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share