21/09/2026
মাশাল্লাহ ,,আলহামদুলিল্লাহ
রাত ১১ টায় বাসায় এসে এ কেকগুলো বানানো শুরু করি ,এর মধ্যে শুধু রাতের খাবার আর ফজরের সময় ২০ মিনিট রেস্ট নিয়েছি, এখন সকাল ৮:৩০ , এ পর্যন্ত কাজ করতে পেরেছি , একটা কেক যাবে যাত্রাবাড়ী ,ক্লাইন্ট ৪৫০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কেকটা অর্ডার করেছেন তাই তার কেকটা সম্পুর্ন করলাম , পোস্ট যখন লিখছি ক্লান্ত চোখের পাতা নুয়ে পরছে , বিগত ২ দিন অনেক কাজ ছিলো , এখন থেকে ১ দিনে ৪ টার বেশি কেক এর অর্ডার নেয়া সম্ভব হচ্ছেনা , খুব শিঘ্রই আমাদের সার্ভিস আরও উন্নত করে বেশি অর্ডার নেয়ার চেষ্টা করবো।
আগস্ট মাসের ১ তারিখ থেকে ননস্টপ সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
সামনের দিকে আরও বেস্ট সার্ভিস দেয়ার চেষ্টা করবো ,৩-৪ জন ক্লাইন্ট কে সময়মত দিতে পারিনি , তাই বেশি সেল এর থেকে কাস্টমার সার্ভিস এ ফোকাস করেছি , বাকিটা আল্লাহর ইচ্ছে।
ভালো থাকবেন সবাই ,,আপনাদের সবার ভালোবাসা ও ঢাকাবাসীর সাপোর্ট আমায় আগের মতন বিজনেস করার সুযোগ দিয়েছে , কৃতজ্ঞতা রইলো সবার প্রতি।