26/08/2025
১০০% সত্যি আপনি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি।
যদি আপনার একাউন্টে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জমা হয়। তাহলে আপনি সবচাইতে ধনী ব্যক্তি, কিভাবে জানতে চান? তাহলে জানুন।
প্রথমে হাদিস থেকে একটি উদাহরণ দেই।
হাদিসটি হলো, "ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়ে উত্তম"। এটি রাসুলুল্লাহ (সা.) উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত করেছেন এবং এটি সহীহ মুসলিম শরীফে হাদিস নম্বর: ৭২৫।
এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, যদি দুই রাকাত সুন্নত এর মূল্য এত হয়, অর্থাৎ সারা পৃথিবীর মূল্য এবং তার মধ্যে যত সম্পদ আছে এই সমস্ত সম্পদের চাইতে বেশি মূল্য হয়, তাহলে দুই রাকাত ফরজের মূল্য কত বেশি হবে?
সুতরাং নিঃসন্দেহে বলা যায়, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আরো অনেক বেশি হল দুই রাকাত ফরজ নামাজের মূল্য।
তাহলে একবার ভাবুন তো! যদি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আপনার একাউন্টে জমা হয় এবং একই সাথে কিছু সুন্নত নামাজ জমা হয় এবং আরো কিছু নফল নামাজ জমা হয় তাহলে কি পরিমান সম্পদের মালিক হলেন, মাত্র একদিনে। সুবাহানাল্লাহ।
আরেকটু অন্যভাবে চিন্তা করেন।
ধরুন আপনি একটি জায়গা কিনলেন,, আজকে তার মূল্য এক লক্ষ টাকা। এই জায়গাটি যদি আপনি ২০ বছর পরে বিক্রি করেন তাহলে কমপক্ষে ১০ লক্ষ টাকা তার মূল্য হতে পারে, যদি ১০০ বছর পরে বিক্রি করেন তাহলে আপনি চিন্তা করেন এর মূল্য কত বেশি বৃদ্ধি পাবে?
ঠিক অনুরূপভাবে আমি, আপনি, আজকে যে নামাজ পড়ি, এবাদত করি এটার বর্তমানে আল্লার কাছে যে মূল্য, ১০০ বছর নয় ২০০ বছর নয় কোটি কোটি বছর পরে আল্লাহর দরবারে কি এর মূল্য সমান থাকবে? নাকি বাড়বে? অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তাহলে কি একটু চিন্তা করা যায়, কেয়ামত পর্যন্ত এর মূল্য কত বেশি বৃদ্ধি পাবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। বেশি বেশি জিকির পড়ি। দুরুদ শরীফ পড়ি এবং ভালো কাজে সময় ব্যয় করি। অর্থ ব্যয় করি, মানুষকে সাহায্য সহযোগিতা করি। তাহলে আমাদের জীবনটা দুনিয়া আখেরাতে কল্যাণময় হবে ইনশাল্লাহ। ( মোঃ হারুনুর রশিদ )