22/01/2021
মধু কেন খাবেন?
প্রকৃতি থেকে প্রাপ্ত অত্যন্ত উপকারী খাদ্য মধু। প্রাচীনকাল থেকে এটি রোগ নিরাময়ে এবং প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চিকিৎসা শাস্ত্রে এটিকে মহা ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোরআন হাদিসেও বলা হয়েছে মধুর কথা।
মধু হৃদরোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
মধু রক্তনালি প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে।
মধু দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে এবং দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে
মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।
মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক।
মধুর গুনাবলি অশেষ।পরবর্তীতে অন্যান্য গুন সমূহ বলব
আমি সোনিয়া
কাজ করছি গোপালগঞ্জ থেকে খাটি মধু,সরিষার তেল,হোমমেড আচার নিয়ে