আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই

  • Home
  • Bangladesh
  • Gowainghat
  • আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই
Directions

আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই সমাজে উন্নয়ন ঐক্য শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমরা অঙ্গিকারাবদ্ধ।

জাযাকাল্লাহু খাইরান, প্রিয় ভাই ❤️আমাদের আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই -এর সম্মানিত উপদেষ্টা মাওলানা Aklas Uddin সাহে...
21/09/2026

জাযাকাল্লাহু খাইরান, প্রিয় ভাই ❤️

আমাদের আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই -এর সম্মানিত উপদেষ্টা মাওলানা Aklas Uddin সাহেব জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম পানতুমাই মাদরাসার বার্ষিক জলসার পোস্টার প্রদান করেছেন।

উক্ত মাহফিলে দেশ ও প্রবাসের সকল দ্বীনপ্রিয় ভাইদের প্রতি রইল আন্তরিক আমন্ত্রণ।

আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

আলহামদুলিল্লাহ. জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম পানতুমাই মাদ্রাসার আগামী ১৮ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ...
10/09/2026

আলহামদুলিল্লাহ.
জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম পানতুমাই মাদ্রাসার আগামী ১৮ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক এনামী জলসা।

এই দ্বীনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত পোস্টার প্রদানের মাধ্যমে সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন—আমাদের আল-ইখওয়ান আল-ইখওয়ান ইসলামী সোসাইটি, এর সম্মানিত উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী মাওলানা এখলাস বিন আলাউদ্দীন সাহেব।

আল্লাহ তাআলা তাঁর রিজিকে বরকত দিন, সুস্থতা, নিরাপত্তা ও নেক হায়াত দান করুন। পরিবার-পরিজনের জন্য তাঁর সকল ত্যাগ ও পরিশ্রম কবুল করুন এবং সুস্থ-সুন্দরভাবে প্রিয়জনদের মাঝে ফিরে আসার তাওফিক দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲

তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি
আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই

আলহামদুলিল্লাহ।আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই -এর পক্ষ থেকে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম পানতুমাই মাদ্রাসার নবনিযুক...
22/08/2026

আলহামদুলিল্লাহ।
আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই -এর পক্ষ থেকে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম পানতুমাই মাদ্রাসার নবনিযুক্ত মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস শহিদ সাহেব হাফিজাহুল্লাহ-কে আন্তরিক শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল ইখওয়ান ইসলামি সোসাইটির সম্মানিত সভাপতি কে এম সালমান আহমদ সহসভাপতি Ahsan Ullah সাধারণ সম্পাদক Rasel Ahmed.
এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আল্লাহ তাআলা তাঁর ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বকে কবুল করুন, তাঁকে ইখলাস ও হিকমতের সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দান করুন এবং মাদ্রাসার দ্বীনি খেদমতে তাঁকে সফলতা ও বরকত দান করুন।

আমিন, ইয়া রব্বাল আলামিন।
এডমিন...

আলহামদুলিল্লাহ। 🌸জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম পান্তুমাই মাদ্রাসার মুহতামিম হিসাবে নিযুক্ত হয়েছেন, পান্তুমাই গ্রামের গর্ব...
15/08/2026

আলহামদুলিল্লাহ। 🌸
জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম পান্তুমাই মাদ্রাসার মুহতামিম হিসাবে নিযুক্ত হয়েছেন,
পান্তুমাই গ্রামের গর্ব আমাদের জামিয়া ইসলামিয়া দারুল হাদিস আনসারুল উলূম জয়নগর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক, ওস্তাদে মুহতারাম, হাফিজ মাওলানা আব্দুশ শহীদ হাফিজাহুল্লাহ।

আল্লাহ তা'আলা হুজুরের ই'লম ও আমলে বারাকাহ দান করেন।
আমীন।❤️🤲

আসসালামু আলাইকুম।প্রথমেই সবার প্রতি আন্তরিক অনুরোধ, পোস্টটি সম্পূর্ণ পড়ে শেয়ার করুন। 🙏আমাদের গ্রামের সম্মান, নিরাপত্তা...
30/07/2026

আসসালামু আলাইকুম।
প্রথমেই সবার প্রতি আন্তরিক অনুরোধ, পোস্টটি সম্পূর্ণ পড়ে শেয়ার করুন। 🙏

আমাদের গ্রামের সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে গ্রামের যুবসমাজ ও ছাত্রসমাজকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
কয়েকদিন আগে পানতুমাই গ্রামের দুইজন ব্যক্তিকে ভাদেশ্বর গ্রামবাসী আটক করেন। পরবর্তীতে পানতুমাই গ্রামের কয়েকজন মুরব্বি ও যুবকের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়, এই আশায় যে তারা নিজেদের সংশোধন করবেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এরপর আবার তাদের একজনের একটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেখানে তাকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যাচ্ছে।
তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি অনুরোধ, অবিলম্বে তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনুন। মাদক একটি ব্যক্তি, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়।

এছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে মাদকসেবন, মাদক কারবার ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য ও ভিডিও আমাদের হাতে এসেছে। সংশ্লিষ্ট সবাইকে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে—এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করুন এবং সঠিক পথে ফিরে আসুন। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ অনুরোধ:
গ্রামের সচেতন যুবসমাজ ও ছাত্রসমাজের প্রতি আমাদের আহ্বান—আসুন, আমরা সবাই মিলে মাদক, মানবপাচার ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়তে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজে বাঁচি, সমাজকে বাঁচাই।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সবাই একসাথে কাজ করি।
আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَগভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মুরব্বি মাওলানা মাশুক আহমদ...
09/07/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মুরব্বি মাওলানা মাশুক আহমদ আজ ইন্তেকাল করেছেন ৬: ৩০ এর সময় ।
মহান আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ মাফ করে দিন, কবরকে প্রশস্ত ও নূরময় করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
সবার কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন রইল।
আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। আমীন।

📌জানাযা পরর্বতী সময়ে জানানো হবে।

জয়নগর মাদ্রাসা ও হাতিরখাল মাদ্রাসার সাবেক মুহতামীম, দীর্ঘদিনের প্রিয় ও শ্রদ্ধেয় উস্তাদ এবং বর্তমান জামিয়া ইসলামিয়া ইমদাদ...
02/07/2026

জয়নগর মাদ্রাসা ও হাতিরখাল মাদ্রাসার সাবেক মুহতামীম, দীর্ঘদিনের প্রিয় ও শ্রদ্ধেয় উস্তাদ এবং বর্তমান জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম পান্তুমাই মাদ্রাসার মুহতামীম, উস্তাদে মুহতারাম মাওলানা মাশুক আহমদ (হাফিযাহুল্লাহ) গুরুতর অসুস্থ হয়ে সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আল ইখওয়ান ইসলামী সোসাইটির সম্মানিত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাঁর সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকল ছাত্র, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের দ্বীনি ভাইদের নিকট আন্তরিক দোয়ার আবেদন করছি।

হে আল্লাহ! আপনার অসীম রহমতে আমাদের প্রিয় উস্তাদকে দ্রুত শিফায়ে কামেলা, আজেলা দান করুন। তাঁকে পূর্ণ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন।
আল্লাহুম্মা আমীন। 🤲

📌মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজ, খুতবা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে মাদকের ...
16/06/2026

📌মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজ, খুতবা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা সম্ভব।

✊ তাই আসুন, যুব সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক সবাই ঐক্যবদ্ধ হই। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং প্রতিটি পরিবার ও সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করি।

আসুন, সবাই মিলে মাদককে ‘না’ বলি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

✊ যুব সমাজ এক হও
✊ ছাত্র সমাজ এক হও
✊ মাদকের বিরুদ্ধে সোচ্চার হও

প্রচারে:
আল ইখওয়ান ইসলামি সোসাইটি, পানতুমাই

সম্মানিত মুরব্বিগণ ও প্রিয় যুবক ভাইদের প্রতি বিনীত আবেদন,,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।সর্বপ্রথম একটি বিষয় স্পষ্টভা...
12/06/2026

সম্মানিত মুরব্বিগণ ও প্রিয় যুবক ভাইদের প্রতি বিনীত আবেদন,,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সর্বপ্রথম একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ, বিরোধ কিংবা অসন্তোষ নেই। বরং আপনারা আমাদের বড় ভাই, অভিভাবক ও সমাজের সম্মানিত ব্যক্তিত্ব। আপনাদের প্রতি আমাদের রয়েছে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান।

তবে সমাজের সার্বিক কল্যাণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বিকাশের কথা বিবেচনা করে একটি বিষয়ে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই।

বর্তমানে রাস্তার পাশে বড় প্রজেক্টর বা পর্দায় খেলা প্রদর্শনের আয়োজন করা হলে অনেক সময় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা সেখানে দীর্ঘ সময় অবস্থান করে। ফলে তাদের পড়াশোনা, দ্বীনি শিক্ষা এবং মূল্যবান সময়ের অপচয় ঘটে।

বিশেষ করে ভোরবেলায় অনেক শিশু-কিশোর মসজিদের মক্তবে না গিয়ে খেলা দেখতে চলে যায়, যার কারণে তারা কুরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ে। অনেক ক্ষেত্রে খেলা দেখার কারণে স্কুল-মাদরাসায় যেতে বিলম্ব হয়, এমনকি কিছু শিক্ষার্থীর মধ্যে শিক্ষার প্রতি অনীহাও সৃষ্টি হতে দেখা যায়। যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য মোটেও কল্যাণকর নয়।

এছাড়াও বিভিন্ন দলকে সমর্থন করতে গিয়ে কখনো কখনো অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক, মনোমালিন্য, এমনকি ঝগড়া-বিবাদ ও সামাজিক অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়। অথচ একটি খেলা কখনোই আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের গ্রামের যুবসমাজ ও সম্মানিত মুরব্বিগণ সবসময় সমাজের কল্যাণ, শিক্ষা বিস্তার এবং সুন্দর পরিবেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাই আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন— এ ধরনের কোনো আয়োজনের ক্ষেত্রে আমাদের সন্তানদের শিক্ষা, দ্বীনি পরিবেশ, মক্তব শিক্ষা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি আদর্শ সমাজ গড়ে তুলি, যেখানে শিক্ষা, নৈতিকতা, দ্বীনি মূল্যবোধ, পারস্পরিক সম্মান, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সর্বদা অটুট থাকে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন, শিক্ষা ও সমাজের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন এবং আমাদের সমাজকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন।
আমিন।

আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআল-ইখওয়ান ইসলামি সোসাইটি, পানতুমাই পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় বড় ভাই Abdul Ahad...
03/06/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আল-ইখওয়ান ইসলামি সোসাইটি, পানতুমাই পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় বড় ভাই Abdul Ahad Subel -কে তাঁর শুভ বিবাহ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
ব্যস্ততার কারণে আমাদের সদস্যবৃন্দ সময়মতো শুভেচ্ছা জানাতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এ সময় উপস্থিত ছিলেন আল-ইখওয়ান ইসলামী সোসাইটি এর সম্মানিত সহ সভাপতি মুফতি Ahsan Ullah সেক্রেটারি মাওলানা Rasel Ahmed সহ সেক্রেটারি হাফিজ মাওলানা উসমান গনি এবং প্রচার সম্পাদক Emran Hussen

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবদম্পতির দাম্পত্য জীবনকে সুখী, শান্তিময়, কল্যাণময় ও বরকতময় করে দিন। তাঁদের মাঝে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও তাকওয়া বৃদ্ধি করে দিন।
এই পবিত্র বন্ধনকে দুনিয়া ও আখিরাতের সফলতা ও কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। তাঁদের সংসারকে রহমত, সাকিনা ও বরকতে পরিপূর্ণ করে দিন। আমীন।
بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

— আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই

Address

পানতুমাই
Gowainghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-ইখওয়ান ইসলামি সোসাইটি পানতুমাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category