15/09/2024
#জিবন থেকে নেয়া mozahid Islam
আমার নাম রাশেদ ,আমি ঢাকায় থাকি পড়াশোনা শেষ করে একটা নতুন জব করছি ,আজ আমার অফিসের প্রথম দিন, সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় একটা বাসে উঠলাম উঠে দেখি সব সিট ব্লক, একটা মাত্র সিট খালি আছে, কিন্তু তার পাশের সিটে একটি মেয়ে বসা ।ভাবতেছি বসব, না কী বসব না। এমন সময় বাসের হেলপার এসে বললো ,ভাইয়া আপনি ওই খালি সিটে গিয়ে বসেন ।তারপর ওই সিটে গিয়ে বসলাম ,মেয়েটা বেশ, দারুন সুন্দর, আত্মসম্মান এর কথা চিন্তা করে একবারের বেশি তাকিয়ে দেখিনি ,কিন্তু মনে মনে চিন্তা করছিলাম এতো সুন্দর একটা মেয়ে আমার পাশে বসা!এমনিতে বাসে উঠলে কোন সুন্দরী মেয়ে তো দূরে থাক, কোন কাকি ও বসে না, আজ কেন জানি না মনে একটা আনন্দ আনন্দ ভাব। বাসে করে গেলে ,৩০মিনিট সময় লাগবে আমার অফিসের যেতে, ভাবলাম যে করে হোক মেয়েটির সাথে কথা বলতে হবে , কিন্তু কি দিয়ে শুরু করবো ভেবে পাচ্ছিলাম না, আর সাহস ও হচ্ছিলো না,যাই হোক অনেক সাহস করে বললাম, আচ্ছা এটা কোন জায়গায় এসেছি এখন মেয়ে টা দেখি কোন কথা বলে না, পরে আমার দিকে আড়চোখে তাকিয়ে বলল এটা এয়ার পোর্ট রোড, এখানে থেকে কুড়িল বিশ্বরোড যেতে কতোখন, লাগবে মেয়ে টা বলল ১০মিনিট এর মতো , মেয়ে টা আমাকে জিগ্গেস করলো আচ্ছা কোথায় নামবেন। আমি বললাম ভাটারা নতুন বাজার, মেয়ে টা বলল ও আচ্ছা আমিও ওইখানে যাব, নামার সময় আপনাকে সাথে করে নামব ওকে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, এরপর টুকটাক কথা বার্তা হলো, মেয়েটার বাড়ী নাকি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় ।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, আপাতত হাতখরচা চালানো জন্য পার্টটাইম এটা চাকরিতে যোগ দিতে যাচ্ছে, আজকে কাজে নাকি তাঁরও প্রথম দিন, কথা বলতে বলতে মেয়ে টা বলে উঠলো আমাদের এখন নামতে হবে, বাহিরে তাকিয়ে দেখি নতুন বাজার পৌঁছে গেছি।(গল্প টা বেশি বড়ো হয়ে যাচ্ছে মনে হয় তাই একটু ছোটো করলাম এজন্য দুঃখিত) আমার অফিসের প্রথম দিন ,অফিসে ঢুকেই বস্ কে সালাম দিলাম, উনিও বললেন চলো তোমার কেবিন দেখিয়ে দেই, তারপর কেবিন দেখিয়ে দিল কাজ বুঝিয়ে দিল, দুপুরে অফিসের ক্যন্টিনে লাঞ্চ করতে গিয়ে মেয়েটা, দেখে অবাক হয়ে গেলাম, ও এখানে কি করেছেন, তারপর আমি মেয়েটার টেবিলে গিয়ে বসলাম, মেয়েটা বললো, আপনি ও এইখানে জব করেন, আমি বললাম আচ্ছা আপনিও কি এখানে জব করেন মেয়ে টা বলল হুম, তারপর কিছুক্ষণ গল্প করলাম, বাসায় এসে শুধু মেয়ে টার কথা মনে হচ্ছে এমন সুন্দর একটা মেয়ে যে করে হোক আমার রিলেশন করতে হবে। এমন করে ৩ মাস কেটে গেল, মাঝে মাঝে দেখা হয়, হালকা কথা বার্তা চলে, একদিন অফিস থেকে ট্যুর প্রোগ্রাম করে। সাজেক যাওয়ার জন্য। দুদিন পর সবাই একসাথে বাসে করে সাদেকের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে হোটেলে উঠলাম বিকেলে বেলা সবাই ঘুরতে বের হয়। আমিও যাই তাদের সাথে। একসময় দেখি পূজা (মেয়েটার নাম)একা বসে আছে ওর কাছ গেলাম জিগ্গেস করলাম তুমি ঘুরছো না কেন, পূজা বলল আমার এই জায়গায় টা পছন্দ হয়েছে তাই এখানে বসে আছি, দেখি পূজার মুডটা একটু ভালো তাই ঠিক করলাম এইখানে প্রপোজ করবো । পূজা কে বলি , পূজা তোমাকে একটা কথা বলতে চাই , পূজা বলল বলুন কী বলেন। পূজা আমি তোমাকে বাসে দেখে, তোমার প্রতি দুর্বল হয়ে পরি আর এই দূর্বলতা কখন জানি ভালোবাসার রূপ নিয়েছে তা আমি নিজেও জানি না, পূজা আই লাভ ইউ, তুমি চাইলে আমাকে ফেরাতে পারো ।কিন্তু এমনটা করিও না প্রচন্ড ভালোবাসি তোমায়,কথা শেষ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। সম্পুর্ন গল্প পরতে চাইলে নিচের পেইজে ক্লিক করুন.
👇🏾👇👇🏾👇
's siam অথবা লিংক কমেন্ট বক্সে