26/12/2022
আমরা একদম সহজেই বলতে পারি যে, মানুষ জীবন-যাপন করার জন্য জমি চাষ করে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করে।
নির্দিষ্ট ভূখণ্ড ব্যবহার করে এর মাধ্যমে ফসলাদি উৎপাদন করা হয়। তবে, অর্থশাস্ত্রে কৃষি বলতে কেবল ফসল উৎপাদনকে বুঝায় না, বরং উৎপাদন লাভের উদ্দেশ্যে পশু বা পাখি পালনের মতো কাজও কৃষির অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বুঝতে পারি যে, কৃষির পরিধি কেবল ফসল ফলানোতে সীমাবদ্ধ নয়।
বিশ্বের যেকোনো দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। উন্নয়নশীল, অনুন্নত কিংবা উন্নত যে দেশেই হোক না কেন সকল দেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা ব্যাপক। কেননা, জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল উপাদান যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেশিরভাগই কৃষি থেকে আসে।
উৎপাদন লাভের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট ভূখন্ড ব্যবহার করে ফসলাদি উৎপাদন ও পশুপালনের প্রয়াস ও কৌশলকে কৃষি বলে।