29/07/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র যুগ্ম মহাসচিবের নির্দেশনায় আজ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল, হালুয়াঘাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মহান জুলাই গণঅভ্যুত্থান ’২৪-এর বীর শহীদ *মোঃ সেলিম আলী শেখ*-এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় নেতৃবৃন্দ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাসভবনে যান। সেখানে শহীদের পিতা *কলিম উদ্দিন শেখ* ও মাতা *মোছাঃ সখিনা বেগম* সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত *১৯ জুলাই ২০২৪* তারিখে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হন হালুয়াঘাটের কৃতি সন্তান *মোঃ সেলিম আলী শেখ*।