26/06/2026
"'KAAF Agro' এর আম্রকানন "
আলহামদুলিল্লাহ! #কাফ #এগ্রো তে আল্লাহর রহমতে বেশ কয়েক জাতের আমের বেশ ভালো ফলন হয়েছে এইবার! এই জাতগুলোর মধ্যে রয়েছে, থাই কাটিমন, আম্রপালি, বারি৪,কিউজাই, ইত্যাদি! তবে সারাদেশে এবার আমের উৎপাদন এবং সরবরাহ ব্যাপক হওয়াতে, উৎপাদনকারী হিসেবে আশানুরুপ মূল্য পাওয়া যায়নি!যদিও মধ্যস্বত্বভোগীদের কারণে খুচরো ক্রেতারা এর পরিপূর্ণ সুবিধাভোগ করতে পারেননি!
যাই হোক, রাসায়নিক কীটনাশক এর মাত্রাতিরিক্ত ব্যবহার নিরোধ করতে যেয়ে, আমাদের আমগুলো কিঞ্চিত গ্ল্যামার হারিয়েছে 🥴! তবে ঝকঝকে তকতকে না হলেও স্বাদে, গন্ধে, মিষ্টতায় সেরা এবং সর্বোপরি নিরাপদ, বিষমুক্ত, আমাদের উৎপাদিত আম!
#নিরাপদ #আম #বাগান #ফল #মেলা #বাংলাদেশ