Deshi Foods

Deshi Foods 100% Pure & Trusted Our Foods (Deshi Foods)

ঘিয়ের বহু গুণের কথা আমরা শুনে থাকলেও স্বাস্থ্য সচেতন, বলা ভাল ওজন সচেতন বর্তমান প্রজন্মের কাছে ঘি ভিলেন। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। ঘিয়ের বহু উপকারিতা তো রয়েছেই, ঘি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। জেনে নিন কী কী কাজ করে ঘি।
১। স্ফুটনাঙ্ক- ঘি-এর স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।
২। নষ্ট হয় না- ঘি সহজে নষ্ট হয়

না। প্রায় ১০০ বছর পর্যন্ত ঠিক থাকে ঘি।
৩। স্বাদ- সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।
৪। ভিটামিন- ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুণে ভরপুর।
৫। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।
৬। ওজন ও এনার্জি- ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়ানোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।
৭। হজম ক্ষমতা- ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।
৮। রোগ প্রতিরোধ- বাটইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৯। খিদে বাড়ায়- হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।
১০। পজিটিভ ফুড- বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত করে

11/07/2024

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে সৃষ্টিকর্তার মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।
😪😪

©️

Address

Islampur
1350

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi Foods:

Share