Arisha Aviary

Arisha Aviary # # আরিশা এভিয়ারী # #
একটি আদর্শ লাভবার্ড ?

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মাধ্যমে ঢাকার যোগাযোগ হয়েছে আর...
02/09/2023

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মাধ্যমে ঢাকার যোগাযোগ হয়েছে আরও গতিশীল, আরও স্মার্ট। মেট্রোরেল এনেছে যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন। কমেছে মানুষের ভোগান্তি, বেড়েছে গতি, হয়েছে সময়ের সাশ্রয়।

রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার এই অভাবনীয় উন্নয়নের জন্য ঢাকা উত্তরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের সরকারের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পুরুষ কিসে আটকায়?কারেন্ট জালে জাটকা আটকায়; সরকারি টেবিলে দরকারি ফাইল আটকায়; আঠা ছাড়াই ফাটা বাঁশে অনেকের অনেক কিছু আটকায়।...
10/08/2023

পুরুষ কিসে আটকায়?

কারেন্ট জালে জাটকা আটকায়; সরকারি টেবিলে দরকারি ফাইল আটকায়; আঠা ছাড়াই ফাটা বাঁশে অনেকের অনেক কিছু আটকায়।

মুখবইয়ে দিন দশেক আগে কে যেন শোর তুলেছে নারী কিসে আটকায়? গাড়িতে? বাড়িতে? ভালোবাসার দড়িতে? টাকা-পয়সা-কড়িতে? আসলেই তো, নারী কিসে আটকায়? সে কি সিক্স প্যাক বডি দেখে পুরুষের বুকে হুকে আটকানো আটার বস্তার মতো আটকায়? নাকি অভাবী লোকেরও স্বভাবচরিত্র দেখে আটকায়?

বিয়ের পর উত্তম পুরুষ থেকে মধ্যম পুরুষ, কাপুরুষ থেকে মহাপুরুষ, কালপুরুষ থেকে পরপুরুষ—নির্বিশেষে বহু পুরুষ রসগোল্লার রসে বসে আটকা পড়ে ডানা ঝাপটাঝাপটি করা মাছির মতো মুক্তি খোঁজে। মুক্তি পেতে দশ হাত লম্বা একটা অজুহাত খোঁজে। মানে আটকা থেকে মুক্তি পেতে কায়দামতো যুক্তি খোঁজে।

কেউ হয়তো যুক্তি ছাড়াই মুক্তি নিয়ে নতুন করে আটকা পড়ার মওকা খোঁজে। কারও হয়তো যুক্তি মেলে, মুক্তি মেলে না। ছাড়া পাওয়ার সাধ থাকলেও সাধ্য থাকে না। তাই বাধ্য হয়ে আটকা থাকতে হয়।

সারফুদ্দিন আহমেদ

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...🐸💔 " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের ক...
21/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...🐸💔

" বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....

আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই, ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?
চাকর :- শোক বাবু শোক, নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তারমানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?

তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

©

এপেক্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অস্ট্রেলিয়াতে ন্যাশনাল কনভেনশনের দাওয়াত পেলাম!  আলহামদুলিল্লাহ
12/07/2023

এপেক্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অস্ট্রেলিয়াতে ন্যাশনাল কনভেনশনের দাওয়াত পেলাম! আলহামদুলিল্লাহ

যদি কেউ কথা না কয়যদি সবাই থাকে মুখ ফিরায়েসবাই করে ভয়,তবে পরান খুলে        মনের কথা একলা বলো রে... #রবিঠাকুর
09/06/2023

যদি কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়,

তবে পরান খুলে
মনের কথা একলা বলো রে...

#রবিঠাকুর

02/06/2023

ডাকে পাখি, খোলা আঁখি
দেখো সোনালী আকাশ
বহে ভোরেরও বাতাস...

Address

ITALY BUILDING, BIR MUKTIJODDHA RAFIQUL ISLAM SARAK, SANIR AKHRA, 1262
Jatrabari

Telephone

+8801615824190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arisha Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category