22/01/2026
যশোরে নারীদের স্কুটি প্রশিক্ষণ প্রকল্পে ভর্তি চলছে লিখে পোস্ট করেছিলাম সেই প্রথম দিকে একবারই জীবনে। তারপর থেকে এখন পর্যন্ত আমাদের প্রতিটি ব্যাচ অন্তত ২ মাস আগেই বুকড হয়ে যাচ্ছে কুলায় পারছি না এমন অবস্থা আলহামদুলিল্লাহ। একান্ত যাদের ইমার্জেন্সি তারা বাদে বাকি ৯০% শেয়ার বর্তমানে আমাদেরই ✌️। আর আমাদের ট্রেনিং কোয়ালিটি দিন দিন সবাই যত বেশি জানবে বা স্টুডেন্টদের মৌখিক প্রচার বাড়বে, রেফার করবে, এই চাপ দিন দিন আরো বহুগুণে বাড়বে এটাই স্বাভাবিক।
গত ৫ বছরে যতজন নারী যশোরে স্কুটি প্রশিক্ষণ নিয়েছেন আমরা যাত্রা শুরুর ১২ মাসে তার থেকে শতগুণে ভাল কোয়ালিটি মেইনটেইন করেই তার থেকে বেশি করে দেখাব ইনশাআল্লাহ 🫣 কারণ আগামীর উদ্যোক্তা কখনও ছোট খাট প্রোজেক্ট নিয়ে কাজ করেনা। সমাজে বিগ ইমপ্যাক্ট প্লানিং করেই আমরা বছরের পর বছর প্রস্তুতি নিয়ে তারপর মাঠে নামি আর জয় করে দেখাই ম্যাজিকের মত!
অলরেডি আমাদের চলতি বছরের আগামি ৩ মাসের সব ব্যাচের সব সিট বুকড হবার পর এপ্রিল মাসের ব্যাচে সিট বুকিং করছেন শিক্ষার্থিরা তাও আবার ৩/৪ মাস আগে অগ্রীম পেমেন্ট দিয়েই! অফিসে না এসে, সরাসরি কথা না বলে, এমনকি ট্রেইনার কে বা কারা তার নাম ও পর্যন্ত কেউ প্রশ্ন করার প্রয়োজন ও মনে করেন না!
আগামীর উদ্যোক্তা যশোরে এমনই একটি ব্যান্ড যার প্রতিটি প্রকল্প জনমানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা দ্রুততম সময়ে তৈরি করতে সক্ষম হয়েছে বছরের পর বছর কেবলমাত্র এর সমাজ সেবা মূলক কর্মকান্ডের মাধ্যমে।
কারণ এটা হবারই ছিল। যশোরের মানুষকে ভুগোল বুঝিয়ে বেশিদিন দূরে রাখা যায় না। যশোরের মানুষ সচেতন ও শিক্ষিত। তাদের বিবেক ঠিকই তাকে সঠিক দিকে স্রোতের টানে প্রবাহিত করবেই, আর আমরাও সবাইকে সাথে নিয়ে যশোরের সকল উগ্র নারীবাদি সিন্ডিকেট সুস্থ নারীদের মাধ্যমে নারীদের সাথে নিয়েই একে একে ভেঙে দেখাব ইনশাআল্লাহ ❤️