06/10/2022
আজকের আলোচনার বিষয়ঃ ছাগলের অপুষ্টি জনিত ও বিপাকীয় রোগ।
Malnutrition-induced metabolic diseases of goats.
➡️ছাগলের জীবনধারণ ও উৎপাদনের জন্য খাদ্য অপরিহার্য।
➡️খাদ্য অবশ্যই সুষম হতে হবে অর্থাৎ খাদ্যের মধ্যে সকল পুষ্ঠী উপাদান গুলো থাকতে হবে।
➡️অপুষ্টি জনিত রোগ সাধারণত খাদ্যে প্রয়োজনীয় সুষম খাদ্যের অভাব হলে আস্তে আস্তে পুষ্টিহীনতা এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে।
➡️ ছাগলের পুষ্টিহীনতার প্রধান লক্ষণ শারীরিক বৃদ্ধি রহিত হওয়া, শরীর শুকিয়ে দুর্বল হওয়া, মাংস ও দুধ উৎপাদন কমে যাওয়া।
ফলে ছাগল পালন করে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।
➡️ অপুষ্টিজনিত রোগ খাদ্যে বিভিন্ন উপাদানের অভাবে আস্তে আস্তে অনেক দিন ধরে সৃষ্টি হয় এবং অনেকদিন ধরে ছাগলটি ভোগে।
➡️পৃষ্টির অভাব পূরণ করে পশুকে সুস্থ করতে অনেক দিন সময় লাগে।
তাই পশুকে নিয়মিত সুষম খাদ্য দিলে পুষ্টিজনিত রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে।
⏹️ছাগলের বিপাকীয় রোগের মধ্যে উল্লেখযোগ্য হলঃ
▶️ দুধজ্বর, কিটোসিস, গ্রাস টিটানি ইত্যাদি।
শরীরে খাদ্য উপাদান গুলো সুষ্ঠুভাবে বিপাকীয় না হলে এসব রোগের সৃষ্টি হয়।
▶️ছাগলের বেশি দুধ উৎপাদন কালে শরীর থেকে বেশি পরিমাণে পানি, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও অজৈবফসফেট ইত্যাদিদের দুধের সাথে নিসৃত হওয়ার ফলে সময়ে এগুলোর গ্রহণ, হজম ও শোষণের পরিবর্তন ঘটে বিপাকীয় রোগের সৃষ্টি করে।
▶️গর্ভকালীন সঞ্চিত পুষ্টি দুগ্ধ দানকালে নিঃশেষ হয়ে গেলে বিপাকিয় রোগের সৃষ্টি হয়।
▶️রক্তে ক্যালসিয়ামের অভাবে দুধজ্বর হয়।
প্রসবের পর পরই সাধারণত এসব রোগ হয়। প্রসবের পর এই রোগের পশু পক্ষঘাত হয়ে শুয়ে পড়ে, ঘাড় শক্ত হয়ে যায় তাই একে প্রসবান্তিক পক্ষাঘাত বলে।
▶️লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে ক্যালসিয়াম ইনজেকশন দিলে রোগ ভালো হয়ে যায়। নতুবা বসুর মৃত্যু পর্যন্ত হতে পারে।
⏹️রক্তে গ্লুকোজ, কিটোন ও যকৃতে গ্লাইকোজেনের অস্বাভাবিকতা কিটোসিস রোগের কারণ। রোগ হলে ছাগলে অস্থিরতা, উদ্দেশ্যহীন ভাবে চলাফেরা করা, ঠোঁটে কাঁপুনি, মাংসপেশিতে খিচুনি, দাঁত কড়মড় করা ইত্যাদি লক্ষণ দেখা যায়। কোষ্ঠকাঠিন্য ইত্যাদিতে লক্ষণ দেখা যায়।
▶️রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ চিকিৎসা করাতে হবে।
▶️ম্যাগনেসিয়াম জাতীয় খনিজ পদার্থের অভাবে এ রোগ হয়।
▶️খাদ্যে ম্যাগনেসিয়াম কম হলে এবং পটাশিয়াম ও নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে এর রোগ হয়।
▶️এরোগে শরীরে খিছুনি হয়, কাঁপতে কাঁপতে ছাগল মাটিতে পড়ে যায়।
▶️এরূপ অবস্থায় ম্যাগনেসিয়াম ইনজেকশন দিলে পশু সুস্থ হয়।
🚫তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করানোই উত্তম।
01753384632 (অথবা আমাকে ফোন করতে পারেন)
#আলমিরাজএগ্রো