Wafa Dairy & Agro Products

Wafa Dairy & Agro Products Good food ensures good health & builds healthy generation is our prime moto to deliver.

WAFA Dairy & Agro Products ensuring good quality & pure products collecting from its own resources with competitive market prices and faster delivery. As food is the key source of our heath, so it is extremely important that what we eat should be pure & heath thus building a healthy generation to build a healthy society & nation.

06/05/2021

আসসালামুয়ালাইকুম

রোজার ও ঈদের বাজার করুন ওয়াফা ডেইরি ও এগ্রো প্রোডাক্ট থেকে। সকল পণ্য ১০০% খাঁটি,ভেজালমুক্ত ও গুণগত মানসম্পন্ন।

আমাদের পণ্যের তালিকাঃ

১/গরুর দুধ - ৯০/ লিটার
২/বেসন - ১৪০/ কেজি(১/২ কেজি প্যাকেট)
৩/মিক্সড ডাল - ১৬০/ কেজি (১/২ কেজি প্যাকেট)
৪)ছোলা - ১০০/কেজি (১ কেজি প্যাকেট)
৫/হাতে ভাজা মুড়ি - ৬৫/ (১/২ কেজি প্যাকেট)
৬/চিনিগুড়া পোলাও চাল - ১৪০/ কেজি
৭/ ঘি- ১৪০০/ কেজি
৮/ লাল দেশি চিনি -১০০/ কেজি
৯/ সরিষার তেল (কাঠের ঘানি ভাঙ্গা) -২৪০/ লিটার
১০/মরিচ গুঁড়া-৭০০/ কেজি
১১/ হলুদ গুঁড়া-৫৫০/কেজি
১২/ জিরা গুঁড়া-৯০০/ কেজি
১৩/ ধনে গুঁড়া -৫০০/ কেজি
১৪/ সিলেটের চা পাতা মিহিদানার -৬৭০/ কেজি
১৫/সরিষার মধু -৫০০/ কেজি
১৬/ কালোজিরা ফুলের মধু-১৪০০/ কেজি

খাবারের ডেলিভারি চার্জ
(ডেলিভারি কম্পানির)

প্রথম ১ কেজি ৬০/
পরের প্রতি কেজি +১০/
ঢাকার ভেতর

13/10/2020
We are extremly happy that WAFA Dairy products brings delicious foods and happiness in the family. 🙂🙂🙂
08/09/2020

We are extremly happy that WAFA Dairy products brings delicious foods and happiness in the family.
🙂🙂🙂

Customer Feedback on Ghee,"Ghee ta onek valo" Alhamdulillah 🙂🙂🙂.When you will give your feedback.
07/09/2020

Customer Feedback on Ghee,
"Ghee ta onek valo" Alhamdulillah 🙂🙂🙂.
When you will give your feedback.

Sweet Offer from September 🙂
06/09/2020

Sweet Offer from September 🙂

04/09/2020
*ঘিয়ের ময়ানে লুচি🍪*পাঁচ মিশালি সবজির উপর ঘিয়ের প্রলেপ🥗*কোরমা🍗*ঘিয়ে ভাজা গরম মুচমুচে জিলাপি🥨*সাথে খাঁটি দুধের ফালুদা....
02/09/2020

*ঘিয়ের ময়ানে লুচি🍪

*পাঁচ মিশালি সবজির উপর ঘিয়ের প্রলেপ🥗

*কোরমা🍗

*ঘিয়ে ভাজা গরম মুচমুচে জিলাপি🥨

*সাথে খাঁটি দুধের ফালুদা..🍹🍶.😋

মজাদার জিভে জল আসা সব খাবার, কি!!! খেতে চান?

তাহলে আজ‌ই অর্ডার করুন আমাদের ফার্মের খাঁটি দুধ ও ঘি। ও হ্যা,ফালুদায় চিনির বদলে মধু মিশিয়ে এই খাবারটি কে আরো স্বাস্হ্যসম্মত করতে মধুও কিন্তু চাই। পেয়েও যাবেন আমাদের কাছে। তো ভাবছেন কি? আজ‌ই অর্ডার করুন নাম, ঠিকানা,ফোন নাম্বার সহ। পন্যের নাম ও পরিমাণ জানাতে ভুলবেন না। ধন্যবাদ৷

গুণে ভরা গোল্ডেন মিল্কগোল্ডেন মিল্কের উপকারিতা: অনেকেই হয়তো জানেন Golden Milk বা হলুদের দুধ হলো এক জাদুকরী স্বাস্থ্যকর ও...
02/09/2020

গুণে ভরা গোল্ডেন মিল্ক

গোল্ডেন মিল্কের উপকারিতা: অনেকেই হয়তো জানেন Golden Milk বা হলুদের দুধ হলো এক জাদুকরী স্বাস্থ্যকর ও উপকারী পানীয়। প্রতিদিনের খাদ্যাভাসে আজই যুক্ত করুন এই জাদুকরী পানীয়টি।

হলুদ বহুগুনের সুপরিচিত একটি মশলা। আয়ুর্বেদিক শাস্ত্রে ওষুধ ব্যবহার দীর্ঘদিনের। হলুদে বেশ কিছু স্বাস্থ্যকর পুষ্টি উপাদান থাকে যেমন প্রোটিন, খাদ্যআঁশ, নায়াসিন, ভিটামিন সি, ই, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং জিংক। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ বিরোধী, ভাইরাস বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী, ফাঙ্গাল বিরোধী, ক্যান্সার প্রতিরোধক গুণাগুণ থাকার কারনে এর রয়েছে অনেক ধরনের স্বাস্থ্য উপকারিতা। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। উপকারও মেলে। সুপার ফুড হিসেবে হলুদ দুধকে আখ্যায়িত করা হয়ে থাকে।

হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা

ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে হলুদের একটি সক্রিয় উপাদান টিউমার সৃষ্টিকারী রেডিয়েশনের বিরুদ্ধে কাজ করে। এটি প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে। হলুদ ক্যান্সার কোষকে নষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে যেমন টি-সেল লিউকেমিয়া, কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সারের কোষ।

অনিদ্রা দূর করতে যাদের অনিদ্রার বা ঘুমের সমস্যা রয়েছে তারা কুসুম গরম গোল্ডেন মিল্ক অর্থাৎ হলুদ দুধ রাতে ঘুমাতে যাবার আগে খেলে ভালো উপকার পাবেন।

আর্থ্রাইটিসের জন্য উপকারী প্রদাহবিরোধী গুনাগুনের জন্য এটি অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটোয়েড আর্থ্রাইটিসের জন্য উপকারী। হলুদে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে হাড়ের প্রদাহ ও ব্যাথা দূর করতে পারে। এছাড়া এটি ফ্রি রেডিকেলকে ধ্বংস করে যা শরীরের কোষকে নষ্ট করে। হলুদ পেস্ট মালিশ করেও অনেক ধরনের ব্যাথা উপশম হয়।

প্রাকৃতিক অ্যাস্পিরিন এটি মাথা ব্যথা, ফুলে যাওয়া ক্ষত ও ব্যাথা উপশম করতে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে।

ওজন কমাতে এবং নিয়ন্ত্রণে রাখতে ১ চা চামচ হলুদ পেস্ট প্রতি বেলার খাবারে রাখলে ওজন কমাতে এবং স্থূলতা প্রতিরোধ করতে সাহায্য করে। হলুদ খাবারের ফ্যাটের বাইল সল্টের ভাঙ্গনের গতি বাড়াতে সাহায্য করে। তাই যদি ওজন কমাতে চান বা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে গোল্ডেন মিল্ক বা হলদে দুধ খান।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিসের চিকিৎসায় কার্যকরভাবে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে হলুদ ঔষধের মত কাজ করে। এটি টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন প্রতিবন্ধকতা কমাতে সাহায্য করে।

কোলেস্টেরলের মাত্রা কমায় কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে তা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। হলুদের এবং হলুদের তৈরি দুধ খেলে তা কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রেখে হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে হলুদের প্রদাহ বিরোধী, ভাইরাস বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী, ফাঙ্গাল বিরোধী বৈশিষ্ট্য প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে।কারন প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে ঠাণ্ডা কাশি থেকে শুরু করে বেশির ভাগ রোগ থেকে মুক্ত থাকা যায়। এজন্য হলদে দুধ খুবই উপকারী।

ত্বক উজ্জ্বল ও সমস্যা মুক্ত রাখতে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যাতেও হলুদ বেশ উপকারী। এছাড়া এটি মুখের মাস্ক হিসেবেও ব্যবহার করা যায়। নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল এবং তারুণ্যদীপ্ত।

ডায়রিয়ার চিকিৎসায় হলদে দুধ বদ হজম এবং ডায়রিয়া কমাতে সাহায্য করে। তবে এই ক্ষেত্রে অবশ্যই লো-ফ্যাট দুধ ব্যবহার করতে হবে কারন হাই ফ্যাট দুধ ডায়রিয়া বাড়িয়ে দেবে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে হলদে দুধ যেমন ডায়রিয়া প্রতিরোধ করতে পারে ঠিক তেমনি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তবে এই ক্ষেত্রেও লো ফ্যাট দুধ ব্যবহার করুন।

আলঝেইমার রোগ প্রতিরোধে হলুদ মস্তিস্কের বিভিন্ন প্লাক দূর করতে সাহায্য করে যার ফলে বিভিন্ন মানসিক রোগ হয় যেমন আলঝেইমার প্রতিরোধ করে। হলুদ মস্তিস্কে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে মস্তিস্কের কাজকে উন্নত করতে সাহায্য করে এবং আলঝেইমার রোগের গতিকে ধীর করে এবং প্রতিকার করার চেষ্টা করে।

যকৃতের রোগ প্রতিরোধ করে হলুদ গুরুত্বপূর্ণ এনজাইমের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা যকৃতকে রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে। হলুদ দেহের দূষণ দূর করে দেহের সমস্ত বিষাক্ততা দূর করতে সাহায্য করে। এটি রক্ত প্রবাহকে বাড়িয়ে যকৃতের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

তাই WAFA Dairy and Agro Products থেকে আজই সংগ্রহ করুন খাটি মানের স্বাস্থকর দুধ এবং প্রতিদিনের খাদ্য তালিকায় আজই যুক্ত করুন সুস্বাস্থের জন্য জাদুকরী এক গ্লাস Golden Milk।

সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্য তেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জ...
01/09/2020

সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্য তেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে।

সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত। অন্ত্রে পাচকরস উৎপাদনে সাহায্য করায় হজমপ্রক্রিয়া দ্রুত হয়। এ ছাড়া একই প্রক্রিয়ায় ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। সর্বজনীনভাবে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তবে এই তেলের গুণাগুণ সম্পর্কে যাঁরা অবগত আছেন, তাঁরা নিয়মিতই ব্যবহার করে চলেছেন সরিষার তেল।

ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্​রোগের আশঙ্কা কমিয়ে দেয়।

এ ছাড়া সরিষা তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে। যখন বুকে প্রয়োগ বা তার দৃঢ় সুবাস নিশ্বাসের মাধ্যমে নেওয়া হয়, এটা শ্বাসযন্ত্রের নালির থেকে কফ অপসারণেও সাহায্য করে। শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে।

ঘি এর অনেক গুন। তা যদি হয় খাটি মানের তবেতো কথাই নেই। খাঁটি ঘি এর ব্যবহার, খাবার কে করে তুলে আরো সুঘ্রাণ ও সুস্বাদু ।শুধু...
01/09/2020

ঘি এর অনেক গুন। তা যদি হয় খাটি মানের তবেতো কথাই নেই। খাঁটি ঘি এর ব্যবহার, খাবার কে করে তুলে আরো সুঘ্রাণ ও সুস্বাদু ।

শুধু রান্নার প্রয়োজনেই আমরা সাধারণত ঘি ব্যবহার করে থাকি। তবে ঘিয়ের বহু উপকারিতা রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানি না।
ঘিয়ের কিছু উপকারিতা :

১) ভিটামিন : ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুনে ভরপুর।
২) হজম ক্ষমতা বাড়ায় : ঘি এর মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।
৩) খিদে বাড়ায় : হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।
৪) রোগ প্রতিরোধ : বাটাইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫) ওজন কমায়, এনার্জি বাড়ায় : ঘি এর মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়ানোর আগে ঘি খান।এর ফলে ওজন কমে।
৬) ক্ষত সারাতে সাহায্য করে : ঘিয়ে অ্যান্টিঅক্সিডেন্টের অ্যান্টি- ভাইরাল গুন রয়েছে। যা ক্ষতত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এ কারণেই। তাছাড়া মুসলমানি বা খাৎনার পরে বাচ্চাদের ঘি খাওয়ানো হয়। যাতে করে তাড়াতাড়ি ক্ষত সেরে উঠে।
৭) ঘিয়ের স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।
৮) এলার্জি হয়না : সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মত ঘি থেকে এলার্জি হবার সম্ভাবনা নেই।
৯) ব্রেইন ডেভেলপ ও স্বরন শক্তি বৃদ্ধি : ঘি খেলে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয়। স্বরন শক্তি বৃদ্ধি পায়।
১০) পজিটিব ফুড : বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিব ফুড হিসাবে পরিচিত। আধুনিক গবেষনাও বলেছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।
১১) নষ্ট হয় না : ঘি সহজে নষ্ট হয় না। প্রায় বছর পর্যন্ত ঠিক থাকে ঘি।
১২) ঘি দ্বারা নানান রকম সু্স্বাদু খাবার তৈরি হয় : যেমন
পোলাও, করমা, বিরিয়ানি, জর্দা, তেহারি, মিষ্টান্ন প্রভৃতি সুস্বাদু খাবার তৈরিতে অতুলনীয়।
খাটি ঘি খান, সুস্থ থাকেন।

আমাদের ঘি এর দাম -

ঘি ২৫০ গ্রাম ৩২৫ টাকা
ঘি ৫০০গ্রাম ৬৫০ টাকা
ঘি ১কেজি ১৩০০ টাকা

ভাল আমরা বলবো না,খেয়ে আপনারাই সে কথা বলবেন ।
ভোক্তার কাছে খাটি পণ্য পৌছে দিতে আমরা অঙ্গীকার বদ্ধ।

▶Order করতে আমাদের নিম্নলিখিত বিবরন অনুসরন করে ইনবক্সে এস এম এস করুন) :
1) আপনার নাম
2) আপনার ঠিকানা
3) মোবাইল নাম্বার
4) পন্য ছবি

অর্ডার করতে inbox msg করুন
অথবা
☎ কল করুন - 01977-294062

মিষ্টি তৈরীর প্রধান উপকরণ ছানা। আর এ ছানা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টি হবে পিংপং বল।ভাল ছানা চাইলে দুধে ফ্যাটের পরিম...
01/09/2020

মিষ্টি তৈরীর প্রধান উপকরণ ছানা। আর এ ছানা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টি হবে পিংপং বল।ভাল ছানা চাইলে দুধে ফ্যাটের পরিমান বেশী থাকতে হয়। তবেই পাওয়া যায় নরম ছানা যা মিষ্টিকে মিষ্টিই রাখে.....পিংপং বল নয়।

ওহ ভুলেই গিয়েছি ....মিষ্টিগুলো ওয়াফা ডেইরির গাভীর দুধের নরম ছানায় তৈরী।

Address

Jigatala
1218

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801308627043

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wafa Dairy & Agro Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wafa Dairy & Agro Products:

Share