18/07/2026
জনপ্রিয় রান্নাবিষয়ক পেজ রুমানার রান্নাবান্না-এর স্বত্বাধিকারী রুমানা আজাদ আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ একটা পেজে পোস্ট টা পেলাম,বিকালে।তাড়াতাড়ি যেয়ে চেক করলাম, আমি যেই পেজটা ফলো করি অনেক আগে থেকে সেটা নয় তো।নিশ্চিত হওয়ার পর এতোটাই খারাপ লাগলো,মনে হলো খুব পরিচিত কারোর মৃত্যু সংবাদ শুনলাম।আপুর রেসিপি গুলো দেখতে খুব ভালো লাগত।কিছু কিছু ট্রাইও করা হয়েছে!
আপুর রেসিপি গুলো অসাধারণ এবং খুব সহজভাবে তিনি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করতেন।
আল্লাহ পাক রুমানা আপুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমিন।