22/08/2026
"Frutika'র সাথে আমের দেশে" ক্যাম্পেইনে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শনে এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একদল তরুণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। পরিদর্শনকালে তারা সরাসরি প্রত্যক্ষ করেছে ফ্রুটিকা ম্যাংগো ড্রিঙ্ক তৈরি করার জন্য আম থেকে পাল্প তৈরীর প্রক্রিয়া। প্রকৃতির সান্নিধ্যে সাজানো-গোছানো ও পরিপাটি ফ্যাক্টরিতে শিক্ষার্থীদের এই পরিদর্শনের অভিজ্ঞতা ছিল অত্যন্ত আনন্দদায়ক। আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শনের মধ্য দিয়ে ফ্রুটিকার প্রতি শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস হয়ে উঠলো আরো সুদৃঢ় এবং তাদের কথায় প্রকাশ পেল ফ্রুটিকার প্রতি পিওর ভালোবাসা।