Nooriyat Zone

Nooriyat Zone কি লাগবে?
আমারা পণ্য বেচে সততা কিনি ❤️

আমাদের মেহেদী পেইজ https://www.facebook.com/profile.php?id=61574266389747

আমার রেগুলার ব্যাবহৃত সালাত হিজাবটা ছিড়ে গেছে কয়েকদিন আগে,  সেটা হাদিয়া দিছিলো আমার বাপের মেজ মেয়ে প্রায় দুই বছর  আগে। স...
28/08/2026

আমার রেগুলার ব্যাবহৃত সালাত হিজাবটা ছিড়ে গেছে কয়েকদিন আগে, সেটা হাদিয়া দিছিলো আমার বাপের মেজ মেয়ে প্রায় দুই বছর আগে।

সেদিন শাশুড়ী আম্মু আমাকে না জানিয়ে মার্কেট থেকে সালাত হিজাবের কাপড় কিনে আনছে! আমাকে দিয়ে বললো এই নাও ; হিজাব বানিয়ে নিও।

আমি সেই হিজাবের কাপড় টা বেশ সফট আর সুন্দর হওয়ায় সেটা দিয়ে কূর্তি বানাতে দিয়ে আসলাম ; অবশ্য কূর্তি বানাতে দেওয়ার আগে এটা মুখ দিয়ে বাইর করিনি যে আমি নিজেই সালাত হিজাব বিক্রি করিইইইইইইইইই 🥱

তারপর আর কি? রাতে বাসায় ফিরে Nooriyat Zone থেকে থুতনি কভারেজ সালাত হিজাব নিয়ে নিলাম সুন্দর প্রিন্ট দেখে একটা ;

একেই বলে এক ঢিলে দুই পাখি মারা!
কারণ যেই সালাত হিজাব টা আমার নরিয়াত জোন থেকে নিলাম সেটা শাশুড়ীর ছেলে বাকিতে কিনে দিছেন, দেশে আসলে টাকা দিবে:)

দোয়া কবুল হওয়ার ২৯টি স্থান, ক্ষেত্র ও সময়ঃ১)সুরা ফাতিহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দু'আ করলে দু'আ...
28/08/2026

দোয়া কবুল হওয়ার ২৯টি স্থান, ক্ষেত্র ও সময়ঃ

১)সুরা ফাতিহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়।(মুসলিম-৮০৬)

২) অনুপস্থিত ব্যক্তির জন্য দু'আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দু'আ করলে দু'আ কবুল হয়। (মুসলিম-৬৮২২)

৩) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮)

৪) মা-বাবা তার সন্তানের জন্য দু'আ করলে দোয়া কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮)

৫) নেককার সন্তানের দু'আ কবুল হয়। (বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর)। (আবু দাউদ-২৮৮০)

৬) আরাফাতের ময়দানে দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৫৮৫)

৭) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু'আ তাড়াতাড়ি কবুল হয়। (সূরা নমল৬২,৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বার আয়াত)

৮) সেজদায় দু'আ করলে দু'আ কবুল হয়। (নাসায়ী১০৪৫)

৯) হজ্জের স্থানসমূহের দু'আ তাড়াতাড়ি কবুল হয়। যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা...। (ইবনে মাজাহ-২৮৯২)

১০) হজ্জ করা অবস্থায় হাজ্জীর দু'আ কবুল হয়। (ইবনে মাজাহ-২৮৯৩)

১১) উমরাহ করার সময় উমরাহকারীর দু'আ কবুল হয়। (নাসায়ী-২৬২৫)

১২) আযানের পর দু'আ কবুল হয়। (তিরমীযি-২১০)

১৩) ক্বিতাল চলাকালীন সময় দু'আ করলে দু'আ কবুল হয়। (আবু দাউদ-২৫৪০)

১৪) বৃষ্টি বর্ষণকালে দু'আ করলে দু'আ কবুল হয়। (আবু দাউদ-২৫৪০)

১৫) শেষ রাতের দু'আ, তাহাজ্জুদের সময়কার দু'আ কবুল হয়। বুখারী-১১৪৫)

১৬) জুম্মার দিনে দু'আ কবুল হয়, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে। (নাসায়ী-১৩৮৯)

১৭) লাইলাতুল ক্বদরের রাত্রির দু'আ কবুল হয়। (বুখারী ও মুসলিম)

১৮) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ কবুল হয়। (আহমাদ-১৪৬৮৯, মুসলিম-৬৬৮)

১৯) ফরয সালাতের শেষ অংশে দু'আ করলে কবুল হয়। (সালাম ফিরানোর আগে)। (রিয়াদুস স্বালেহীন ১৫০৮, তিরমীযি-৩৪৯৯)

২০),মুসাফিরের দু'আ কবুল হয়। (সফর অবস্থায়)। (তিরমীযি-৩৪৪৮)

২১) রোজাদার ব্যক্তির দু'আ কবুল হয়। (রোজা অবস্থায়)। (ইবনে মাজাহ-১৭৫২)

২২) ন্যায়পরায়ণ শাসকের দু'আ কবুল হয়। (তিরমীযি-২৫২৬)

২৩) দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৫০৫) দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জোয়ালিমীন।

২৪) ইসমে আযম পড়ে দু'আ করলে দু'আ কবুল হয়। (ইবনে মাজাহ-৩৮৫৬)

ইসমে আযম: আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা বি-আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহ'দাকা লা-শারীকা লাকাল মান্না-ন। ইয়া বাদীআস সামা-ওয়াতি ওয়াল - আরদ্বি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হা'ইয়্যু ইয়া কাইয়্যুম। (নাসাঈ-১৩০০)

[হাদিস শরীফে মোট তিনটি ইসমে আযম এসেছে, যে কোন একটি পড়লেই হবে, তবে এটিই বেশি প্রচলিত]

২৫) বিপদে পতিত হলে যে দু'আ পড়া হয় (ইন্না লিল্লা-হি... রাজিউন) এবং (আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খইরাম মিনহা...) তখন দু'আ কবুল হয়। (মিশকাতুল মাসীবাহ-১৬১৮, মুসলিম -৯১৮)

২৬) জমজমের পানি পান করার পর দু'আ করলে কবুল হয়। (ইবনে মাজাহ-৩০৬২, আহমদ৩/৩৫৭)

২৭) নির্যাতীত ব্যাক্তি দু'আ করলে দু'আ কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮) ২৮) যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে (দোয়া করবে), কেননা সে একটি ফেরেশতা দেখেছে। (বুখারী (ফাতহুল বারীসহ), ৬/৩৫০, নং ৩৩০৩; মুসলিম, ৪/,২০৯২, নং ২৭২৯)

২৯) দু'হাত তুলে দোয়া করা, কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (আবু দাউদ-১৪৮৮)

হে আল্লাহ! আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তাওফিক দিন। আমীন 🤲🌺

আমার ১ম ওয়াইফ দীর্ঘ ৯ বছর নিঃসন্তান থাকার কারণে আমি ২য় বিবাহ করি। কারণ আল্লাহর রহমতে আমার অনেক অর্থ -বিও এবং সম্পদ রয়েছে...
28/08/2026

আমার ১ম ওয়াইফ দীর্ঘ ৯ বছর নিঃসন্তান থাকার কারণে আমি ২য় বিবাহ করি। কারণ আল্লাহর রহমতে আমার অনেক অর্থ -বিও এবং সম্পদ রয়েছে। কিন্তুু খাওয়ার মানুষ নাই।।
২য় বিবাহ করার পর বছর ঘুরতেই আমার সন্তান হলো আলহামদুলিল্লাহ।।
আমি চেষ্টা করতাম আমার ১ম ওয়াইফ, এবং ২য় স্ত্রী,দুজনের সাথে আমি ন্যায় টা করার। আমি দু'জনকেই খুব ভালোবাসতাম।
১ম জন আমার ভালোবাসা আমার ১ম নারী, ২য় জন আমার সন্তান এর মা এবং ভালোবাসা।
আমার ২য় স্ত্রীর ঘরে পর পর ৪ টি সন্তান হলো আলহামদুলিল্লাহ ।।
কিন্তুু কেন জানি না আমার প্রথম ওয়াইফ আমার সাথে অনেকটা দূরত্ব বাড়িয়ে দিয়েছেন।
তিনি প্রায় সময় বাবার বাড়িতে থাকতেন এবং তিনি প্রতি বছর ওমরাহ করতে যেতেন।
উনার পরিবারের সদস্যদের সাথে যেতেন।

খুব একটা কথা বলতেন না। আমি ও যেতাম না উনার বাপের বাড়িতে।
একটা সময় উনি আমার বাড়ি ছেড়ে দেন।
কিন্তুু তার জন্য মন জ্বলতো। কিন্তুু নিজের ব্যবসা, নিজের সন্তানদের দেখাশোনা সব করতে গিয়ে উনার প্রতি কিছুটা অবহেলা আমি করেছি।
উনি নিজে থেকে আমাকে ফোন দিতেন না।
বা যোগাযোগ করতেন না। আমি যতখন করতাম তিনি ততখন সাড়া দিতেন।
আমি যোগাযোগ না করলে আগ বাড়িয়ে কথা বলতেন না।
একটা সময় আমাদের যোগাযোগ কমে যাই।
তিনি আমার থেকে খরচ নিতেন না। আমি নিজে থেকে পাঠালে রাখতেন।

একটা সময় উনাকে জিজ্ঞেস করি কেন এত দূরে থাকছো আমার থেকে।
উওর দিতেন কাছে যাওয়ার মত তো এখন আর সময় সুযোগ নেই।
তুমি সুখি হও।। মহান রব আমায় সন্তান দেয় নি। আফসোস নেই। তুমি অন্য কাউকে বিয়ে করেছো তাতে ও আফসোস নেই।
আমি দুনিয়াবি সকল চাওয়া বাদ দিয়েছি। আমি খুব বেশি দিন বাঁচতে ও চাই না।
এই পৃথিবী অনেক নির্ম*ম। বাপের বাড়ি যতই বড়লোক হোক না কেন..?
নিঃসন্তান হলে, স্বামী আরেকটা বিয়ে করলে, বা ডিভোর্স হলে সেই মেয়ের কোনো দাম থাকে না। এই পৃথিবীতে,,,,

আমি উওর দিলাম আমি তোমাকে ভালোবাসি।।

--- আমি ও আপনাকে দোয়াতে আর মায়াতে রাখি স্বামী।
আমি মরে গেলে আমার দাফন আমার বাবার পাশে হবে,,,,
আমাদের পারিবারিক কবরস্থানে,, তোমাদের ওখানে না।

আমি বললাম এই ফালতু কথা বন্ধ করো তোমার যাওয়ার বয়স হয়নি।।

আমার ২‌য় বিবাহের ৭ বছর পর তিনি খুব জ্বরে আক্রান্ত হয়ে পর **পারে পাড়ি জমালেন।
উনি যে ১২ দিন জ্বরে ভুগেছেন আমাকে জানান ও নাই।
এবং তিনি নিষেধ করেছেন তার মৃত্যুর সংবাদ ও যেন আমাকে জানানো না হয়।

তার মৃত্যুর পর সাথে সাথেই তাকে দাফন করা হয়।
তার বলা ছিলো। তাকে ৩ ঘন্টা ও রাখে নাই।
তার দাফনের পর আমি খবর পেয়েছি তিনি আর নাই।
আমি পাগলের মত ছুটে গিয়েছি৷ কেন শেষ বার তাকে দেখতে পেলাম না।
পাগলের মতো কেঁদেছি।
তার শূন্যতা আমাকে পুড়িয়েছে।।

আমি আসলে তখন অনুভব করেছি জীবন থেকে কি হারিয়েছি।।

তার মৃত্যু পর আমার সম্পদ গুলো ভাগ করেছি।
তার ভাগ টুকু আমি তার গরীব আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দিয়েছি।।

এবং একটা মসজিদের কাজে সাহায্য করেছি তার ভাগ থেকে।

সে নাই তার শূন্যতা আমাকে ঘিরে ধরতো। কিন্তুু আমরা তো স্বার্থপর মানুষ সংসার বাচ্চাদের মায়াতে ধীরে ধীরে তার শোক কাটি উঠেছি।।

পুরুষ মানুষ হয়তো একটু সেলফিশ টাইপের।

আমাদের ভালোবাসাটা সেখানেই শেষ ....

এখন অন্য নারী আমার বউ।

সে তার ভাই এর বউদের বলেছিলো আমার কোনো সন্তান নেই, এবং মনে রাখার মতো কোনো কাজ পৃথিবীতে করে আমি যাই নি।
আমাকে কেউ মনে রাখবে না।
কারো প্রতি অভিযোগ নাই, কিছুই নাই শুধু শূন্যতা ছাড়া।
(সমাপ্ত) সংগৃহীত

আলহামদুলিল্লাহ সেলাইবিহীন হাত পা মোজা স্টকে এভিয়েলএভেল!  অফার রানিং🌻🍂
27/08/2026

আলহামদুলিল্লাহ সেলাইবিহীন হাত পা মোজা স্টকে এভিয়েলএভেল! অফার রানিং🌻🍂

PCOS/PCOD থাকলে সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ করার অভ্যাস করুন:১) ঘুম ভেঙে চোখ খুলেই বালিশের পাশ থেকে মোবাইল ফোনটা হাতে ...
27/08/2026

PCOS/PCOD থাকলে সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ করার অভ্যাস করুন:

১) ঘুম ভেঙে চোখ খুলেই বালিশের পাশ থেকে মোবাইল ফোনটা হাতে নেবেন না। ফেসবুক বা মেসেঞ্জারের নোটিফিকেশন সকালে ব্রেইনে হুট করে dopamine ও cortisol হরমোনের চাপ বাড়িয়ে দেয়। PCOS রোগীদের শরীরে এমনিতেই stress hormone বেশি থাকে। তাই দিনের প্রথম আধা ঘণ্টা স্ক্রিন থেকে দূরে থাকুন। বিছানায় বসে কয়েকবার বুক ভরে গভীর শ্বাস নিন।

২) বিছানা ছেড়ে রান্নাঘরে গিয়ে খালি পেটে চা বা কফির কাপে চুমুক দেওয়া চিরতরে বন্ধ করুন। PCOS রোগীদের সবচেয়ে বড় শত্রু হলো insulin resistance। খালি পেটে caffeine শরীরে মারাত্মক inflammation তৈরি করে এবং blood sugar level বাড়িয়ে দেয়। এর বদলে সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ দারচিনি powder মিশিয়ে পান করুন। দারুচিনি রক্তে insulin এর মাত্রা জাদুর মতো নিয়ন্ত্রণ করে এবং পেটের নিচের চর্বি গলাতে দারুণ সাহায্য করে।

৩) পানি পানের পর বারান্দায় বা ছাদে গিয়ে গায়ে সকালের রোদ লাগান। গবেষণায় দেখা গেছে, PCOS এ আক্রান্ত বেশিরভাগ নারীর শরীরেই vitamin D এর মারাত্মক ঘাটতি থাকে। vitamin D ovarian function বা ডিম্বাশয়ের কার্যক্ষমতা বাড়ায়। রোদে দাঁড়িয়েই পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটাহাঁটি করুন অথবা butterfly pose করুন। সকালের এই হালকা ব্যায়াম pelvic area বা জরায়ুতে blood circulation বাড়িয়ে মাসিক নিয়মিত করতে সাহায্য করে।

৪) সকালের রুটিনে অবশ্যই হরমোন ব্যালেন্সকারী কিছু বীজ বা seeds রাখুন। আগের রাতে ভিজিয়ে রাখা চারটি কাঠবাদাম, এক চামচ কুমড়োর বীজ এবং সামান্য তিসী বীজ গুঁড়ো সকালে খান। এই বীজগুলোতে থাকা zinc ও omega-3 fatty acids শরীরে পুরুষ হরমোন বা testosterone এর মাত্রা কমিয়ে আনে। ফলে ধীরে ধীরে hirsutism বা মুখের অবাঞ্ছিত লোম ওঠা ও অতিরিক্ত hair fall বন্ধ হয়ে যায়।

৫) সকালের নাস্তা হতে হবে দিনের সবচেয়ে ভারী ও পুষ্টিকর খাবার, তবে তাতে কোনো sugar বা refined carbohydrates থাকা চলবে না। পাউরুটি, জ্যাম বা পরোটার বদলে নাস্তায় রাখুন প্রচুর protein। দুটি সেদ্ধ ডিম, প্রচুর পরিমাণে সবুজ সবজি এবং অল্প oats বা লাল আটার রুটি হতে পারে PCOS এর আদর্শ নাস্তা। Protein সমৃদ্ধ খাবার রক্তে glucose হুট করে বাড়তে দেয় না, ফলে মিষ্টি খাওয়ার craving কমে যায় এবং ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

৬) চা বা কফি খাওয়ার একান্ত অভ্যাস থাকলে তা অবশ্যই সকালের ভারী নাস্তা খাওয়ার অন্তত এক ঘণ্টা পর পান করুন। Green tea বা পুদিনা পাতার চা PCOS এর জন্য সবচেয়ে ভালো। বিশেষ করে spearmint tea বা পুদিনা চা শরীরে অতিরিক্ত androgen বা testosterone কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

৭) PCOS কোনো আতঙ্ক নয়, এটি একটি lifestyle disorder। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে হাজার হাজার নারী আজ PCOS জয় করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন, মা হচ্ছেন।
সংগৃহীত✨

26/08/2026

- আমাদের রাসূল (সা:) যেমন ছিলেন"!!🤍🌷

এই এত বিশাল ইলমী ভান্ডার আর অবারিত সুযোগের পরও আজকের সময়ে এসে কেউ ১২রবিউল আউয়াল ঈদ এ মীলাদুন্নবি পালন করে - এটা আমার কাছ...
26/08/2026

এই এত বিশাল ইলমী ভান্ডার আর অবারিত সুযোগের পরও আজকের সময়ে এসে কেউ ১২রবিউল আউয়াল ঈদ এ মীলাদুন্নবি পালন করে - এটা আমার কাছে ভীষণ অবাক করা বিষয়!
Farheen Al Munadi✍️

ছবিতে ৪০০ টাকার কম্বো! রেডি ফর ডেলিভারি🌻

Nooriyat Zone এর কাস্টমার আপুদের ডিরিম সামী বি লাইক:)
26/08/2026

Nooriyat Zone এর কাস্টমার আপুদের ডিরিম সামী বি লাইক:)

শত মন খারাপের মাঝে এক টুকরো সুকুন🍂
26/08/2026

শত মন খারাপের মাঝে এক টুকরো সুকুন🍂

রেডি ফর ডেলিভারি🫶এখনো লগো স্টিকার লাগাতে হবে:)অর্গানিক মেহেদীর অর্ডার করতে ইনবক্স করুন Dalia's Mehendi 💌
25/08/2026

রেডি ফর ডেলিভারি🫶
এখনো লগো স্টিকার লাগাতে হবে:)
অর্গানিক মেহেদীর অর্ডার করতে ইনবক্স করুন Dalia's Mehendi 💌

Address

Keshabpur Upazila, Jashore Zila
Keshabpur
7450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nooriyat Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nooriyat Zone:

Shortcuts

Share