27/08/2022
কৃষি সেক্টর হলো ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম। এই সেক্টর মানুষের শক্তি যোগায় এবং প্রোটিনের চাহিদা মেটায়।সুস্থ সবল জাতি গঠনে এই সেক্টরের ভুমিকা অপরিসীম। কিন্তু সেই সেক্টরকে বর্তমান কিছু মানুষের দ্বারা ষড়যন্ত্রের শিকার এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আজকে খামরিরা বা কৃষকেরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষি পণ্য বিশেষ করে ডিম দুধ ও মাংসের দাম কমে গেছে। এতে খামারিরা লোকসানে পড়ে ঋনি হয়ে যাচ্ছে। কারন এই কৃষি পণ্য উৎপাদন খরচ বেড়েছে কিন্তু কাংঙ্খিত দাম পাচ্ছেনা আমার খামারি ভাইয়েরা। একবার কেউ ভাবছেন এই কৃষি পণ্য ডিম দুধ ও মাংসের কতটা গুরুত্বপূর্ণ মানুষের শরীরের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য। তাই এই সেক্টরকে বাঁচাতে হবে এবং খামারিদের বাঁচাতে হবে এবং এর মাধ্যেমে অনেক বেকারের বেকারত্ব ঘোচিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হচ্ছে।।।।।।
তাই এই সেক্টর মানে......
★ প্রানীজ আমিষের চাহিদা মেটানো সুস্থ সবল জাতি গঠন
★ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
★ বেকারত্ব ঘোচানো এবং কর্মসংস্থান সৃষ্টি
★ সকলের জন্য নিরাপদ খাদ্য ও আমিষের যোগান নিশ্চিত করা।