29/09/2026
নদীর মাছ সুস্বাদু অবশ্যই কিন্তু নিরাপদ কি?
Nature সাময়িকীতে প্রকাশিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, গাজীপুর ও নারায়ণগঞ্জের অনিয়ন্ত্রিত বর্জ্যের কারণে তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানিতে ভয়াবহ ভারী ধাতু দূষণ ঘটেছে । পরীক্ষায় সংগৃহীত নমুনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে সীসার পরিমাণ সর্বোচ্চ ৪৫ গুণ বেশি পাওয়া গেছে। অপরিশোধিত শিল্পবর্জ্যজনিত এই বিষাক্ত ধাতুগুলো পরিবেশ ও মানবদেহে প্রবেশ করে শিশুদের মস্তিষ্কের স্থায়ী ক্ষতি এবং প্রাপ্তবয়স্কদের হৃদরোগ ও কিডনির জটিলতা সৃষ্টি করে। এ অঞ্চলের প্রায় এক হাজারেরও বেশি শিল্পকারখানার অকার্যকর ইটিপি (ETP) এবং পর্যবেক্ষণ ব্যবস্থার ঘাটতি এই সংকটকে ত্বরান্বিত করছে।
বিস্তারিত পড়ুন- https://surl.li/qwfnsp