Sumi's kitchen

Sumi's kitchen Home Made Food.

27/09/2025

জীবনে যাই হোক হাসতে ভুলে যেও না,
কারণ এই হাসি তোমার শক্তি আর সাহস যোগাবে।
শুভ সকাল।

26/09/2024
25/09/2024
💥নারিকেল নারু, 💥💥শুধু নারিকেল আর আখের গুড় দিয়ে বানানো হয় সাথে কিছু এড করা হয় না 💥অনেকে নারকেলের তেলটা বের করে তারপরে...
25/09/2024

💥নারিকেল নারু, 💥

💥শুধু নারিকেল আর আখের গুড় দিয়ে বানানো হয় সাথে কিছু এড করা হয় না

💥অনেকে নারকেলের তেলটা বের করে তারপরে নাড়ু বানায়
অনেকের সাথে চালের গুড়া অ্যাড করে
,আমরা এগুলো কিছুই করি না

💥বিজনেস সততার থাকা জরুরি মিথ্যা কথা বলে বিজনেস করলে বেশি দিন টিকেনা 💥

🌾নারকেল নারু গুলো বাসায় এক থেকে দুই মাস রেখে খেতে পারবেন

🥥নারকেল নাড়ু খেতে আমরা কমবেশি সবাই পছন্দ করি, কিন্তু আমরা অরজিনাল নারকেলের নাড়ু খুঁজে পাই না, '💥

🌾আমি ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করছি এই মজার অরজিনাল নারকেলের নাড়ু।😋😋

💥এই নাড়ু একবার খেলে এর স্বাদ ভোলা অসম্ভব।

🌾সুন্দর করে প্লাস্টিকের বক্সে প্যাকেজিং করে দেয়া হয়।
সাড়া বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হয়।🌾

অর্ডার করতে ইনবক্স করুন।

30/01/2024

আলু ও ফুলকপি দিয়ে শিং মাছ রান্না।

🎀লাউ পাতার ভর্তা🎀.....রেসিপি....... উপকরণ ঃ-- ★লাউ শাক।★পেয়াজ কুচি। ★রসুন কুচি। ★কাচা মরিচ।★লবন।★ধনিয়া পাতা।★সরিষার তেল।...
30/01/2024

🎀লাউ পাতার ভর্তা🎀.....রেসিপি.......
উপকরণ ঃ--
★লাউ শাক।
★পেয়াজ কুচি।
★রসুন কুচি।
★কাচা মরিচ।
★লবন।
★ধনিয়া পাতা।
★সরিষার তেল।
সবই পরিমান মতো
যেভাবে করতে হবে ঃ--
লাউ শাক সেদ্ধ করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে শাক থেকে পানি বের করে ফেলতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে তাতে সেদ্ধ শাক এবং বাকি সব উপকরণ (লবন ছাড়া) দিয়ে লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে। এবার লবন সহ সব উপকরণ একসাথে করে পাটায় মিহি করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে--লাউ পাতার ভর্তা।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ধন্যবাদ।

এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটি ফলো দিন।
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

ঝটপট চিকেন বিরিয়ানি ☘️☘️☘️উপকরণঃ মুরগির মাংসের ৮ টি বড় টুকরো, বাসমতি চাল – ১ কেজি , গোলমরিচ – ৫ টি, টকদই – ১ কাপ , আদা, ...
30/01/2024

ঝটপট চিকেন বিরিয়ানি ☘️☘️☘️
উপকরণঃ মুরগির মাংসের ৮ টি বড় টুকরো, বাসমতি চাল – ১ কেজি , গোলমরিচ – ৫ টি, টকদই – ১ কাপ , আদা, রসুন বাটা – ১ টেবিল চামচ করে , এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, ধনে, জিরা গুঁড়া – ১/২ চা চামচ করে , মরিচ গুড়ো – ১ চা চামচ , পেঁয়াজ কুচি – ১ কাপ , টমেটো – ২ টি (টুকরো করা) , গরম মশলা গুড়ো – ১ চা চামচ , বিরিয়ানি মশলা – ১ চা চামচ , গোলমরিচ গুড়ো – ১/২ চা চামচ , লেবুর রস – ২ টেবিল চামচ , কাঁচামরিচ – ৫ টি , দুধ – ১/২ কাপ (জাফরান মিশানো) , পুদিনা পাতা ১/২কাপ ( ইচ্ছা ), ধনিয়া পাতা কুচি ১/২ কাপ, ( ইচ্ছা ) লবণ – পরিমাণমতো , তেল – ১ কাপ , ঘি – ৩ টেবিল চামচ। ( অথবা সহজ উপায়ে রাঁধুনি বিরিয়ানি মসলা নিন )

প্রণালিঃ চাল ১০ মিনিট ভিজিয়ে রেখে আস্ত গরম মশলা ও লবণ দিয়ে সিদ্ধ করুন । মুরগির মাংস, টকদই, হলুদ, ধনে, জিরা গুড়ো, মরিচ গুড়ো, আদা, রসুন বাটা একত্রে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন । তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে টমেটো দিয়ে ভুনে নিন । এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন । প্রায় সিদ্ধ হয়ে গেলে লেবুর রস, গোলমরিচ গুড়ো, গরম মশলা গুড়ো, বিরিয়ানি মশলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন । জল শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন । এবার একটি বড় পাত্রে প্রথমে রান্না করা মাংস, তার উপর সিদ্ধ চাল, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনেপাতা কুচি দিয়ে পুনরায় এভাবে আরেকটি লেয়ার করে তার উপর দুধ, ঘি ও লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে ঢেকে ৩০ মিনিট পর নামিয়ে নিয়ে পরিবেশন করুন ।

Address

Shomospur, Khoksa, Kushtia
Kushtia
7021

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumi's kitchen:

Share