15/03/2026
আমাদের পেজের এডমিন আমার বন্ধু অপূর্ব আজ ইউরোপের যাত্রা পথে তার জন্য সকলে দোয়া করবেন।🤲🏻
আমাদের পেজ Yummy Express এর শুরুটা আসলে ওর হাত ধরেই। আজ আমি যতটুকু এগোতে পেরেছি, তার পেছনে ওর অবদান অনেক বড়।
শুরুর সময়টা এতোটা সহজ ছিল না। করোনার মাঝেও আমি যখন কেক বানাতাম, অপূর্ব নিজে কষ্ট করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতো অর্ডার নেওয়া থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্বয়ই ও পালন করতো। পেজটা দাঁড় করাতে ওর পরিশ্রম, সময় আর ত্যাগ কখনোই ভোলার নয়।
আজ অপূর্ব ইউরোপে যাচ্ছে নতুন জীবনের পথে। তার জন্য সকলে অনেক অনেক দোয়া করবেন আমার বন্ধুর যাত্রা যেন শুভ হয় । আল্লাহ যেন তোর নতুন পথচলা সহজ করে দেন এবং সব সময় ভালো রাখেন। অনেক মিস করবো তোকে বন্ধু🥺
আমরা চাই, দূরে থাকলেও অপূর্ব সব সময় আমাদের পাশে থাকুক—যেমনটা শুরু থেকে ছিল।
সবাই আমার বন্ধু অপূর্বের জন্য দোয়া করবেন। 🤲🏻
Yummy Express সব সময় তোর এই অবদান মনে রাখবে বন্ধু।🥰