CD News

CD News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CD News, Grocers, Matarbari, Moheshkhali, Cox Bazar, Chittagong, Matarbari.

সকলের প্রতি ইমানী দাওয়াত রইল 🤲
23/05/2025

সকলের প্রতি ইমানী দাওয়াত রইল 🤲

আগামি ১০ শে জৈষ্ট্য ২৪ শে মে রোজ শনিবার দক্ষিণ অন্ঞ্চলের আধ্যাত্মিক সুফি সাধক ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মুশকিল খোশা হাযত রাওয়া খাদেমুল ফোকরা অছিয়ে গাউছুল আজম দেলওয়ার হোছাইন মাইজভান্ডারি (কাদ্দাসা সিররাহুল আজিজ)'র ৩য় খলিফা শাহসূফি হযরত আমজাদ আলী আল- মাইজভান্ডারি (রহ:)'র ৩৩ তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে মাইজপাড়া মাতার বাড়ি শাহ আমজাদিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

সকলের প্রতি ইমানী দাওয়াত রইল 🥰

29/06/2024

আগামীকাল ৩০ তারিখ থেকে শুরু হওয়া ২০২৪ সালের
সকল এইচএসসি ও আলিম
পরীক্ষার্থী ছোট ভাই বোনদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

মাতারবাড়ীর অভ্যন্তরীণ চলাচলের মূল রাস্তা যা সিএনজি স্টেশন থেকে শুরু করে মগড়েইলের দক্ষিণ প্রান্ত এবং অপরটি বাংলা বাজার ...
25/06/2024

মাতারবাড়ীর অভ্যন্তরীণ চলাচলের মূল রাস্তা যা সিএনজি স্টেশন থেকে শুরু করে মগড়েইলের দক্ষিণ প্রান্ত এবং অপরটি বাংলা বাজার থেকে শুরু করে সর্দারপাড়ার দক্ষিণ প্রান্ত অনেকটা এই দৃশ্য দৃশ্যমান। বর্ষা মৌসুমে তো চলাচলে কষ্টের সীমারেখা নির্ধারণ করা দুষ্কর হয়ে যায়। এমন কষ্ট থেকে মাতারবাড়ী স্থানীয় জনগণ কিছুটা মুক্তি চায়।
পোস্ট :: অসহায় মাতারবাড়ী সাধারণ জনগণ,,

মাতারবাড়ী টু বদরখালী অন্তত কয়েকটা দিন আমরা টমটমে যাওয়া আসা করি তাহলেই সিএনজি ভাড়া অটোমেটিক কমে আসতে বাধ্য হবে। আমাদের সব...
24/06/2024

মাতারবাড়ী টু বদরখালী অন্তত কয়েকটা দিন আমরা টমটমে যাওয়া আসা করি তাহলেই সিএনজি ভাড়া অটোমেটিক কমে আসতে বাধ্য হবে। আমাদের সব সময় বিকল্প রাস্তা বের করতে হবে, টমটমে যদিও সময় একটু বেশী লাগে তাই আমাদের ১০/২০ মিনিট হাতে সময় নিয়ে বের হতে হবে অন্তত কয়েকটা দিন,
তাহলেই সিএনজি ড্রাইভারদের সায়েস্তা করা যাবে। এই জুলুমের শেষ কোথায় আমরা দেখতে চাই।

আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন বিজ্ঞানী হেরনি ক্লাসেন,,
24/06/2024

আলহামদুলিল্লাহ,
ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন বিজ্ঞানী হেরনি ক্লাসেন,,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
22/06/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

নির্যাতনে মৃত্যুবরণ করা মহিলাটির বিষয়ে কারোও কাছে তথ্য থাকলে দিয়ে সহযোগিতা করুনচকরিয়া বদরখালী ৩নং ওয়ার্ডে শাশুর বাড়ীর লো...
21/06/2024

নির্যাতনে মৃত্যুবরণ করা মহিলাটির বিষয়ে কারোও কাছে তথ্য থাকলে দিয়ে সহযোগিতা করুন

চকরিয়া বদরখালী ৩নং ওয়ার্ডে শাশুর বাড়ীর লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন নিচের ছবির মহিলা সুমাইয়া। গত ১৮ জুন ধলঘাটা সুতুরিয়া বাজার জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে।
বিষয়টি স্থানীয় প্রভাবশালী মহল দামাচাপা দিলে নির্যাতনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে। ঘটনাটি কারও কাছে তথ্য থাকলে দিয়ে সহযোগিতা করতে পারেন। আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে।
যোগাযোগ, ০১৮১৫-০৬৪৩৭২ হোয়ারচপ নাম্বার।
নাম: সুমাইয়া(২৫), পিতা: আব্দুল মান্নান ( ওমান প্রবাসী) , মাতা: শফিকা, ঠিকানা: মধ্যম সুতরিয়া, ৬ নং ওয়ার্ড, ধলঘাটা, মহেশখালী, কক্সবাজার।

বান্দরবানের থানচি সড়কে টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক গভীর খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার...
21/06/2024

বান্দরবানের থানচি সড়কে টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক গভীর খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে থানচি উপজেলার বলিপাড়া জীবন নগর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে এলাকাটি দূর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় এখনো হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের উদ্ধারে কাজ করছে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

Address

Matarbari, Moheshkhali, Cox Bazar, Chittagong
Matarbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when CD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category