17/09/2026
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ!
আজকে সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে ৪৫ টা লাচ্ছা পরোটা রেডি করেছি, আরও ৫৫ পিস অর্থাৎ টোটাল ১০০ পিস ফ্রোজেন লাচ্ছা পরোটা অর্ডার কনফার্ম হয়েছে।
গত সপ্তাহ পর্যন্ত কাজ কিছুটা স্লো গেছে; কাস্টমারদের বলাই ছিল এই সপ্তাহে প্রস্তুতি নিয়ে শনিবার থেকে ডেলিভারি দেয়া হবে।
একেবারে দোকানের মতো সুতা ওঠা লাচ্ছা না হলেও আমাদের লাচ্ছা পরোটা নিঃসন্দেহে সুস্বাদু, ভাজার সময় প্রায় প্রতিটা পরোটা ফুলে ওঠে এবং বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে।
মজাদার সামান্য মিষ্টি স্বাদ এর এই লাচ্ছা পরোটা পরিবেশন করতে পারবেন সুইট ও সেভরি সব ধরনের সাইড ডিশ এর সঙ্গেই।
চাইলে এর সাথে সাইডস হিসেবে অর্ডার করতে পারেন
আপনার পছন্দের বিশেষ কিছু
অথবা
বুটের ডালের সবজি
গুড়ের পায়েস বা
এচোরের তরকারি ইত্যাদি।